আজ মঙ্গলবার | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |২১শে রমজান, ১৪৪৭ হিজরি | বিকাল ৪:৪৪

বিডি দিনকাল ডেস্ক : তীব্র দাবদাহে নগরীর পথচারীদের মাঝে খাবার পানি-স্যালাইন বিতরন কর্মসূচি নিয়ে সর্বস্তরের নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি ।
ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক দপ্তরের দায়িত্ব প্রাপ্ত এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান হয় ।
বিজ্ঞপ্তিতে জানান হয় যে , ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহবায়ক কমিটির সকল সম্মানিত নেতৃবৃন্দ,২৬ টি থানার সম্মানিত আহবায়ক ও যুগ্ম আহবায়কবৃন্দ-সদস্যবৃন্দ এবং ৭১ টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দের প্রতি অনুরোধ ও নির্দেশ প্রদান করা হলো যে- প্রচন্ড তাপদাহে মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।
তাই আপনাদের যার যার সাধ্যমত সাধারণ শ্রমজীবি ও খেটে খাওয়া মানুষের জন্য প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে খাবার পানি, স্যালাইন ও শরবত সরবরাহের জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সংগ্রামী আহ্বায়ক জননেতা জনাব আমিনুল হক ও সংগ্রামী সদস্য সচিব জনাব মোস্তফা জামান ।
মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৫৭ |
| সূর্যোদয় | ভোর ৭:১৩ |
| যোহর | দুপুর ১:০৯ |
| আছর | বিকাল ৪:৩২ |
| মাগরিব | সন্ধ্যা ৭:০৫ |
| এশা | রাত ৮:২০ |