
ঢাকা, ২২ আগস্ট, ২০২৬ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও এবং পল্টন মডেল থানার অফিসার ইনচার্জকে(ওসি) প্রশাসনিক কারণে প্রত্যাহার করা হয়েছে।
তাদের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তর, সদর দপ্তর ও প্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়েছে।
ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক আদেশে তাদের প্রত্যাহার করে সংযুক্ত করা হয়।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রত্যাহারকৃত কর্মকর্তারা হলেন- তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) ক্যশৈনু এবং পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোস্তফা কামাল খান।
আদেশে আরও বলা হয়, তাদের প্রত্যাহার ও সংযুক্তির আদেশ ২২ আগস্ট থেকেই কার্যকর হবে।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আকস্মিকভাবে আজ শনিবার রাজধানীর তেজগাঁও থানা পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে মন্ত্রী থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবকাঠামোগত অবস্থা এবং সাধারণ মানুষের পুলিশি সেবা পাওয়ার মান সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:১৮ |
| সূর্যোদয় | ভোর ৬:৩৭ |
| যোহর | দুপুর ১:০১ |
| আছর | বিকাল ৪:২৮ |
| মাগরিব | সন্ধ্যা ৭:২৬ |
| এশা | রাত ৮:৪৫ |