আজ মঙ্গলবার | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |২১শে রমজান, ১৪৪৭ হিজরি | ভোর ৫:০৪

ঢাকা, ১৩ এপ্রিল ২০২৫ (রবিবার): আজ ১৩ এপ্রিল ২০২৫ ঢাকার মেরুল বাড্ডায় অবস্থিত আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে ‘সম্প্রীতি ভবন’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।
উল্লেখ্য, সেনাবাহিনী প্রধান গত ০৮ নভেম্বর ২০২৪ তারিখে প্রধান অতিথি হিসেবে বুদ্ধিস্ট ফেডারেশনের উদ্যোগে আয়োজিত শুভ কঠিন চিবর দান ও জাতীয় বৌদ্ধধর্মীয় মহাসম্মেলন-২০২৪ উপলক্ষ্যে ঢাকার মেরুল বাড্ডায় অবস্থিত আন্তর্জাতিক বৌদ্ধ বিহার পরিদর্শন করেন। এ সময় উপস্থিত সকলে সেনাবাহিনী প্রধানকে এই বৌদ্ধ বিহারে একটি ভবন তৈরি করে দেয়ার জন্য বলেন। এরই প্রেক্ষিতে, অদ্য ১৩ এপ্রিল ২০২৫ মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশ সেনাবাহিনীর অর্থায়নে ও সার্বিক তত্ত্বাবধানে ঢাকার মেরুল বাড্ডায় অবস্থিত আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে এই ছয় তলা বিশিষ্ট সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
বাংলাদেশ সেনাবাহিনী দেশে বিরাজমান শান্তি ও সম্প্রীতির উন্নয়ন ঘটিয়ে বাসযোগ্য সুন্দর পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি আনয়নে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।
সোমবার, ৯ মার্চ, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৫৮ |
| সূর্যোদয় | ভোর ৭:১৩ |
| যোহর | দুপুর ১:০৯ |
| আছর | বিকাল ৪:৩২ |
| মাগরিব | সন্ধ্যা ৭:০৫ |
| এশা | রাত ৮:২০ |