আজ সোমবার | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |২০শে রমজান, ১৪৪৭ হিজরি | রাত ৮:৪৭

শিরোনাম :

কৃচ্ছ্রসাধনের উদ্দেশ্যে এবার ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধে নিহত মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার আহম্মেদ আলীর মরদেহ গ্রহণ ঘরমুখো মানুষের নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এতিম শিশু এবং ওলামা-মাশায়েখদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান এই সময়ে যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবিত থাকতেন, তাহলে তিনি সবচেয়ে বেশি আনন্দিত হতেন: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন রাজধানীতে গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক শনিবার ছুটির দিনেও অফিস করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ :কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ অধিবেশনকে সামনে রেখে দলীয় সাংসদদের প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চব্বিশের গণঅভ্যুত্থান–গাজীপুরে পুলিশের গুলিতে আহত হোসেনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নেত্রকোনায় সাবেক স্থানীয় সরকার মন্ত্রীর শ্যালকের কোটি কোটি টাকার সম্পদের খোঁজ

প্রকাশ: ১১ মে, ২০২৫ ৯:০২ পূর্বাহ্ণ

কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধিঃ সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের শ্যালক লাকসাম উপজেলা ভাইস চেয়ারম্যান মহাব্বত আলীর প্রায় ৫০ কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ পাওয়া গেছে।

‎নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়ন, ৮ নং রংছাতি ইউনিয়ন ও ৬ নং খারনই ইউনিয়নের বিভিন্ন মৌজায় নামে বেনামে মহাব্বত আলী প্রায় পঞ্চাশ কোটি টাকার সম্পদ কিনেছে বলে জানিয়েছেন এলাকা বাসী।

‎সরেজমিনে গিয়ে জানাগেছে, কলমাকান্দা উপজেলার ৮ নং রংছাতি ইউনিয়নের সিমান্তঘেষা পাতলাবন গ্ৰামের আদিবাসী (গারো) সম্প্রদায়ের মানুষ আলিশার মেয়ে রেশমীকে বিয়ে করেছে মহব্বত আলী। সেই সূত্র ধরে কলমাকান্দা যাতায়াত তার৷ খ্রিষ্টান ধর্মাবলম্বী রেশমির মা মারা যাওয়ার পর তার পিতা আলিশা ভারতের মেঘালয়ে বিয়ে করে সেখানেই বসবাস করছে। রেশমিরা ১ ভাই ১ বোন নানার বাড়িতে বড় হয়ে হতদরিদ্র রেশমি জীবিকার তাগিদে ঢাকায় চলে যায়।

‎সেখানে পরিচয়সূত্রে মহব্বত আলী তাকে বিয়ে করে (যদিও লাকসামে মহব্বত আলীর মুসলিম স্ত্রী সন্তান রয়েছে)। মহব্বত আলী খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে কিনা, অথবা রেশমি ইসলাম ধর্ম গ্রহণ করেছে কিনা, জানা না গেলেও রেশমির নানির বাড়িতে সীমানা প্রাচীর দিয়ে আলিশান ভবন (বাংলো) সহ নামে বেনামে বহু একর সম্পদ কিনে দিয়েছে মহব্বত আলী। পাতলাবন এলাকার মানুষ জানে মহব্বত আলী একজন ঠিকাদার, ধনাঢ্য ব্যক্তি ও ঢাকার বড় ব্যবসায়ী বলে জানেন৷

‎কিন্তু এই মহব্বত আলী লাকসামের সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক স্হানিয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের শ্যালক ও স্বৈরাচারী সরকারের দোসরদের একজন, তাহা ওই এলাকার মানুষ জানতো না। ৫ আগষ্ট ২০২৪ এর পর ৬ -৮ আগষ্টে পাতলাবন এলাকায় স্থানীয়রা মহব্বতের আনাগোনা দেখতে পায়।

‎বরুয়াকোনা বাজারে নাজমুল হোসেন রনির মালিকানাধীন আয়ান এন্টারপ্রাইজে আড্ডা দিতো মহব্বত আলী। গাড়িযোগে বস্তায় ভরে টাকা নিয়ে ওই দোকানে রাখে বলে সুত্র জানিয়েছে।

‎সূত্রমতে ৮ নং রংছাতি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক তাজামুল ইসলাম সরকার (ভেন্ডার), বরুয়াকোনা বাজারের আয়ান এন্টারপ্রাইজের মালিক চিকনটুব গ্ৰামের আবুল হোসেন খলিফার ছেলে রনি মিয়া, বটতলা গ্ৰামের আব্দুল মান্নান খানের ছেলে আওয়ামীলীগ নেতা

‎আবু সাঈদ খান, ঢাকাইয়া পাড়ার আলাল উদ্দিনের ছেলে আওয়ামীলীগ নেতা ও চোরাকারবারী আব্দুল হান্নান, চিকনটুব গ্ৰামের তালে হোসেনের ছেলে আওয়ামীলীগ নেতা আব্দুর রশিদ, হরিনাকুড়ি গ্ৰামের মকবুল হোসেনের ছেলে যুবদলের কর্মী ও তাজামুলের একান্ত সহকারি

‎খোকন মিয়া নামে ব্যক্তিরা কোটি কোটি টাকার বিনিময়ে মহব্বত আলীকে ভারতে নিরাপদ যাতায়াতের ব্যবস্থা করে দিয়েছে বলে একাধিক সূত্র দাবী করেছে।

‎মহব্বতের সম্পদ ক্রয়, দলিল লেখা, রেজিস্টার করা, সব কিছু রক্ষনাবেক্ষন ও তাকে ভারতে পারাপারের কাজে সবচেয়ে বেশি সুবিধাভোগী এই তাজামুল ভেন্ডর। ৫ আগষ্ট পরবর্তী সময়ে তাজামুল ইসলাম মহব্বত থেকে তিন কোটি টাকা এবং বহু সম্পদ তাজামুল নিজের নামে দলিল করে নিয়েছে বলে এলাকায় ব্যাপক গুঞ্জন রয়েছে।

‎একসময়ের রেডিও মেইকার পরবর্তীতে দলিল লেখক এই তাজামুল আওয়ামী সরকারের আমলেও সর্বক্ষেত্রে মহব্বতের ক্ষমতা সর্বোচ্চ প্রয়োগ করেছে বলে সুত্র জানিয়েছে।

‎সূত্র জানায় আওয়ামী সরকারের শেষ দিকে মহব্বতের ক্ষমতা খাটিয়ে তাজামুল ইসলাম কোটি কোটি টাকার মালিক হয়েছে।

‎বরুয়াকোনা বাজারের আয়ান এন্টারপ্রাইজের মালিক চিকনটুব গ্ৰামের আবুল হোসেন খলিফার ছেলে রনি মিয়াকে মহব্বতের ম্যানেজার বা ক্যাশিয়ার মনে করে এলাকাবাসী।

‎এলাকাবাসীর অভিযোগ এই রনি মিয়ার দোকানে মহব্বতের আড্ডা ছিল। ৭ আগষ্টে প্রাইভেট কারে করে ২ বস্তা টাকা নিয়ে রনি মিয়ার দোকানে রেখেছে মহব্বত আলী। বস্তায় কি যারা জান্তে চেয়েছে তাদেরকে বলো হয়েছ ধান।

‎পরবর্তীতে মানুষের সন্দেহ হলে সহযোগীরা তাকে পালিয়ে যেতে সহায়তা করে বলে জানান সূত্রগুলো। তাজামুল ও রনি মিয়ার অতিত-বর্তমান অর্থনৈতিক অবস্থা জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি করলে মহব্বতের নগদ টাকা ও সম্পদের খোঁজ পাওয়া যাবে বলেও এলাকাবাসীর দাবি।

‎মহব্বত আলীর কথিত একান্ত সহযোগী রংছাতি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক তাজামুল ইসলাম (ভেন্ডার) বলেন, আমি মহব্বত আলীর প্রায় ৪০/৪৫ কাঠা জমি ক্রয়ের তিনটি দলিল করেছি।

‎মহব্বত আলীর আরেক সহযোগী নাজমুল হোসেন রনি বলেন, মহাব্বত আলীর শ্বশুরবাড়িতে বিল্ডিংয়ের (আলীশান বাংলো) কাজ আমি করে দিয়েছি। মহাব্বত আলীর সাথে আমার ব্যবসায়িক সম্পর্ক। সর্বশেষ ৬ আগষ্ট সকালে ও রাতে তার সাথে দেখা হয়েছে বলেও স্বীকার করেন নাজমুল হোসেন রনি।

‎রংছাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান পাঠান (বাবুল) বলেন, মহাব্বত আলী পাতলাবন এলাকায় গারো মেয়ে বিয়ে করেছে এবং রংছাতি ইউনিয়নের বিভিন্ন মৌজায় প্রচুর সম্পদ কিনেছে এটি সঠিক।

কুমিল্লা বাংলাদেশ

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    কৃচ্ছ্রসাধনের উদ্দেশ্যে এবার ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধে নিহত মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার আহম্মেদ আলীর মরদেহ গ্রহণ

    ঘরমুখো মানুষের নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

    দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করাই বড় চ্যালেঞ্জ : বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান

    বিএনপি মিডিয়া সেল কমিটির বৈঠক শেষে ইফতার ও দোয়া অনুষ্ঠিত

    এতিম শিশু এবং ওলামা-মাশায়েখদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    এই সময়ে যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবিত থাকতেন, তাহলে তিনি সবচেয়ে বেশি আনন্দিত হতেন: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

    রাজধানীতে গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    শনিবার ছুটির দিনেও অফিস করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ :কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

    অতীতের নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এবং কারচুপির ধরণটাই ছিল আলাদা:মিয়া গোলাম পরওয়ার

    সংসদ অধিবেশনকে সামনে রেখে দলীয় সাংসদদের প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি

    চব্বিশের গণঅভ্যুত্থান–গাজীপুরে পুলিশের গুলিতে আহত হোসেনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আনুষ্ঠানিক বদলির নির্দেশ জারির ১৪ মাস পরও বার্লিনে অবস্থতি বাংলাদেশ দূতাবাস ছাড়েননি এক বিতর্কিত কূটনীতিক তানভীর কবির

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি ও হরমুজ প্রণালী বন্ধের কারণে গ্যাস ও অন্যান্য জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার নির্দেশ দিয়ে জরুরি বিজ্ঞপ্তি জারি

    ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন সমাজকল্যাণ বিভাগের সভাপতি ড. আসমা সাদিয়া রুনা

    প্রধানমন্ত্রীর দুই রাজনৈতিক উপদেষ্টা সহ আটজন প্রতিমন্ত্রীর দায়িত্ব ও দপ্তর পুনর্বণ্টন

    আমরা জানি অর্ধশতাব্দীর এই বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তন ঘটে নাই: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

    মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে সব দেশের জন্য হরমুজ প্রণালি বন্ধ করলেও শুধুমাত্র চীনা জাহাজ চলাচল করতে পারবে

    ভারত মহাসাগরে মার্কিন টর্পেডো হামলায় ডুবল ইরানি যুদ্ধজাহাজ, নিহত ৮০

    লেফট্যানেন্ট জেনারেল এস এম কামরুল হাসানসহ তিন কর্মকর্তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রদূত থেকে পদায়ন

    খুব শীঘ্রই সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    আগামকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল : পরের দিন অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল

    ভিআইপি প্রটোকল ছাড়া চলাচল এবং ট্রাফিক সিগন্যাল মেনে চলায় রাজধানীর সড়কে যানবাহনের গতি বেড়েছে

    কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক

    ঢাকা ও গাজপুর সিটি করপোরেশনের তিন প্রশাসক সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে

    বাংলাদেশ বিমান বাহিনীর ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (TRADOC) এর উদ্বোধন

    পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ


    • সোমবার, ৯ মার্চ, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৫৮
      সূর্যোদয়ভোর ৭:১৩
      যোহরদুপুর ১:০৯
      আছরবিকাল ৪:৩২
      মাগরিবসন্ধ্যা ৭:০৫
      এশা রাত ৮:২০
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।