আজ বৃহস্পতিবার | ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |৩০শে রমজান, ১৪৪৭ হিজরি | রাত ৩:৪২

শিরোনাম :

এ বছরেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যত দ্রুত সম্ভব এই নির্বাচন অনুষ্ঠিত হবে:মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম গুম, খুন ও জুলাই শহীদ পরিবারকে ঈদ উপহার প্রধানমন্ত্রীর ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা। প্রবাসীদের যেকোনো বিপদে ও প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সরকার সবসময় তাদের পাশে থাকবে প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৮ দিনের ২৮ পদক্ষেপের কথা উল্লেখ করে একে ‘এক অভূতপূর্ব কর্মযজ্ঞ’ বলে বর্ণনা করেছেন উপদেষ্টা মাহদী আমিন ঈদযাত্রা সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্ন করতে পুলিশের সব ইউনিটের ফোর্স মাঠে মোতায়েন থাকবে : আইজিপি মো. আলী হোসেন ফকির প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক হলেন অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় মিরপুর এলাকার ৩১৭ জন কোমলমতি শিশুর হাতে পুরস্কার হিসেবে নতুন সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর বিএনপি দিনাজপুর জেলা শাখা আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব তারেক রহমান খালটি চালু হলে কৃষি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়বে: দিনাজপুরে তারেক রহমান

ভোলা ২ আসনে বিএনপির ত্যাগী নেতা হেলাল তালুকদারকে নিয়ে গুঞ্জন; বাকিরাও তৎপর

প্রকাশ: ১৯ মে, ২০২৫ ৮:০২ পূর্বাহ্ণ

ভোলা প্রতিনিধি : ভোলা-২ আসনটি (দৌলতখান-বোরহানউদ্দিন) নিয়ে গঠিত। আসনটিতে ইতিমধ্যে পছন্দের প্রার্থী বাছাইয়ের আমেজ শুরু হয়েছে। সবাই সবার জায়গা থেকে চাচ্ছেন আসনটিতে দলীয় নমিনেশন নিয়ে আগামী জাতীয় নির্বাচন করতে। তবে দীর্ঘ ১৭ বছর বিএনপি ক্ষমতার বাহিরে থাকলেও প্রার্থীদের যাচাই-বাছাই করছে জনগণ। সাধারণ জনগনের প্রত্যাশা, আগামী জাতীয় নির্বাচনে তাদের মতামত ও পছন্দের প্রার্থীকে দল থেকে নমিনেশন দিবে।

অন্যদিকে, সবাই সবার জায়গা থেকে দলীয় নমিনেশন পাওয়া নিয়ে আশাবাদী। প্রার্থীরা কর্মীদের সংগঠিত করতে কাজ করছেন। অপরদিকে দলের মধ্যে একাধিক প্রার্থী ও নানা কোন্দলে বিপর্যস্ত এ আসনের বিএনপি। তবে বিএনপিতে কোন্দল থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে দলটি সুসংগঠিত হবে এবং হাইকমান্ডের নির্দেশেই সবাই কাজ করবে। এ ছাড়া দলটির মনোনয়ন প্রত্যাশী নেতারা এলাকায় সক্রিয় হয়েছেন। তারা নিয়মিত কেন্দ্র ঘোষিত বিভিন্ন কর্মসূচিগুলো পালন করছেন। এ আসনে বিএনপির মনোনয়ন চাচ্ছেন একাধিক নেতা। তাদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম, দক্ষিণখান থানার আহ্বায়ক ও বাংলাদেশ দোকান মালিক সমিতির ঢাকা মহানগর উত্তর ব্যবসায়ী সমিতির সভাপতি হেলাল তালুকদার, যুক্তরাষ্ট্র শাখার বিএনপির শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর এম আলম, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উপদেষ্টা ও কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ভোলার রফিকুল ইসলাম মমিনসহ।

তবে বিএনপি দলীয় মনোনয়ন দৌঁড়ে হাফিজ ইব্রাহিম এগিয়ে থাকলেও দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমানের অনুসারী হিসেবে আলোচনায় আছেন হেলাল তালুকদার। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক, সাবেক ফুটবলার ও বাংলাদেশ জাতীয়তাবাদের ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হকের সঙ্গেও তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। তিনি তার একান্ত ঘনিষ্ঠ সহচর। এছাড়াও কেন্দ্রীয় বিভিন্ন নেতাদের সঙ্গেও তার ব্যক্তিগত সুসম্পর্ক রয়েছে। তাই এই আসনে বিএনপি থেকে হেলাল তালুকদারের মনোনয়ন পাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। দলীয় মনোনয়ন ঘিরে বিএনপি সম্ভাব্য প্রার্থীদের মধ্যে দ্বন্দ্ব বাড়ছে প্রতিনিয়ত। তাদের সমর্থকদের মধ্যেও চলছে স্নায়ুযুদ্ধ।

এই আসনের নেতাকর্মীরা বলেন, এই আসনে একাধিক প্রার্থী থাকলেও হেলাল তালুকদার, জাহাঙ্গীর এম আলমসহ রফিকুল ইসলাম মমিন আলোচনায় রয়েছে। আওয়ামী লীগের তোফায়েল গ্রুপের মতো এই আসনে একক আধিপত্য বিস্তার করতে দেওয়া যাবে না। নেতাকর্মী ও জনগণের পছন্দের প্রার্থীকেই দল থেকে নমিনেশন দিবে। তারা সুখে দুঃখে নেতাকর্মী ও জনগণের পাশে থাকবে। তারা এই এলাকার কৃতি সন্তান।

এদিকে, হেলাল তালুকদার ১৯৮৭ সাল থেকে ছাত্রদলের রাজনীতির সাথে সক্রিয়ভাবে থেকে ভূমিকা পালন করেন। ১৯৮৮ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত দৌলতখান উপজেলার সিনিয়র সভাপতি ও দৌলতখান আবু আবদুল্লাহ কলেজ ছাত্রদলের সভাপতির দায়িত্বে ছিলেন। তখন তার বিরুদ্ধে একাধিক মামলা ও হামলার করা হয়। ওই মামলার পরে তাকে আটক করার জন্য ওই সময়ের এমপি নজরুল ইসলামসহ আ. লীগের এমপি তোফায়েল আহমেদ যৌথভাবে মাঠে নামে। হামলা-মামলার পরে তিনি দীর্ঘদিন ঢাকার তৃনমূল ও মূল দলের সাথে সম্পৃক্ত হয়ে যুবদল, মূলদল ও ঢাকা মহানগর উত্তরের বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক ও বাংলাদেশ দোকান মালিক সমিতির ঢাকা মহানগর উত্তর ব্যবসায়ী সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন।

এ বিষয়ে হেলাল তালুকদার বলেন, আমি ছাত্র জীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়। আমি বরাবরই শহীদ জিয়ার আদর্শ মেনে রাজনীতি করি। ছাত্র জীবন থেকেই আমি ছাত্রদের পাশে থেকেছি ও মানুষের জন্য কাজ করেছি। রাজনীতি করতে গিয়ে ব্যবসা-বাণিজ্য সহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হই এবং আ. লীগ দোসরের বিভিন্ন হামলার শিকার হয়ে বহুবার কারাবন্দী হই। ফ্যাসিবাদী ও স্বৈরাচারী মুক্ত বাংলাদেশ গড়ার বিরুদ্ধে ঢাকা মহানগর উত্তর বিএনপির সক্রিয় ভূমিকা পালন করি। জন্ম স্থানে (দৌলতখান-বোরহানউদ্দিন) বহু মানুষের পাশে থেকে কাজ করেছি এবং বিএনপি নেতাকর্মীদের বিপদের সময় তাদের পাশে থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। এখন বৃহত্তর পরিসরে কাজ করার ইচ্ছা আছে। তাই দল যদি আমাকে বিবেচনা করে। তাহলে সংসদ সদস্য হয়ে আমার এলাকার মানুষের জন্য আরও বড় পরিসরে কাজ করবো। তারপরেও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমান যে সিদ্ধান্ত নিবেন আমি সেটাই পালন করবো।

আগামী নির্বাচনে ধান প্রতীক নিয়ে ভোটে অংশ নিতে চান তিনি। এরই মধ্যে আগাম নির্বাচনী প্রচার শুরু করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। ভোটারদের মন জয়ের লক্ষ্যে অসহায় মানুষের দুয়ারে গিয়ে বাড়িয়ে দিচ্ছেন সহায়তার হাত। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে জাতীয় পর্যায়ের গণমাধ্যমেও উঠে আসছে তার কর্মকাণ্ডের বৃত্তান্ত। তার এসব কর্মকাণ্ডের প্রশংসা করছেন অনেকে। কেউ কেউ মনে করেন, দলের শীর্ষ পর্যায়ে এসব তৎপরতা ইতিবাচক হিসেবেই গৃহীত হবে। অন্যদিকে এলাকার জনগণ বলেন, হেলাল তালুকদার এলাকায় অনেক মানুষকে সহযোগিতা করেছেন এবং তাদের পাশে ছিলেন। তিনি নির্বাচিত হলে সাধারণ মানুষের উপকারে আসবে।

অন্যদিকে পিছিয়ে নেই হাফিজ ইব্রাহিম, জাহাঙ্গীর এম আলম, রফিকুল ইসলাম মমিন সহ অন্যান্যরা। তারাও শক্ত হাতে নেমেছে মাঠে। কেউ কাউকে ছাড়তে নারাজ। জনগণের পছন্দে তাদেরও জনপ্রিয়তা রয়েছে বরাবরের মতো। একাধিক মুখে গুঞ্জন রয়েছে, দল থেকে নমিনেশন না দিলেও বিএনপি থেকে একাধিক প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করবে এবং জনগণ ভোটের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে বেঁচে নিবে।

এ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম আজকের ভোলাকে বলেন, ভোলা-২ আসনটি একটি অবহেলিত আসন। আওয়ামী লীগের কুখ্যাত সন্ত্রাস আলী আযম মুকুল এই আসনটি দীর্ঘ ১৭ বছর জিম্মি করে রেখেছেন। আমরা চাই আগামীতে যিনি দেশের নেতৃত্ব দিবেন, তিনি যেন এ আসনটিতে একজন ত্যাগী নেতাকে মনোনয়ন দেয়। এর চেয়ে বেশিকিছু আপাতত বলার নেই।

বরিশাল রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    বগুড়ায় সড়ক দূর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    রাজনীতি শুধুমাত্র জনগণের কল্যাণের জন্য: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

    এ বছরেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যত দ্রুত সম্ভব এই নির্বাচন অনুষ্ঠিত হবে:মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

    গুম, খুন ও জুলাই শহীদ পরিবারকে ঈদ উপহার প্রধানমন্ত্রীর

    বিদ্যানন্দের “১ টাকায় ঈদের বাজার” উদ্বোধন করলেন ত্রানমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।

    বড়ুয়া খাল পুন:খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু

    রাজধানীতে ফোর্টিস হাসপাতালের উদ্যোগে স্বাস্থ্য বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিল

    কুড়িগ্রাম প্রেসক্লাবে কার্যকরী কমিটিতে দুই বছরের জন্য যুগ্ম সম্পাদক নির্বাচিত হলেন আশরাফুল হক রুবেল

    ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা।

    প্রবাসীদের যেকোনো বিপদে ও প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সরকার সবসময় তাদের পাশে থাকবে

    প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৮ দিনের ২৮ পদক্ষেপের কথা উল্লেখ করে একে ‘এক অভূতপূর্ব কর্মযজ্ঞ’ বলে বর্ণনা করেছেন উপদেষ্টা মাহদী আমিন

    চা বিক্রেতা নানী-নাতনী’র কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ঈদযাত্রা সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্ন করতে পুলিশের সব ইউনিটের ফোর্স মাঠে মোতায়েন থাকবে : আইজিপি মো. আলী হোসেন ফকির

    ওএসডি হাতিয়া উপজেলা ইউএনও মো. আলাউদ্দিন:নারীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক হলেন অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল

    পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় মিরপুর এলাকার ৩১৭ জন কোমলমতি শিশুর হাতে পুরস্কার হিসেবে নতুন সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর

    নড়াইলে খাল খননের কাজের উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

    বিএনপি দিনাজপুর জেলা শাখা আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব তারেক রহমান

    খালটি চালু হলে কৃষি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়বে: দিনাজপুরে তারেক রহমান

    আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকাল ৮টায় ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত

    বস্তুনিষ্ঠ বুলেটিন ও তথ্য পরিবেশনে সংসদ গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে —–ডেপুটি স্পীকার

    শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি হওয়ার ন্যূনতম যোগ্যতা নির্ধারণ,বেস লাইন হবে স্নাতক পাস : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

    ‘সংস্কার পরিষদ’ নামে কোনো কিছুর অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    প্রধানমন্ত্রী তারেক রহমান সকল ধর্মের মানুষের জন্য শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার করেছেন

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ৫ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসকরা

    প্রতিটি ওয়ার্ডে ফুটসাল খেলার সুবিধা নিশ্চিত করা হবে, যেন সব বয়সের মানুষ সহজেই খেলার সুযোগ পায়: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    শুধু বগুড়া নয় দেশের প্রত্যেকটি জেলার উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সব পরিকল্পনা করে রেখেছেন:আতিকুর রহমান রুমন

    উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোকে মা, শিশু ও নবজাতকদের স্বাস্থ্যসেবার মূল কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে : জুবাইদা রহমান

    চবির সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের ইফতার মাহফিলে ছাত্রদলের নবীন- প্রবীণ নেতাদের মিলনমেলা

    ইউজিসির নীতিমালায় নিয়োগ প্রক্রিয়ায় তিন ধাপ পেরিয়ে শিক্ষক নিয়োগ: শেকৃবি


    • বুধবার, ১৮ মার্চ, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৫০
      সূর্যোদয়ভোর ৭:০৫
      যোহরদুপুর ১:০৭
      আছরবিকাল ৪:৩২
      মাগরিবসন্ধ্যা ৭:০৯
      এশা রাত ৮:২৪
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।