আজ সোমবার | ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |১৪ই শাবান, ১৪৪৭ হিজরি | রাত ২:০২

শিরোনাম :

সুরভীর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিক পালিত তারেক রহমানকে ‘ভাবী প্রধানমন্ত্রী’ হিসেবে সম্বোধন করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দিয়ে প্রমাণ করুন বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি: তারেক রহমান জটিলতা নিরসনে অনলাইনের পরিবর্তে সাংবাদিকদের ম্যানুয়ালি কার্ড ইস্যুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি) ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত চারজনের মৃত্যু: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিএনপি ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ এবং পদ্মা নদীর ওপরে ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান ভারতের সংসদে বুধবার শ্রদ্ধা জানানো হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গভীর রাতে ঢাকা -১৮ আসনের ধানের শীষ এর কান্ডারি এস এম জাহাঙ্গীরের হাতে প্রতীক তুলে দিলেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান । ভোটকেন্দ্রে কলম ব্যবহার করা যাবে না, কারণ এতে ইচ্ছাকৃতভাবে ভোট নষ্ট করার আশঙ্কা থাকে: ইসি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ নির্বাচনে সশস্ত্রবাহিনী অতীতের মতো এবারো পেশাদারিত্ব, নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে: ড. মুহাম্মদ ইউনূস

সোনাগাজীতে প্রকাশ্যে নৃশংসভাবে এলোপাতাড়ি কুপিয়ে আবুল হাশেম (৪৮) নামে এক বিএনপির কর্মীকে হত্যা

প্রকাশ: ২২ এপ্রিল, ২০২৫ ৬:০৭ অপরাহ্ণ

সোনাগাজীতে পূর্ব বিরোধের জেরে প্রকাশ্যে নৃশংসভাবে এলোপাতাড়ি কুপিয়ে আবুল হাশেম (৪৮) নামে এক বিএনপির কর্মীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ওলামা বাজার-সওদাগরহাট সড়কের ওলামাবাজারস্থ ইসলামপুর এলাকার সাজেদা ফাউন্ডেশন সংলগ্ন মোড়ে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন। নিহত আবুল হাশেম সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের দক্ষিণ পশ্চিম চরদরবেশ গ্রামের হাদা ব্যপারী কোনার আব্দুর শুক্কুরের ছেলে। তিনি সোনাগাজী পৌরসভাস্থ ইসলাম মুহুরি রোড এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। আবুল হাশেম সোনাগাজী উপজেলা বিএনপির সাবেক সভাপতি গিয়াস উদ্দিন ওরফে গিয়াস চেয়ারম্যানের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। ৫ই আগস্ট সরকার পরিবর্তনের পর তিনি আওয়ামী লীগের বাড়ি-ঘর ভাঙচুরের সাথে জড়িত ছিলেন বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে।

আটক যুবক মো. রাসেল (৩৫) সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের মফিজুল হকের ছেলে।

প্রত্যক্ষদর্শী, নিহতের পরিবার ও পুলিশ সূত্র জানান, মঙ্গলবার সকালে আবুল হাশেম সোনাগাজী পৌরসভাস্থ ইসলাম মুহুরি রোড এলাকার ভাড়াবাসা থেকে মোটরসাইকেল যোগে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথে চর দরবেশ ইউনিয়নের ওলামাবাজার এলাকায় পৌঁছালে বোরকা পরা কয়েক ব্যক্তি তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে। এসময় সড়কের পাশ থেকে আরও কয়েকজন ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে প্রকাশ্যে নৃশংসভাবে আবুল হাশেমকে এলোপাতাড়ি কুপিয়ে হাত, পা ও মুখে জখম করে। পরে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করে। তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্যক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়। ঢাকা নেওয়ার পথে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌঁছলে তার মৃত্যু হয়। খবর পেয়ে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরা ঘটনাস্থলে যেয়ে তদন্ত শুরু করেন।

নিহত হাসেমের ভাতিজা মোহাম্মদ টিপু বলেন, চাচা হাসেমের সঙ্গে প্রতিবেশী আমির হোসেন ননা মিয়ার ভাই কৃষক বেলালের সাথে জায়গা জমি নিয়ে বিরোধ চলছিলো। পূর্ব শত্রুতার জেরে ২০২১ সালের ৩১ মে দু’পক্ষের মারামারিতে বেলাল নিহত হয়। ওই ঘটনায় আমির হোসেন ননা মিয়া বাদী হয়ে হাশেম সহ ১০ জনকে আসামি করে মামলা দায়ের করলে হাশেম সহ অপর আসামিরা গ্রেপ্তার হন। তিনি প্রায় তিন বছর কারাভোগ শেষে কয়েক মাস পূর্বে জামিনে বেরিয়েছিলেন। জামিনে মুক্ত হয়ে তিনি এলাকায় পূর্বের ন্যায় চাষাবাদ ও পশুপালন শুরু করেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ তাৎক্ষণিকভাবে একজনকে আটক করেছে। ঘটনার সাথে যারা জড়িতদের আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অপরাধ নোয়াখালী

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    সুরভীর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিক পালিত

    আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে পাকিস্তান:তবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচটি তারা বয়কট করবে

    যুক্তরাষ্ট্র যদি হামলা চালায়, তবে তা একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক সংঘাতে পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আয়াতুল্লাহ আলি খামেনি

    কুৎসা রটিয়ে ও ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস

    জামায়াত আমিরের ‘এক্স অ্যাকাউন্ট’ হ্যাকের দাবি কতটুকু যৌক্তিক প্রশ্ন মাহদি আমিনের

    ঢাকা ১৮ আসনে একাধিক গার্লস স্কুল কলেজ মাদ্রাসা প্রতিষ্ঠা করা হবে : স্বামীর পক্ষে প্রচারণায় রাজিয়া সুলতানা

    নেপালের পোখরায় ভুটানকে গোল বন্যায় ভাসিয়েছে লাল-সবুজের বাংলাদেশ

    মৃতদেহ দেখে প্রচারণা থামালেন আমিনুল হক: অনন্য মানবিক দৃষ্টান্ত

    ফরিদগঞ্জ ও ময়মনসিংহের বেশ কয়েকজন নেতাকে বহিস্কার করলো বিএনপি

    ৫০ নং ওয়ার্ড ব্যাপক গণসংযোগ: বিএনপি সরকার গঠন করতে পারলে জনগণ এর ভাগ্য বদল হবে – এস এম জাহাঙ্গীর

    তারেক রহমানকে ‘ভাবী প্রধানমন্ত্রী’ হিসেবে সম্বোধন করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    ভোট দিয়ে প্রমাণ করুন বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি: তারেক রহমান

    বগুড়ায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের হুইল বিতরণ করলেন তারেক রহমান

    ঢাকা-১৬ আসনে ভোটের দিনে বয়োবৃদ্ধদের জন্য রিকশার ব্যবস্থা থাকবে: আমিনুল হক

    মানবিক ঢাকা ১৮-আসন গড়ার এমন আশাবাদ ব্যক্ত করে উত্তরায় ব্যাপক গণসংযোগ এস এম জাহাঙ্গীরের

    জটিলতা নিরসনে অনলাইনের পরিবর্তে সাংবাদিকদের ম্যানুয়ালি কার্ড ইস্যুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)

    ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত চারজনের মৃত্যু: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

    “বিএনপির প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোয় মুয়াজ্জিনকে অব্যাহতি”- সেই মুয়াজ্জিনের পাশে দাড়ালেন তারেক রহমান

    বিএনপি ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ এবং পদ্মা নদীর ওপরে ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান

    সকল ধর্ম ও বর্ণের মানুষের জন্য একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির সমাজ গড়ে তোলা হবে—- খিলক্ষেতে ধানের শীষের প্রার্থী জাহাঙ্গীর

    ঢাকা -১৬ আসনে ধানের শীষের প্রচারণা তুঙ্গে : স্থায়ী পুনর্বাসন ও সম্প্রীতির সমাজ গড়ার প্রতিশ্রুতি আমিনুল হকের

    ভারতের সংসদে বুধবার শ্রদ্ধা জানানো হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে

    ত্রয়োদশ জাতীয়  সংসদ নির্বাচন : ভোটারদের মধ্যে আস্থার পরিবেশ তৈরিতে মস্তুল, খিলক্ষেত এলাকায় যৌথবাহিনীর টহল শুরু

    ঢাকা–১৪ আসনে নির্বাচনী ইশতেহার ও আচরণবিধি প্রতিপালন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    গভীর রাতে ঢাকা -১৮ আসনের ধানের শীষ এর কান্ডারি এস এম জাহাঙ্গীরের হাতে প্রতীক তুলে দিলেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ।

    ভোটকেন্দ্রে কলম ব্যবহার করা যাবে না, কারণ এতে ইচ্ছাকৃতভাবে ভোট নষ্ট করার আশঙ্কা থাকে: ইসি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ

    নির্বাচনে সশস্ত্রবাহিনী অতীতের মতো এবারো পেশাদারিত্ব, নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে: ড. মুহাম্মদ ইউনূস

    মিরপুরে গণসংযোগে নির্বাচনী অনিয়মের অভিযোগ আমিনুল হকের

    উলিপুরকে স্বনির্ভর করে গড়ে তুলতে আমার একটি স্বপ্ন রয়েছে  এবং আমাদের একটি পরিকল্পনা রয়েছে- তাসভীর উল ইসলাম

    তারেক রহমান ঢাকা -১৮ আসনের বিশাল নির্বাচনী জনসভায় প্রথমবারের মতো বক্তব্য দিবনে : প্রস্তুতি সভা করেছে বিএনপি


    • রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৬:২২ পূর্বাহ্ণ
      সূর্যোদয়ভোর ৭:৩৯ পূর্বাহ্ণ
      যোহরদুপুর ১:১২ অপরাহ্ণ
      আছরবিকাল ৪:২২ অপরাহ্ণ
      মাগরিবসন্ধ্যা ৬:৪৫ অপরাহ্ণ
      এশা রাত ৮:০২ অপরাহ্ণ
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।