আজ শনিবার | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |১৮ই রমজান, ১৪৪৭ হিজরি | সকাল ৮:১০

শিরোনাম :

দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ :কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ অধিবেশনকে সামনে রেখে দলীয় সাংসদদের প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চব্বিশের গণঅভ্যুত্থান–গাজীপুরে পুলিশের গুলিতে আহত হোসেনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিক বদলির নির্দেশ জারির ১৪ মাস পরও বার্লিনে অবস্থতি বাংলাদেশ দূতাবাস ছাড়েননি এক বিতর্কিত কূটনীতিক তানভীর কবির মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি ও হরমুজ প্রণালী বন্ধের কারণে গ্যাস ও অন্যান্য জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার নির্দেশ দিয়ে জরুরি বিজ্ঞপ্তি জারি ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন সমাজকল্যাণ বিভাগের সভাপতি ড. আসমা সাদিয়া রুনা প্রধানমন্ত্রীর দুই রাজনৈতিক উপদেষ্টা সহ আটজন প্রতিমন্ত্রীর দায়িত্ব ও দপ্তর পুনর্বণ্টন লেফট্যানেন্ট জেনারেল এস এম কামরুল হাসানসহ তিন কর্মকর্তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রদূত থেকে পদায়ন খুব শীঘ্রই সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সংসদ নির্বাচন বিলম্বিত করতে ‘দেশে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র হচ্ছে’:মহান স্বাধীনতা ও জাতীয় দিবসেরর আলোচনা সভায় মির্জা ফখরুল

প্রকাশ: ২৫ মার্চ, ২০২৫ ৫:৪৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : সংসদ নির্বাচন বিলম্বিত করতে ‘দেশে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র হচ্ছে’ উল্লেখ সকলকে সর্তক থাকার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার দুপুরে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এই আহ্বান জানান।

তিনি বলেন, ‘‘ আমরা খুব পরিস্কার করে বলেছি জোর দিয়ে বলেছি যে, নির্বাচনের কোনো বিকল্প নেই। কারণ নির্বাচনের মধ্য দিয়েই আমাদেরকে গণতন্ত্রে যেতে হবে… সেইটা হচ্ছে এ টু জেড ডেমোক্রেসি। এই ডেমোক্রেসি ছাড়া আমরা মনে করি না যে, আর কোনো সিষ্টেম আছে যে সিষ্টেমে জনগনের কল্যাণ করতে পারে।”

‘‘ কিন্তু আজকে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে যেন এই প্রক্রিয়া(নির্বাচন) পিছিয়ে যায়, বিলম্বিত হয়, অন্য কারো সাহায্য করা যায় দেশে একটা অনৈরাজ্য সৃষ্টি করা যায় সেই কাজগুলো শুরু হয়েছে।”

মির্জা ফখরুল বলেন, ‘‘ আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন সোশ্যাল মিডিয়া… সোশ্যাল মিডিয়াতে কিছু নতুন নতুন … আমি বলি, ‘কুতুব’ আবির্ভূত হয়েছে তারা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চা্ন জানি না।”

‘‘ তাদের ভাষা, তাদের বাক্য, তাদের কথা, তাদের বক্তব্য সম্পূর্ণভাবে বাংলাদেশকে একটা নৈরাজ্যের দিকে নিয়ে যেতে চায়, তারা গণতন্ত্রের দিকে নিয়ে যেতে চায় না। আজকে আমাদেরকে সজাগ থাকতে হবে, সর্তক থাকতে হবে। কারণ বিএনপি একমাত্র দল যে প্রতিবার, প্রতিটি বিপদে-আপদে এসে তারা রুখে দাঁড়িয়েছে, তারা সবসময় রক্ষা করেছে বিপদ থেকে। বিএনপি সেই দল যারা বাংলাদেশকে সমস্ত সংকট থেকে উদ্ধার করেছে।”

রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এই আলোচনা সভা হয়।

আলোচনার শুরুতে বিএনপি মহাসচিব বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে ঘোষণা, মুক্তিযুদ্ধ শুরু এবং এর ২৫ মার্চ কালো রাত্রিতে পাকিস্তানি বাহিনীর নির্মমতার কথা তুলে ধরেন।

‘সেনাবাহিনীকে বিতর্কিত করা মানব না’

মির্জা ফখরুল বলেন, ‘‘ আজকেও সেই সময় এসেছে, যে সংকট আজকে সৃষ্টি হচ্ছে এমন সংকট যে, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী তাকে পর্যন্ত আজকে বিতর্কিত করার চেষ্টা চলছে… যা আমরা কোনো মতেই মেনে নিতে পারি না।”

‘‘যারা আমাদেরকে দেশকে রক্ষা করে, যারা সংকটের সময়ে আমাদের পাশে এসে দাঁড়ায় তাদেরকে আমরা কখনই বিতর্কিত হতে দিতে পারি না।”

‘বিপ্লব হঠাৎ করে ঘটেনি’

মির্জা ফখরুল বলেন, ‘‘ আমরা অবশ্যই ২০২৪ সালে যারা প্রাণ দিয়েছেন.. শহীদ হয়েছে তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা আমরা জানাই, সব সময় জানাই।আহত হয়েছেন তাদের প্রতি আমাদের সমবেদনা জানাই। সেই আন্দোলনেরও আমাদেরও প্রায় ৮‘শ মতো ছাত্র-যুবক তারা শহীদ হয়েছেন। ১৫ বছর আমরা লড়াই করেছি্, আমাদের নেতা-কর্মীরা কেউ বাড়িতে ঘুমাতে পারেনি। ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আমাদের ছেলেরা এখনো তারা মোটর সাইকেল চালায়, হকারি করে।”

‘‘এরপরেও আমাদেরকে শুনতে হয় যে, বিএনপি কি করেছে? বিএনপিই তো আন্দোলন শুরু করেছে, বিএনপিই তো এতো ত্যাগ স্বীকার করেছে, বিএনপি তো ভিত্তি তৈরি করেছে। আজকে হঠাৎ করে বিপ্লব ঘটেনি। বিপ্লবের ভিত্তি তৈরি করতে হয়েছে, এই ভিত্তি তৈরি করেছে বিএনপি।”

নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘ তাই আপনাদের দলকে ছোট করার কোনো কারণ নেই। সব সময় বুক উঁচু করে বেড়াবেন… এই বিপ্লব এই পরিবর্তনের আপনারাই হচ্ছে হোতা, আপনারাই সামনের দিয়ে নিয়ে যাবেন।”

‘খারাপ কাজ করা যাবে না’

বিএনপি মহাসচিব বলেন, ‘‘ অত্যন্ত মনোযোগ দিয়ে শুনুন এবং ভালোভাবে শুনুন… এমন কথা যেন আমাদেরকে না শুনতে হয় যে, বিএনপি খারাপ কাজ করছে।”

‘‘ তাহলে যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে সেই সম্ভাবনা বিনষ্ট হয়ে যাবে। এখানে(আলোচনা সভা) ঢাকার নেতারা, ঢাকার বিভিন্ন শ্রেনীর নেতারা আছেন…আপনারা আপনাদের নেতৃবৃন্দ সবাইকে নিয়ে এ বিষয়গুলো সবসময় খেয়াল করবেন।আর মনে রাখবেন, আপনাদের ওপর নির্ভর করছে ভবিষ্যৎ বাংলাদেশ, আপনাদের ওপর নির্ভর করছেন ভবিষ্যৎ গণতান্ত্রিক বাংলাদেশ, আপনাদের ওপরই নির্ভর করছেন ভবিষ্যতে বৈষ্যমবিরোধী বাংলাদেশ।”

‘ওরা কি করবে আমরা ভালো বুঝি’

মির্জা ফখরুল বলেন, ‘‘ যারা এক‘শ গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পিং করতে যায় তারা কি করবে সেটা আমরা ভালো বুঝি।”

‘‘ বিএনপি জনগনের সঙ্গে আছে, অতীতে ছিলো, থাকবে এবং বিএনপি অবশ্যই তারা জয়যুক্ত হবে ইনশাল্লাহ। আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন যে, আপনারা সঠিকভাবে সুন্দর ভাবে… জনগন যেন ভালোবেসে আপনাদেরকে সেই কাজগুলো(জনকল্যাণমূলক) করতে থাকুন। জনগন যাতে বিএনপিকে ভালোবাসে, বিএনপির কাছে আসে সেই কাজগুলো আমরা করি।”

‘অন্তবর্তীকালীন সরকারের সংস্কারের বিশাল পাহাড়’

সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ঘোষিত ৩১ দফা সংস্কারের কথা উল্লেখ বলেন, ‘‘রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব দেশে প্রথম সংস্কার করেছে… আমাদের নেতা তারেক রহমান সাহেব ৩১ দফা দিয়েছেন। সংস্কার নতুন জিনিস নয়।”

‘‘ আজকে অন্তবর্তীকালীন সরকার সংস্কারের অনেকগুলো বিশাল পাহাড় নিয়ে এসেছেন।।অনেকগুলো বিষয়ের অবতারণা করেছেন যে, বিষয়গুলো আমাদের জনগন বুঝেও না, বুঝতেও পারে না। আমরা সেজন্য আমাদের দল থেকে তাদের সংস্কারে প্রতিটি বিষয়ের উত্তর দিয়েছি… গতকাল(সোমবার) সেগুলো পরিপূর্ণভাবে দিয়েছি… যেসব বিষয় আমরা একমত নই সেটাও আমরা তাদেরকে জানিয়েছি।আমরা খুব পরিস্কার করে বলেছি, বাংলাদেশের জনগনের কাছে যেটা গ্রহনযোগ্য সেই বিষয়গুলো করা দরকার।”

‘ষড়যন্ত্র রুখতে দ্রুত নির্বাচনের দিনক্ষন দিন’

প্রধান অতিথির বক্তব্যে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘‘ আমরা বলতে চাই, অতি দ্রুত নির্বাচনের দিন-তারিখ ঘোষণা করা হয় তাহলে জনগন নির্বাচনমুখী হয়ে যাবে এবং নির্বাচনমুখী জনগনের সামনে যেকোনো রকমের ষড়যন্ত্র ঠিকতে পারবে না। আমার দৃঢ় বিশ্বাস. জনগনেই ষড়যন্ত্র মোকাবিলা করবে।”

‘‘ দেশের স্বার্থে, জনগনের স্বার্থে, দেশের আইনশৃঙ্খলার স্বার্থে, অর্থনীতির স্বার্থে এবং বর্তমান যে সরকার এই সরকারের স্বার্থে আমরা আজকে স্বাধীনতা দিবসে আহ্বান জানাতে চাই, দাবি করতে চাই, অনতিবিলম্বে কোনো ধরনের উছিলা, কারো কোনো আবদার এই গুলোর দিকে আপনারা লক্ষ্য না করে নির্বাচনের দিন-তারিখ ঘোষণা করেন … জনগনই ঠিক করে নেবে ষড়যন্ত্র যারা করে, সমস্যা যারা সৃষ্টি করে তার বিরুদ্ধে জনগনই দায়িত্ব নিয়ে সমাধান করবে।”

আমাদের গণতন্ত্র আবার বাধার মুখে পড়তে যাচ্ছে’

স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘‘ স্বৈরাচার পতনের পরে যেখানে গণতন্ত্র উত্তরণের কথা ছিলো যে জন্য দীর্ঘ ১৬ বছর আন্দোলন হয়েছে এই উত্তরণে কোনো বাধা সৃষ্টি হওয়ার কারণ ছিলো না। কারণ এখানে সমস্ত জাতি আমরা ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করে তাকে বিতাড়িত করেছি… যেখানে জনগনের বিজয়ের পরে আবার আমাদের গণতন্ত্র বাধাগ্রস্থ হতে যাচ্ছে।”

‘‘ বিগত দিনের গণতন্ত্র, জনগনের মালিকানা, জনগনের ভোটাধিকার, জনগনের বাক স্বাধীনতা, জনগনের মানবাধিকার সব কিছু আবার প্রশ্নের সম্মুখীন হচ্ছে। আমরা জানি যে, আগে ক্ষমতায় যাওয়ার জন্য এবং ক্ষমতা দখল করার জন্য যে প্রক্রিয়াগুলো বিভিন্ন স্বৈরাচাররা গ্রহন করেছে, আমরা তো ভেবে ছিলাম আমরা সেখান থেকে মুক্ত হয়ে গেছি এবং একটা মুক্ত পরিবেশে দেশের মানুষ তার মালিকানা ভোগ করবে, একটি মুক্ত নির্বাচন এবং নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে সেটা আজকে বাধাগ্রস্থ হচ্ছে। আমরা এখন সর্তক থাকতে হবে।”

প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় আলোচনা সভায় দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান ও নুরুল ইসলাম মনি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্ অধ্যাপক কামরুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য্ অধ্যাপক মামুন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য্ অধ্যাপক লুৎফর রহমান এবং ঢাকা মহানগর দক্ষিন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু বক্তব্য রাখেন।

এক্সক্লুসিভ প্রধান খবর রাজধানী রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ :কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

    অতীতের নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এবং কারচুপির ধরণটাই ছিল আলাদা:মিয়া গোলাম পরওয়ার

    সংসদ অধিবেশনকে সামনে রেখে দলীয় সাংসদদের প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি

    চব্বিশের গণঅভ্যুত্থান–গাজীপুরে পুলিশের গুলিতে আহত হোসেনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আনুষ্ঠানিক বদলির নির্দেশ জারির ১৪ মাস পরও বার্লিনে অবস্থতি বাংলাদেশ দূতাবাস ছাড়েননি এক বিতর্কিত কূটনীতিক তানভীর কবির

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি ও হরমুজ প্রণালী বন্ধের কারণে গ্যাস ও অন্যান্য জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার নির্দেশ দিয়ে জরুরি বিজ্ঞপ্তি জারি

    ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন সমাজকল্যাণ বিভাগের সভাপতি ড. আসমা সাদিয়া রুনা

    প্রধানমন্ত্রীর দুই রাজনৈতিক উপদেষ্টা সহ আটজন প্রতিমন্ত্রীর দায়িত্ব ও দপ্তর পুনর্বণ্টন

    আমরা জানি অর্ধশতাব্দীর এই বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তন ঘটে নাই: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

    মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে সব দেশের জন্য হরমুজ প্রণালি বন্ধ করলেও শুধুমাত্র চীনা জাহাজ চলাচল করতে পারবে

    ভারত মহাসাগরে মার্কিন টর্পেডো হামলায় ডুবল ইরানি যুদ্ধজাহাজ, নিহত ৮০

    লেফট্যানেন্ট জেনারেল এস এম কামরুল হাসানসহ তিন কর্মকর্তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রদূত থেকে পদায়ন

    খুব শীঘ্রই সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    আগামকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল : পরের দিন অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল

    ভিআইপি প্রটোকল ছাড়া চলাচল এবং ট্রাফিক সিগন্যাল মেনে চলায় রাজধানীর সড়কে যানবাহনের গতি বেড়েছে

    কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক

    ঢাকা ও গাজপুর সিটি করপোরেশনের তিন প্রশাসক সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে

    বাংলাদেশ বিমান বাহিনীর ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (TRADOC) এর উদ্বোধন

    পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ

    কুয়েতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা দিয়েছে দূতাবাস

    কুয়েতে মার্কিন দূতাবাস পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে

    জাহিদুল ইসলাম রনি সহ তিন সাংবাদিককে প্রধানমন্ত্রী তারেক রহমান’র উপপ্রেস সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার

    অন্যায়ভাবে কেউ বাদ পড়ে গেলে আমরা নীতিমালার আওতায় অ্যাক্রেডিটেশন কার্ডের সুবিধা দেয়ার উদ্যোগ নেবো: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন

    ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশিদের বিষয়ে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুবকদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল

    কমলাপুর স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা এবং চরম অব্যবস্থাপনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    শহীদ আব্দুল্লাহ’র ক্যান্সার আক্রান্ত ভাই জিসানের চিকিৎসায় আবারো সহায়তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ প্রায় এক দশকেরও বেশি সময় ধরে অকাতরে জীবন দিয়েছে, বিভিন্ন অত্যাচার-নির্যাতন, গুম-খুনের শিকার হয়েছে


    • শনিবার, ৭ মার্চ, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৬:০০
      সূর্যোদয়ভোর ৭:১৫
      যোহরদুপুর ১:০৯
      আছরবিকাল ৪:৩২
      মাগরিবসন্ধ্যা ৭:০৪
      এশা রাত ৮:১৯
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।