আজ মঙ্গলবার | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |২১শে রমজান, ১৪৪৭ হিজরি | বিকাল ৩:৫৮

শিরোনাম :

প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে জাকাত ব্যবস্থাপনাকে কীভাবে আরও কার্যকর ও সুশৃঙ্খল করা যায় সেই সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি হত্যার প্রধান অভিযুক্তের সঙ্গে দেখা করতে কনস্যুলার এক্সেস চেয়েছে বাংলাদেশ পরিবারের নারী প্রধানের নামে ‘ফ্যামিলি কার্ড’ প্রদানের যুগান্তকারী কর্মসূচী উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী:অর্থ মন্ত্রী আমির খুসরু কৃচ্ছ্রসাধনের উদ্দেশ্যে এবার ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধে নিহত মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার আহম্মেদ আলীর মরদেহ গ্রহণ ঘরমুখো মানুষের নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এতিম শিশু এবং ওলামা-মাশায়েখদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান এই সময়ে যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবিত থাকতেন, তাহলে তিনি সবচেয়ে বেশি আনন্দিত হতেন: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন রাজধানীতে গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

উত্তরায় জামায়াতের দাওয়াতি পক্ষ উদ্বোধন

ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠিত হলে দেশ বিরোধী কোন ষড়যন্ত্রই সফল হবে না-মোহাম্মদ সেলিম উদ্দিন

প্রকাশ: ১২ এপ্রিল, ২০২৫ ৫:২৫ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামী দেশে আল্লাহর আইন, সৎ লোকের শাসন এবং পরিশুদ্ধ-জনবান্ধব সমাজ প্রতিষ্ঠার নিরন্তর সংগ্রাম চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।

তিনি আজ সকালে রাজধানীতে কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষ উপলক্ষ্যে উত্তরা পূর্ব থানা জামায়াত আয়োজিত গণসংযোগ পক্ষের দাওয়াতি কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। থানা আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আতিক হাসানের পরিচালনায় কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জামাল উদ্দিন।

সেলিম উদ্দিন বলেন, মানুষের তৈরি মতবাদ দিয়ে মানুষের কল্যাণ সম্ভব নয়। একথা ১শ তে ১শই প্রমাণ হয়েছে। আমাদের দেশ আল্লাহর প্রদত্ত বিধান অনুযায়ি পরিচালিত না হওয়ায় জনজীবন দূর্বিষহ হয়ে উঠেছিলো। দেশে মানুষের অধিকার বলতে কিছু ছিলো না। হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, গুম, অপহরণ, সুদ, ঘুষ, দুর্নীতি, অপশাসন ও দুঃশাসন পুরো জাতিকে অক্টোপাশের মত চেপে ধরেছিলো। সে ধারাবাহিকতায় দেশে পাপাচার ও দূরাচার প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিলো। দেশ চলেছে ‘জোর যার মুলুক তার’ নীতিতে। পতিত সরকারের আমলে দেশে জনগণের জানমালের কোন নিরাপত্তা ছিলো না। কিন্তু আগস্ট বিপ্লবের পর ৭/৮ মাসে দেশের সার্বিক পরিস্তিতির কিছুটা উন্নতি হয়েছে। কিন্তু আমাদের সমাজ-রাষ্ট্রে ইসলামী বিধান প্রতিষ্ঠিত না থাকায় দেশে পুরোপুরি শান্তি ফিরে আসেনি। তাই দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করে গণমুখী সমাজ প্রতিষ্ঠার জন্য আল্লাহর আইন ও সৎলোকের শাসন প্রতিষ্ঠার কোন বিকল্প নেই। তিনি সে কাক্সিক্ষত সমাজ প্রতিষ্ঠায় প্রত্যেক মানুষের ঘরে ঘরে ইসলামের সুমহান আদর্শ তুলে ধরার আহবান জানান।

তিনি বলেন, দেশে জামায়াতের দাওয়াতি পক্ষ চলছে। তাই ইসলামী আন্দোলনের কর্মীদের ঘরে বসে থাকার সুযোগ নেই বরং সকল শ্রেণি ও পেশার মানুষের কাছে ইসলামের সু-মহান দাওয়াত পৌঁছানো আমাদের কর্তব্য হয়ে পড়েছে। আমাদের দায়িত্ব হচ্ছে দেশে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার আবশ্যকতা, যৌক্তিকতা ও প্রয়োজনীয়তা প্রত্যেক মানুষের কাছে উপস্থাপন করা। দেশে সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত হলে দেশ যে অপরাধ, পাপাচার ও দুর্নীতিমুক্ত হবে সে কথাও মানুষকে বোঝাতে হবে। মূলত, আমরা এমন এক সমাজ প্রতিষ্ঠা করতে চাই যে সমাজে কোন বৈষম্য, অন্যায় ও জুলুম থাকবে না। আর এমন ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠিত করতে পারলেই আমাদের বিরুদ্ধে কোন ষড়যন্ত্রই সফল হবে না। মূলত, দেশে ভালো মানুষের শাসন প্রতিষ্ঠিত হলে এবং দেশকে দুর্নীতিমুক্ত করা গেলে শুধুমাত্র দুর্নীতির অর্থ দিয়েছে দেশকে পুরোপুরি দারিদ্রমুক্ত করা সম্ভব। আর দাওয়াতি পক্ষকে যথাযথভাবে কাজে লাগানো গেলে জামায়াতই হবে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক। তিনি দাওয়াতি পক্ষকে যথাযথভাবে কাজে লাগানোর আহবান জানান এবং পক্ষের উদ্বোধনী ঘোষণা করেন। জনাব সেলিম উদ্দিন বিভিন্ন শ্রেণি, পেশার মানুষের মাঝে জামায়াতের পরিচিত বিলি করেন,তাদেরকে সহযোগি সদস্য ফর্ম ফিলাপে নেতৃত্ব দেন।

*লালমাটিয়ায় গণসংযোগ*
দাওয়াতী গণসংযোগ পক্ষ উপলক্ষে মোহাম্মদপুর পূর্ব থানার উদ্যোগে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জননেতা জনাব মোবারক হোসাইন এর নেতৃত্বে লালমাটিয়া এলাকায় গণসংযোগ করা হয়।

গণসংযোগে মোহাম্মদপুর থানার বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করা হয় এবং সকলের মাঝে জামায়াতে ইসলামীর প্রচারপত্র বিলি করা হয়।

গণসংযোগে থানা আমির জনাব মশিউর রহমান, থানা সেক্রেটারি আনিসুর রহমান, থানা অফিস সম্পাদক আব্দুল হাদীসহ থানার শুরা ও কর্মপরিষদ সদস্য এবং ওয়ার্ড দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।

*শেরেবাংলা নগর থানা উত্তরে জামায়াতের পথসভা*
বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরেবাংলা নগর থানা উত্তরের উদ্যোগে কেন্দ্র ঘোষিত গণসংযোগ উপলক্ষে এক পথসভা অনুষ্ঠিত হয় ।

আজ ১১ এপ্রিল সকালে রাজধানীর আগারগাঁও নতুন রাস্তার সংগীত কলেজের সামনে এই পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।ঢাকা মহানগরী উত্তরের মজলিশে শূরা সদস্য ও শেরেবাংলা নগর থানা উত্তরের আমীর, ২৮নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদ প্রার্থী আব্দুল আউয়াল আজমের সভাপতিত্বে উক্ত পথসভায় আরও উপস্থিত ছিলেন শেরেবাংলা নগর থানা উত্তরের নায়েবে আমীর শাহ আজিজুর রহমান তরুণ, থানা সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম, থানা অর্থ সম্পাদক এডভোকেট আব্দুল হালিমসহ থানা কর্মপরিষদের অনান্য সদস্য ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর এর প্রচার-মিডিয়া সেক্রেটারি মু.আতাউর রহমান সরকার  সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান হয়।

রাজধানী রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান

    প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে জাকাত ব্যবস্থাপনাকে কীভাবে আরও কার্যকর ও সুশৃঙ্খল করা যায় সেই সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন

    গুম, খুন ও জুলাই শহীদ-আহত পরিবারের সাথে ব্যতিক্রমী ইফতার করেছে শেকৃবি’র বৃহত্তর বগুড়া সমিতি

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি হত্যার প্রধান অভিযুক্তের সঙ্গে দেখা করতে কনস্যুলার এক্সেস চেয়েছে বাংলাদেশ

    দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

    সাবেক পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়ার বিরুদ্ধে দেওয়া বরখাস্তের আদেশ প্রত্যাহার করেছে সরকার।

    পরিবারের নারী প্রধানের নামে ‘ফ্যামিলি কার্ড’ প্রদানের যুগান্তকারী কর্মসূচী উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী:অর্থ মন্ত্রী আমির খুসরু

    কৃচ্ছ্রসাধনের উদ্দেশ্যে এবার ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধে নিহত মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার আহম্মেদ আলীর মরদেহ গ্রহণ

    ঘরমুখো মানুষের নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

    দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করাই বড় চ্যালেঞ্জ : বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান

    বিএনপি মিডিয়া সেল কমিটির বৈঠক শেষে ইফতার ও দোয়া অনুষ্ঠিত

    এতিম শিশু এবং ওলামা-মাশায়েখদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    এই সময়ে যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবিত থাকতেন, তাহলে তিনি সবচেয়ে বেশি আনন্দিত হতেন: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

    রাজধানীতে গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    শনিবার ছুটির দিনেও অফিস করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ :কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

    অতীতের নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এবং কারচুপির ধরণটাই ছিল আলাদা:মিয়া গোলাম পরওয়ার

    সংসদ অধিবেশনকে সামনে রেখে দলীয় সাংসদদের প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি

    চব্বিশের গণঅভ্যুত্থান–গাজীপুরে পুলিশের গুলিতে আহত হোসেনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আনুষ্ঠানিক বদলির নির্দেশ জারির ১৪ মাস পরও বার্লিনে অবস্থতি বাংলাদেশ দূতাবাস ছাড়েননি এক বিতর্কিত কূটনীতিক তানভীর কবির

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি ও হরমুজ প্রণালী বন্ধের কারণে গ্যাস ও অন্যান্য জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার নির্দেশ দিয়ে জরুরি বিজ্ঞপ্তি জারি

    ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন সমাজকল্যাণ বিভাগের সভাপতি ড. আসমা সাদিয়া রুনা

    প্রধানমন্ত্রীর দুই রাজনৈতিক উপদেষ্টা সহ আটজন প্রতিমন্ত্রীর দায়িত্ব ও দপ্তর পুনর্বণ্টন

    আমরা জানি অর্ধশতাব্দীর এই বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তন ঘটে নাই: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

    মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে সব দেশের জন্য হরমুজ প্রণালি বন্ধ করলেও শুধুমাত্র চীনা জাহাজ চলাচল করতে পারবে

    ভারত মহাসাগরে মার্কিন টর্পেডো হামলায় ডুবল ইরানি যুদ্ধজাহাজ, নিহত ৮০

    লেফট্যানেন্ট জেনারেল এস এম কামরুল হাসানসহ তিন কর্মকর্তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রদূত থেকে পদায়ন

    খুব শীঘ্রই সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ


    • মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৫৭
      সূর্যোদয়ভোর ৭:১৩
      যোহরদুপুর ১:০৯
      আছরবিকাল ৪:৩২
      মাগরিবসন্ধ্যা ৭:০৫
      এশা রাত ৮:২০
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।