আজ বুধবার | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |১৫ই রমজান, ১৪৪৭ হিজরি | ভোর ৫:৩৮

ঢাকা : আগামকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। পরের দিন অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল। বিশ্বকাপের দুই সেমিফাইনালকে সামনে রেখে আজ ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
৪ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। এ ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ ও অ্যালেক্স ওয়ার্ফ। তৃতীয় আম্পায়ার হিসেবে ভারতের নীতিন মেনন ও চতুর্থ আম্পায়ার হিসেবে অস্ট্রেলিয়ার রড টাকার থাকবেন।
ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ভারতের জাভাগাল শ্রীনাথ।
৫ মার্চ মুম্বাইয়ের ওয়াংখেড়েতে স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনাল লড়বে ভারত ও ইংল্যান্ড। এ ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি ও দক্ষিণ আফ্রিকার আল্লাউদ্দিন পালেকার।
দ্বিতীয় সেমিতে তৃতীয় আম্পায়ার থাকবেন দক্ষিণ আফ্রিকার অ্যাড্রিয়ান হোল্ডস্টক। চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পেয়েছেন অস্ট্রেলিয়ার পল রাইফেল।
ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন জিম্বাবুয়ের অ্যান্ডি পাইক্রফট।, ৩ মার্চ, ২০২৬ (বাসস)
মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৬:০৪ |
| সূর্যোদয় | ভোর ৭:১৯ |
| যোহর | দুপুর ১:১০ |
| আছর | বিকাল ৪:৩২ |
| মাগরিব | সন্ধ্যা ৭:০২ |
| এশা | রাত ৮:১৭ |