আজ শুক্রবার | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ |২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি | রাত ২:১০

শিরোনাম :

ব্যাডমিন্টন এশিয়া সাউথ এশিয়ান রিজিওনাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন শহীদ ওসমান হাদি হত্যা মামলার দুই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সম্মত:পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদেরকে সর্বোত্তম সেবা নিশ্চিত করতে হবে:ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব– যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী গুণীদের যথাযথ সম্মান দিলে দেশে ভবিষ্যতে আরও অনেক গুণী মানুষের জন্ম হবে:সাফজয়ী ফুটবলারদের সংবর্ধনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক স্পীকারের সহধর্মিণীর রূহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (শিবলী) বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দোকানপাট ও শপিংমল বন্ধের সময়সীমায় পরিবর্তন এনেছে সরকার সারাদেশের সব জেলা ও উপজেলায় একযোগে আগামী ৩ মে থেকে হাম-রুবেলার টিকা দেওয়া হবে:স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

ঢাকা বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম (প্রায় ৪৩ ভরি) স্বর্ণালংকার ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ ১ জন আটক

প্রকাশ: ৯ এপ্রিল, ২০২৬ ৬:২৯ অপরাহ্ণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকার ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ মফিদুল ইসলাম (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

অদ্য ০৯/০৪/২০২৬ খ্রি. তারিখে দুপুর ১২:৫০ ঘটিকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনী ক্যানোপি-২ এর খোলা কার পার্কিং এলাকা থেকে মফিদুল ইসলাম (৪৩) নামীয় এক ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে সুকৌশলে পালানোর চেষ্টা করলে এয়ারপোর্ট এপিবিএন ফোর্স তাকে আটক করে। ধৃত ব্যক্তি উমরাহ্‌ হজ কাফেলার মোয়াল্লেম হিসেবে অদ্য তারিখে SV808 ফ্লাইটে সৌদি আরব থেকে আনুমানিক ১০:৫০ ঘটিকায় অবতরণ করেন। আটক মফিদুল ইসলাম (৪৩) খুলনা জেলার লবণচরা থানার বাসিন্দা।

আটককৃত ব্যক্তিকে এপিবিএন অফিসে নিয়ে এসে শরীর তল্লাশি করলে তার সঙ্গে থাকা হাতব্যাগ থেকে ৪৯৯.১ গ্রাম স্বর্ণ এবং ৯,০০০ (নয় হাজার) ইউএস ডলার, ৮,৫০১ (আট হাজার পাঁচশত এক) সৌদি রিয়াল, ১,৮০০ (এক হাজার আটশত) মিশরীয় পাউন্ড, ১৫০ (একশত পঞ্চাশ) রোমানিয়ান লিউ এবং ৮০,১১৭/- (আশি হাজার একশত সতেরো) টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণালংকারসমূহের আনুমানিক বাজারমূল্য সর্বমোট ৮৩,৮৪,৮৮০/- (তিরাশি লক্ষ চুরাশি হাজার আটশত আশি) টাকা। উল্লেখ্য, স্বর্ণালংকার গুলোর মান ২১ ক্যারেট।

ধৃত আসামি মফিদুল ইসলাম (৪৩)-কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উদ্ধারকৃত স্বর্ণালংকারসমূহ বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনা হয়েছে। আটককৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করে আসছিলেন বলে জানা যায়।

ধৃত মফিদুল ইসলাম (৪৩)-এর বিরুদ্ধে বিমানবন্দর থানায় অদ্য ০৯/০৪/২০২৬ খ্রি. একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ধৃত আসামি অজ্ঞাতনামা যাত্রীদের সহযোগিতায় পরস্পর যোগসাজশে অবৈধ পন্থায় সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে স্বর্ণ আনয়ন করে নিজ হেফাজতে রেখে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি) ধারায় অপরাধ করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার জনাব মোহাম্মদ রেজাউল কবির বলেন,“বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে এয়ারপোর্ট এপিবিএন বরাবরের মতোই সক্রিয় ভূমিকা পালন করছে। স্বর্ণ ও মাদক চোরাচালানের অপতৎপরতা রোধে এয়ারপোর্ট এপিবিএন বদ্ধপরিকর। বিমানবন্দর ব্যবহার করে যেকোনো চোরাচালান রোধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।”

অপরাধ রাজধানী

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    পার্বত্য উৎসবে আর ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব পরিচয়ে উৎসব পালনের ঘোষণা পার্বত্য মন্ত্রীর

    ঢাকা বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম (প্রায় ৪৩ ভরি) স্বর্ণালংকার ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ ১ জন আটক

    লালমনিরহাটের সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেফতার, নেওয়া হয়েছে লালমনিরহাটে

    বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর আপন ভাগিনা ও ক্যাশিয়ার শাহীনকে গ্রেপ্তার করেছে পিবিআই

    ব্যাডমিন্টন এশিয়া সাউথ এশিয়ান রিজিওনাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    শহীদ ওসমান হাদি হত্যা মামলার দুই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সম্মত:পররাষ্ট্র মন্ত্রণালয়

    ট্রাইব্যুনালে বিচারাধীন শেখ হাসিনার একটি মামলাকে ঘিরে ফেসবুকে ‘প্রায় ১২ হাজার কোটি টাকা লেনদেন:পোস্ট দেওয়ায় ‘পাটোয়ারী বাবু’ নামে এক ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

    বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেয়েছেন সাংবাদিক কামাল উদ্দিন মজুমদার (সবুজ)

    সৌদি আরবের পূর্বাঞ্চলীয়র শিল্প নগরী জুবাইলে একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আঘাত হেনেছে ইরান

    হজযাত্রীদেরকে সর্বোত্তম সেবা নিশ্চিত করতে হবে:ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন

    গুমের অভিযোগের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেই সম্ভব:চিফ প্রসিকিউটর মো. আমিনুল

    সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আদালতে হাজির : রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত

    খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব– যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    বিগত ফ্যাসিস্ট সরকার সুপরিকল্পিতভাবে যুব সমাজকে অবক্ষয়ের দিকে ঠেলে দিয়ে গেছে: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী জনাব দীপেন দেওয়ান

    গুণীদের যথাযথ সম্মান দিলে দেশে ভবিষ্যতে আরও অনেক গুণী মানুষের জন্ম হবে:সাফজয়ী ফুটবলারদের সংবর্ধনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    বিকেএসপিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের প্রথম পরিদর্শন, প্রশিক্ষণ দেখে রোমাঞ্চিত

    স্পীকারের সহধর্মিণীর রূহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    অপরাধ দমনে আশুলিয়ার জামগড়ায় পুলিশ ক্যাম্প উদ্বোধন

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (শিবলী)

    বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দোকানপাট ও শপিংমল বন্ধের সময়সীমায় পরিবর্তন এনেছে সরকার

    সারাদেশের সব জেলা ও উপজেলায় একযোগে আগামী ৩ মে থেকে হাম-রুবেলার টিকা দেওয়া হবে:স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

    লালমনিরহাটে শ্রমিক প্রশিক্ষণ উদ্বোধন

    প্রকৃত মৎস্যজীবীরাই পাবেন সরকারের নির্ধারিত সুযোগ সুবিধা– প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি

    প্রধানমন্ত্রী তারেক রহমান কেরাণীগঞ্জের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ও আহতদের পরিবারের দায়িত্ব নিয়েছেন

    বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা মন্ত্রী আমিনুলের : টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করে দেশের মাটিতে যুব ফুটবল দল

    সড়ক দুর্ঘটনায় আহত তিতুমীর কলেজের সাবেক ভিপি হানিফের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

    “আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকার,তাই জনগণের সব ধরনের উন্নয়ণ কর্মকাণ্ডে আমরা প্রতিশ্রুতিবদ্ধ:মন্ত্রী আসাদুল হাবিব দুলু

    রাজশাহীর অসহায় টুলি বেগমের কাছে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    অবিশ্বাস্য এক রণকৌশল এবং সাহসিকতার সংমিশ্রণে পাল্টে গেল পৃথিবীর ভূ-রাজনীতি:উত্তর কোরিয়ার ‘হোয়াসং-১৮’ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ইরানের হাতে


    • বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:২৬
      সূর্যোদয়ভোর ৬:৪৩
      যোহরদুপুর ১:০০
      আছরবিকাল ৪:২৮
      মাগরিবসন্ধ্যা ৭:১৭
      এশা রাত ৮:৩৪
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।