আজ সোমবার | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |২০শে রমজান, ১৪৪৭ হিজরি | বিকাল ৫:৩৯

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফসহ প্রায় ৫০টির বেশি গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। সাদ্রা দরবার শরীফের পীরজাদা মাওলানা মুফতি আরিফ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা শুধু সৌদি আরবের অনুসরণ করি না, বরং কোরআন ও হাদিসের নির্দেশনা অনুযায়ী চাঁদ দেখার ভিত্তিতে রোজা ও ঈদ উদযাপন করে থাকি।
প্রথম জামায়াতে ইমামতি করেন মাওলানা মুফতি জাকারিয়া চৌধুরী, আর দ্বিতীয় জামায়াতে ইমামতি করবেন মাওলানা মুফতি আরিফ চৌধুরী।
সাদ্রা দরবার শরীফের পীর ড. বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী বলেন, ১৯২৮ সালে মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপনের প্রথা চালু করেন। এরপর থেকে তার অনুসারীরা চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে একই নিয়ম অনুসরণ করে আসছেন।
সোমবার, ৯ মার্চ, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৫৮ |
| সূর্যোদয় | ভোর ৭:১৩ |
| যোহর | দুপুর ১:০৯ |
| আছর | বিকাল ৪:৩২ |
| মাগরিব | সন্ধ্যা ৭:০৫ |
| এশা | রাত ৮:২০ |