
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সাদা দল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মজীবনের অধিকারী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রীয় সর্বোচ্চ পদে আসীন হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত।
রাষ্ট্রের শীর্ষ সাংবিধানিক পদে তার আসীন হওয়া দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় এক নতুন মাত্রা যোগ করেছে এবং বাংলাদেশের গণতান্ত্রিক চর্চায় গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করেছে। রাষ্ট্র ও সংবিধানের অভিভাবক হিসেবে তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র সুরক্ষায় দৃঢ় ও দক্ষ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছি। তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সততা, প্রজ্ঞা, সংযম, দূরদর্ষিতা এবং গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় অবিচচল ভূমিকা তাঁকে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
আমরা বিশ্বাস করি রাষ্ট্রপতি উচ্চ শিক্ষা ও গবেষণার মান উন্নয়ন, বিশ্ববিদ্যালয়গুলোর স্বায়ত্ব শাসন রক্ষা এবং মেধাবী ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আমরা নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:১৭ |
| সূর্যোদয় | ভোর ৬:৩৬ |
| যোহর | দুপুর ১:০২ |
| আছর | বিকাল ৪:২৯ |
| মাগরিব | সন্ধ্যা ৭:২৭ |
| এশা | রাত ৮:৪৬ |