আজ বৃহস্পতিবার | ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |২রা রমজান, ১৪৪৭ হিজরি | রাত ১:৪৫

শিরোনাম :

সরকারের দায়িত্ব নেয়ার প্রথম কর্মদিবস বুধবার রাত পৌনে ১০টায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান যা বলেছেন প্রথম কার্যদিবস শুরু করলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী শপথ গ্রহণের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন তারেক রহমান তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি তারেক রহমানের নেতৃত্বে পঞ্চমবারের মতো সরকার গঠন করেছে বিএনপি : তারেক রহমান প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক আতিকুর রহমান রুমন দৈনিক দিনকালের সম্পাদক ও প্রকাশক হিসেবে যোগদান করেছেন জুলাই জাতীয় সনদে সই করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পুলিশ হেডকোয়ার্টার্সে বিদায়ী সংবর্ধনায় স্বরাষ্ট্র উপদেষ্টা:আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকার কারণে জাতীয় নির্বাচন প্রশংসিত হয়েছে নির্বাচনী প্রতীক ধানের শীষে পড়েছে মোট প্রদত্ত ভোটের ৪৯ দশমিক ৯৭ শতাংশ-দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ

ফ্যাসিস্ট আওয়ামী লীগ কমপক্ষে তিনটি গণহত্যা সংগঠিত করেছে-ডা. শফিকুর রহমান

প্রকাশ: ৩ মে, ২০২৫ ১০:০২ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, সারাদেশের সব মহানগরী ও জেলা আমীরদের নিয়ে আজকে আমরা একত্রে বসতে পেরেছি আলহামদুলিল্লাহ। এমনভাবে বসা, গত ১৫ বছরে পারিনি। আজ শনিবার সকাল সাড়ে নয়টায় মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে সারাদেশের সকল জেলা ও মহানগর আমীরদের নিয়ে দুদিন ব্যাপী সম্মেলনের উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।

আমীরে জামায়াত বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ কমপক্ষে তিনটি গণহত্যা সংগঠিত করেছে। এই গণহত্যার প্রথমটা বিডিআরের ঘটনায় ৫৭ জন চৌকস সেনা অফিসারকে আমরা হারিয়েছি। দ্বিতীয়টি ৫ই মে হেফাজতের সমাবেশে ও সবশেষ জুলাই গণ-অভ্যুত্থানে গণহত্যা সংগঠিত করেছে তারা। এর বাইরেও গুম-খুনের মাধ্যমে অগণিত মানুষ চিরদিনের জন্য হারিয়ে গেছে। যাদের ভাগ্য ভালো তাঁরা ফিরে এসেছে। অসংখ্য মানুষকে একযুগ ধরে তাদের কর্মস্থল থেকে তাড়িয়ে দিয়ে তাদের পেঠে লাথি মারা হয়েছে।

তিনি বলেন, ৫ আগস্টের পর দল হিসেবে আমাদের প্রথম ও প্রধান দায়িত্ব ছিল শহীদ পরিবারের পাশে দাঁড়ানো। আমরা প্রায় সকল শহীদ পরিবারের পাশে দাঁড়াতে পেরেছি। আমরা কৃতজ্ঞ তাঁরা আমাদের এই সহযোগিতা গ্রহণ করেছেন।

এরপরে আমাদের অগ্রাধিকার ছিল আহত এবং পঙ্গুদের পাশে দাঁড়ানো। এটা আমাদের জন্য খুব কঠিন কাজ ছিল। আমাদের হিসেবে ২৪ হাজারের বেশী আহত। যা এখনও চলমান। এরপরে আসলো বৃহত্তর নোয়াখালী এবং কুমিল্লার বন্যা। আমরা সাথে সাথেই চেষ্টা করেছি বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর।

বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি কল্যাণ রাষ্ট্র গড়ার জন্য চেষ্টা করে যাচ্ছে। তাই আমরা যেকোনো দুর্যোগ বা দুর্ঘটনায় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি।

ডা. শফিকুর রহমান বলেন, এদেশ আমাদের সকলের। দেশে যদি অস্থিরতা বিরাজ করে, সবাই মুখ থুবড়ে পড়বো। আমরা বিশৃঙ্খলা পছন্দ করি না। জামায়াতের দায় এক্ষেত্রে অনেক বেশী। দ্বিতীয় স্বাধীনতার পরে দেশে ৪ দিন কার্যত কোন সরকার ছিল না। সেসময়ও আমরা আমাদের সেচ্ছাসেবক দিয়ে ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয় পাহারা দিয়েছি। সকলের সম্মিলিত প্রয়াসে আলহামদুলিল্লাহ বড় কোন দুর্ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, যে সরকার গঠিত হয়েছে জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে তাকে আমরা সমর্থন করছি এবং করবো। তবে আমরা বিনাশর্তে সমর্থন দিচ্ছি না। জাতির মনে আস্থা তৈরীর জন্য দৃশ্যমান বিচারের ব্যবস্থা করতে হবে। যদি এদের বিচার হয়, আগামী নির্বাচনে কালো টাকা ব্যবহারের দু:সাহস কেউ দেখাবে না। এ জাতি একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। এক্ষেত্রে আমাদের সুপারিশমালা আমরা কমিশনের কাছে দিয়েছি। আমরা যত বেশি সহযোগিতা করবো, সরকার তত সফল হবে। তবে সরকারের কোন কোন উপদেষ্টার কারণে মাঝে মাঝেই বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। আমাদের স্পষ্ট কথা হলো, রাজনৈতিক বক্তব্য দিতে চাইলে ওখান থেকে বের হয়ে দেন।

জামায়াত প্রধান বলেন, পিআর সিস্টেমে নির্বাচন হতে হবে। আনুপাতিক হারে প্রতিনিধিত্ব থাকতে হবে। এক্ষেত্রে কেউ কাউকে ছোট দল বলার সাহস পাবে না। যে দল যে পরিমাণ ভোট পাবে সেই আলোকে আনুপাতিক হারে আসন পাবেন। যারা এর সুফল পেয়েছে তারা আর এটি বাদ দেয়নি। বিশ্বের ৬২টি দেশ এটি অনুসরণ করেও বলে উল্লেখ করেন তিনি।

অতি সম্প্রতি নারী সংস্কার কমিটি একটি সুপারিশমালা দিয়েছেন। যা এক কথায় অগ্রহণযোগ্য বিধায় আমরা তা প্রত্যাখ্যান করেছি।

নির্বাচন যথাসময়ে হতে হবে। সরকারের প্রধান বারবার বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মাঝামাঝি নির্বাচন হবে। এজন্য দু’টি সময়কে আমরা প্রাধান্য দিয়েছি। একটা ফেব্রুয়ারিতে, রমজানের আগে। আর যদি কোন কারণে দৃশ্যমান বিচারে বা সংস্কারে দেরি হয়, তবে কোনভাবেই যেন এপ্রিল পার না হয়।

জাতীয় স্বার্থে আমাদের একতাবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক দলগুলো তাদের সহকর্মীদের সামাল দিতে হবে। এক্ষেত্রে কোন কোন দল সম্পূর্ণরুপে ব্যর্থ হয়েছে।

দখলবাজি-চাঁদাবাজি এ সমস্ত কাজ যারাই করবে, তারা মানুষের ঘৃনা কুড়াবে। আমার কাজের জন্য দেশের যেন ক্ষতি না হয়।

গাজাসহ পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোতে যেখানেই মানুষের উপর নির্যাতন হচ্ছে, তার প্রতিবাদ জানাই। গায়ের জোরের রাজনীতি থেকে বের হয়ে আসার জন্য আহবান জানাই।

আমরা দেশবাসীর কাছে দু’আ চাই। আমরা মজলুম দল। সবচেয়ে বেশী জুলুমের শিকার আমরা। বাংলাদেশ একটি ভুক্তভোগী রাষ্ট্র। স্বাধীনতার পর থেকে লুন্ঠিত সব সম্পদের শ্বেতপত্র প্রকাশ করে তা ফেরত চাই। একটি হিসাব মতে বাংলাদেশ থেকে ২৬ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে।

রাজধানী রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    সরকারের দায়িত্ব নেয়ার প্রথম কর্মদিবস বুধবার রাত পৌনে ১০টায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান যা বলেছেন

    প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন মীর শাহে আলম

    প্রথম কার্যদিবস শুরু করলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী

    শপথ গ্রহণের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু

    নড়াইলে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন

    প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন তারেক রহমান

    তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি

    তারেক রহমানের নেতৃত্বে পঞ্চমবারের মতো সরকার গঠন করেছে বিএনপি : তারেক রহমান প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন

    আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক আতিকুর রহমান রুমন দৈনিক দিনকালের সম্পাদক ও প্রকাশক হিসেবে যোগদান করেছেন

    জুলাই জাতীয় সনদে সই করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

    পুলিশ হেডকোয়ার্টার্সে বিদায়ী সংবর্ধনায় স্বরাষ্ট্র উপদেষ্টা:আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকার কারণে জাতীয় নির্বাচন প্রশংসিত হয়েছে

    নির্বাচনী প্রতীক ধানের শীষে পড়েছে মোট প্রদত্ত ভোটের ৪৯ দশমিক ৯৭ শতাংশ-দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ

    নির্বাচনের পর সৌজন্য সাক্ষাৎ করতে জামায়াত আমীর ডা.শফিকুর রহমানের বাসায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

    জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

    নবনির্বাচিত সরকার শপথ নেওয়ার পরপরই সেনাবাহিনীকে মাঠ থেকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হবে:সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

    রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলিসহ মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ৪ঠা মার্চ ধার্য করেছেন ট্রাইব্যুনাল-১

    বিএনপি চেয়াম্যান তারেক রহমান দেশবাসীর প্রতি কৃতজ্ঞাতা প্রকাশ ও ধন্যবাদ জানিয়ে প্রথম সংবাদ সম্মেলন

    ধানের শীষে ভোট দেয়ায় তালাক প্রাপ্ত ফেনীর সেই বিবি জোহরার পাশে দাড়ালেন তারেক রহমান

    কোনো নির্দিষ্ট দেশ কেন্দ্রিক নয়,বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষা করেই আগামী দিনের পররাষ্ট্র নীতি নির্ধারণ করা হবে: আমির খসরু

    আগামী পাঁচ বছর দেশের কল্যাণের দায়িত্ব জনগণ বিএনপি ও দলের নেতা তারেক রহমানের ওপর অর্পণ করেছে: নজরুল ইসলাম খান

    নিরঙ্কুশ জয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন মহাসচিব মির্জা ফখরুল

    ঢাকা জেলায় সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত ঢাকা-১৯ আসন বিএনপির ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু

    টাংগাইল -৮আসনে আযম খান বিজয়ী

    বিএনপি সিনিয়র যুগ্ম-মহাসহিব রুহুল কবির রিজভী আহম্মেদ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হতে পারে

    ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচনের দাবি আমিনুল হকের

    বিএনপির প্রতি জনগণের যে অসাধারণ ভালোবাসা রয়েছে, তারই বহিঃপ্রকাশ এই নির্বাচন: মুখপাত্র ড. মাহদী আমিন

    এই আসনে তাদের এত ভোট নেই, তারা ইঞ্জিনিয়ারিং করে এত ভোট পেয়েছে:মির্জা আব্বাস

    বাংলাদেশের মানুষ সবসময় রাজনৈতিক সংকটে সঠিক সিদ্ধান্ত নিয়েছে : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান

    ঢাকার ২০টি আসনের মধ্যে ১৩টি আসনে বিএনপি ও ৭টি আসনে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীর জয়,একটি আসনে এনসিপি

    বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধ্বস বিজয় পেয়েছে বিএনপি


    • বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৬:১৪ পূর্বাহ্ণ
      সূর্যোদয়ভোর ৭:২৯ পূর্বাহ্ণ
      যোহরদুপুর ১:১২ অপরাহ্ণ
      আছরবিকাল ৪:২৯ অপরাহ্ণ
      মাগরিবসন্ধ্যা ৬:৫৫ অপরাহ্ণ
      এশা রাত ৮:১১ অপরাহ্ণ
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।