আজ বৃহস্পতিবার | ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |৩০শে রমজান, ১৪৪৭ হিজরি | রাত ৩:৩৭

বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মানে বরিশাল ও ঘাটাইল সেনানিবাসে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ২৬ মার্চ ২০২৫ তারিখে ৭ পদাতিক ডিভিশন ও বরিশাল এরিয়ার উদ্যোগে বরিশাল সেনানিবাসে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিওসি ৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বরিশাল এরিয়া,মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, এমফিল ৷
এছাড়া, একই দিনে ঘাটাইল সেনানিবাসে ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল এরিয়ার উদ্যোগে আরও একটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিওসি ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, ঘাটাইল এরিয়া, মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান, এসজিপি, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি ।
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা সহায়তা প্রদানসহ তাঁদের পাশে থাকার প্রতিশ্রুতি বাংলাদেশ সেনাবাহিনী পুনর্ব্যক্ত করছে।
বুধবার, ১৮ মার্চ, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৫০ |
| সূর্যোদয় | ভোর ৭:০৫ |
| যোহর | দুপুর ১:০৭ |
| আছর | বিকাল ৪:৩২ |
| মাগরিব | সন্ধ্যা ৭:০৯ |
| এশা | রাত ৮:২৪ |