আজ মঙ্গলবার | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |২১শে রমজান, ১৪৪৭ হিজরি | রাত ৩:৫০

নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ সাভার পৌর এলাকার মজিদপুর কাঠালবাগান মহল্লায় আব্দুর সাত্তার (৫৬) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার নিজের মেয়ে। বৃহস্পতিবার ভোররাতে সাভার পৌর এলাকার মজিদপুর কাঠালবাগান মহল্লার আব্দুল কাদেরের মালিকনাধীন নূর মোহাম্মদ ভিলার ৫ম তলার ফ্ল্যাটে এ হত্যাকান্ডে ঘটনা ঘটেছে।
নিহত আব্দুর সাত্তার (৫৬) নাটোর জেলার সিংড়া থানার ভগা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। এঘটনায় আটককৃত ঘাতক মেয়ের নাম জান্নাত জাহান শিফা (২৩)।
থানা পুলিশ জানায়, গত ২০২২ সালে নাটোরের সিংড়া থানায় পিতার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছিলো মেয়ে জান্নাত। সেই মামলায় দীঘ্যদিন জেলখেটে বের হয়ে আবারও মেয়ের সাথে সাভারে ভাড়া বাসায় বসবাস শুরু করেন নিহত আব্দুস সাত্তার। স¤প্রতি আগের মামলার বিষয় নিয়ে বাবা-মেয়ের মধ্যে দ্বন্দের সৃষ্টি হলে বৃহস্পতিবার রাতে বাবাকে ভাতের সাথে ২০ টি ঘুমের ঔষধ মিশিয়ে খাওয়ালে আব্দুর সাত্তার ঘুমিয়ে পড়ে। এরপর ভোর ৪ ঘটিকার সময় মেয়ে জান্নাত ধারালো অস্ত্র বাবাকে কুপিয়ে হত্যা করে। পরে ঘাতক মেয়ে নিজেই জরুরী সেবা ৯৯৯ নাম্বারে কল করে হত্যাকান্ডের বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিততের লাশ উদ্ধার এবং ঘাতক মেয়েকে আটক করে থানায় নিয়ে যায়।
আব্দুল কাদেরের বাড়ির কেয়ারটেকার রহিজ উদ্দিন বলেন, গত ৫ মাস আগে বাবা ও মেয়ে বাসা একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। আজকে শুনলামে মেয়ে নিজেই ঘুমের ঔষুধ খাইয়ে বাবাকে কুপিয়ে হত্যা করেছে।
সাভার মডেল থানার ডিউটি অফিসার আব্দুর রশিদ জানান, বৃহস্পতিবার ভোর রাত ৪ টার দিকে ৯৯৯ কল করে এক মেয়ে জানান, আমি আমার বাবাকে হত্যা করেছি, আমাকে ধরে নিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত আব্দুর সাত্তারের লাশ উদ্ধার করে এবং ঘাতক মেয়েকে আটক করে থানায় নিয়ে আসে। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামমলা দায়েরের প্রস্ততি চলছে বলেও জানান তিনি।
সোমবার, ৯ মার্চ, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৫৮ |
| সূর্যোদয় | ভোর ৭:১৩ |
| যোহর | দুপুর ১:০৯ |
| আছর | বিকাল ৪:৩২ |
| মাগরিব | সন্ধ্যা ৭:০৫ |
| এশা | রাত ৮:২০ |