আজ বুধবার | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ |২০শে শাওয়াল, ১৪৪৭ হিজরি | রাত ৪:৩৬

দূতাবাস প্রাঙ্গনে গত ১৮ এপ্রিল ২০২৫ তারিখে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাংলা নববর্ষ-১৪৩২ বরণ করা হয়েছে বাংলাদেশ দূতাবাস কুয়েত এর উদ্যোগে ।
বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপনে মাননীয় প্রধান উপদেষ্টার বাণী পাঠ এর মধ্যে দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয় ।
উক্ত অনুষ্ঠানে কুয়েতে বসবাসরত বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশী ও তাদের পরিবারবর্গ, দূতাবাসের কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারবর্গ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, ওএসপি,এডব্লিউসি,পিএসসি উক্ত বর্ষবরণ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বর্ষবরণ উপলক্ষ্যে দূতাবাস প্রাঙ্গনে বৈশাখী সাজ-সজ্জা, পিঠাপুলির প্রদর্শনী এবং বাঙালির ঐতিহ্যের খাবার আয়োজনসহ বাংলা ও বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সংগীত পরিবেশনের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরা হয়।
মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:২৮ |
| সূর্যোদয় | ভোর ৬:৪৫ |
| যোহর | দুপুর ১:০১ |
| আছর | বিকাল ৪:২৮ |
| মাগরিব | সন্ধ্যা ৭:১৬ |
| এশা | রাত ৮:৩৩ |