আজ বুধবার | ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |৮ই রমজান, ১৪৪৭ হিজরি | দুপুর ১:৪৪

শিরোনাম :

 প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মনজুর মোর্শেদ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপ-নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে : সিনিয়র সচিব আখতার আহমেদ প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার এর ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার না করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সরাসরি হস্তক্ষেপে উদ্ধার হলো অপহৃত ছাত্র আফফান সাঈদ নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট আমিনুল ইসলাম:তাজুল ইসলামের নিয়োগ বাতিল ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের ক্রীড়াঙ্গণকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ডিএসসিসি নতুন প্রশাসক হিসেবে মো. আব্দুস সালামকে নিয়োগ দিয়েছে সরকার হজের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না – ধর্মমন্ত্রী কায়কোবাদ প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

পানি শোধনাগার প্রকল্প দুটির কাজ ১০ বছর ধরে আটকে থাকায় অসন্তোষ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস

প্রকাশ: ৯ মার্চ, ২০২৫ ৫:০৬ অপরাহ্ণ

ঢাকা : ‘সায়েদাবাদ পানি শোধনাগার নির্মাণ প্রকল্পের ফেজ-৩’ ও ‘মেঘনা নদী রক্ষায় মহাপরিকল্পনা’ প্রকল্পের অগ্রগতি জানতে আজ রোববার সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

প্রকল্প দুটির কাজ ১০ বছর ধরে আটকে থাকায় অসন্তোষ প্রকাশ করেন তিনি। বিস্ময় জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘এরকম একটা গুরুত্বপূর্ণ প্রকল্প প্রায় ১০ বছর ধরে আটকে আছে! অথচ ঢাকা শহরের মানুষের জন্য এটি অত্যন্ত জরুরি। ভূ-গর্ভস্থ পানি উত্তোলন করে দিনদিন আমরা পরিবেশকে বিরাট হুমকির মুখে ফেলে দিচ্ছি। সংকট থেকে উত্তরণের রাস্তা থাকা সত্ত্বেও সে কাজটা এত বছর ধরে করা হয়নি।’

আজ দুপুরে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় এ বৈঠকে স্থানীয় সরকার বিভাগ, ঢাকা ওয়াসা, পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ ও মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া।

এসময় সংশ্লিষ্ট বিভাগ ও মন্ত্রণালয়ের কাছে এই প্রকল্প দু’টি শুরু করতে কোথায় বাধা রয়েছে তা জানতে চান প্রধান উপদেষ্টা। এর পাশাপাশি খরচ কমানোর বিষয়েও আলোচনা করেন তিনি।

সংশ্লিষ্টরা জানান, ঢাকা শহরে মোট পানি সরবরাহের প্রায় ৭০ শতাংশ ভূ-গর্ভস্থ উৎস থেকে সরবরাহ করা হচ্ছে। দীর্ঘদিন ধরে ভূ-গর্ভস্থ পানি ব্যবহারের ফলে পানির স্তর প্রতিবছর প্রায় ২-৩ মিটার নিচে নেমে যাচ্ছে; যা টেকসই উন্নয়নের সাথে সাংঘর্ষিক এবং ভবিষ্যতে বড় রকমের বিপর্যয়ের আশঙ্কা তৈরি করছে। এ সংকট মোকাবেলায় মেঘনা নদী থেকে সরবরাহকৃত পানি ‘সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্প (ফেজ-৩)’ এ পরিশোধন করে ঢাকা শহরে বসবাসকারীদের জন্য টেকসই ও পরিবেশবান্ধব পানি সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে মেঘনা নদী রক্ষা মহাপরিকল্পনার উদ্যোগ নেওয়া হয়।

জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক ও ইউরোপীয় ইউনিয়ন এ প্রকল্পে সহায়তা করছে। প্রকল্প বাস্তবায়নে ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য বিদেশি সংস্থা ভবিষ্যতেও তাদের সহযোগিতা অব্যহত রাখবে, প্রয়োজনে সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। মেঘনা নদী রক্ষায় মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য ১০ বছর আগে প্রস্তুতি নেওয়া শুরু হয়। পরিকল্পনার কাজটি সম্পন্ন হলেও বাস্তবায়নের কাজ এখনো শুরু হয়নি। ঢাকার পাশে বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদী দূষণের কারণে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে, বাংলাদেশের অন্য নদীগুলোও বিভিন্ন রকমের সংকটে রয়েছে। এ অবস্থায় মেঘনা নদীকে রক্ষা করা সরকারের অগ্রাধিকার বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, ‘মেঘনা নদী নিয়ে অনেক উৎকণ্ঠা। এটাকে বাঁচানোর জন্য আমাদের দ্রুত কাজ শুরু করতে হবে। বাংলাদেশের নদীগুলোকে দূষণমুক্ত করা সরকারের অন্যতম অগ্রাধিকার হওয়া উচিত। তা না হলে এ এলাকার জন-জীবন বাঁচানো যাবে না।’ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে অতি দ্রুত দাপ্তরিক কাজ শেষ করে চলতি অর্থবছরের মধ্যে প্রকল্পগুলো বাস্তবায়নের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। এর পাশাপাশি, নদী রক্ষা কমিশনকে কীভাবে আরও সক্রিয় করা যেতে পারে এবং পরিবেশ অধিদপ্তর ও নদী রক্ষা কমিশনের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়েও আলোচনা করেন তিনি। (বাসস)

জাতীয় প্রধান খবর

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

     প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মনজুর মোর্শেদ

    বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপ-নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে : সিনিয়র সচিব আখতার আহমেদ

    প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার এর ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার না করার সিদ্ধান্ত

    কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ’র সঙ্গে কুড়িকৃবি উপাচার্য প্রফেসর ড. মুহঃ রাশেদুল ইসলাম’র সৌজন্য সাক্ষাৎ

    প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সরাসরি হস্তক্ষেপে উদ্ধার হলো অপহৃত ছাত্র আফফান সাঈদ

    ডিএসসিসি প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন আবদুস সালাম

    নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট আমিনুল ইসলাম:তাজুল ইসলামের নিয়োগ বাতিল

    ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের ক্রীড়াঙ্গণকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    ডিএসসিসি নতুন প্রশাসক হিসেবে মো. আব্দুস সালামকে নিয়োগ দিয়েছে সরকার

    প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের উদ্যোগে পদ্মপাড়ায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    হজের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না – ধর্মমন্ত্রী কায়কোবাদ

    প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

    পার্বত্য অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সমন্বিত উদ্যোগকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে :পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর

    সবাইকে সঙ্গে নিয়ে পার্বত্য চট্টগ্রামকে বিশ্বমানের ইকোট্যুরিজম স্পটে পরিণত করা হবে: মীর হেলাল

    নড়াইলে সাইবার সুরক্ষা আইনে মামলা: যুবক কারাগারে

    দৈনিক সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান

    নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: ইমাম মুয়াজ্জিনদের সম্মানি ভাতা দিবে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার

    একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    অমর একুশে, মহান ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

    প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হলেন বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য আতিকুর রহমান রুমন

    সাত্তার পাটোয়ারীকে প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হিসেবে প্রজ্ঞাপন জারি

    পল্লবীতে আমিনুল হকের পক্ষ থেকে রোজাদারদের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ

    লালমনিরহাটে বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নড়াইলে বৃদ্ধর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

    আশুলিয়ায় সেনা সদস্যের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ: আ.লীগ নেতা কারাগারে

    আজ জহির রাইসা’র শুভ জন্মদিন

    প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সাত্তার ,প্রেসসচিব শিবলী

    প্রধানমন্ত্রীর পিএস হলেন মেহেদুল ইসলাম, এপিএস সানি

    পরীক্ষামূলক ৮ উপজেলায় চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, মন্ত্রিসভা কমিটি গঠন


    • বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৬:০৯ পূর্বাহ্ণ
      সূর্যোদয়ভোর ৭:২৪ পূর্বাহ্ণ
      যোহরদুপুর ১:১১ অপরাহ্ণ
      আছরবিকাল ৪:৩১ অপরাহ্ণ
      মাগরিবসন্ধ্যা ৬:৫৯ অপরাহ্ণ
      এশা রাত ৮:১৫ অপরাহ্ণ
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।