আজ বুধবার | ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |২৯শে রমজান, ১৪৪৭ হিজরি | রাত ২:৩৯

কামরুল হাসান বাবলুঃ- ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারক রহমান সহ সিনিয়র নেতৃবৃন্দরা কোথায় পবিত্র ঈদুল আজহা নামাজ আদায় করবেন এমন তথ্য নিশ্চিত করে বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুলশান বাস ভবনেই ঈদ উদযাপন করবেন।
অন্যদিকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডন স্হানীয় মসজিদে ঈদুল আযহার নামাজ আদায় করবেন । সাথে যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দরাও ঈদের নামাজে শরীক হবেন।
বিএনপি মহাসচিব ঢাকা গুলশান আজাদ মসজিদ ,ডক্টর খন্দকার মোশাররফ হোসেন গুলশান সোসাইটি মসজিদ ,মির্জা আব্বাস শাহজানপুর ঈদগাহ ময়দান,এ নামাজ আদায় করবেন।
বাবু গয়েশ্বর চন্দ্র রায় কেরানীগঞ্জ স্হানীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।
ডক্টর আব্দুল মঈন খান নরসিংদী পলাশ ,নজরুল ইসলাম খান বনানী ডিওএইচএস মসজিদ ,আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম ,সালাহ উদ্দিন আহমদ কক্সবাজার , বেগম সেলিমা রহমান বনানী বাসায়,ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ,হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বনানী বড় মসজিদ ,অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন ধানমন্ডিতে ঈদের নামাজ আদায় করবেন এবং সকলের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।
এছাড়াও বিএনপি ভাইস-চেয়ারম্যান, বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য ,কেন্দ্রীয় সিনিয়র নেতৃবৃন্দ ও সাবেক সাংসদ এবং সম্ভাব্য দলীয় প্রার্থীরা নিজনিজ এলাকায় স্হানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ঈদের নামাজ আদায় করবেন।
বন্যা পূর্বাভাসের মধ্যে ক্ষতিগ্রস্তদের পাশে থেকে সহযোগিতার জন্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা দিয়েছেন সকলকে।
অন্যদিকে বেলা ১১ টা ৩০ মিনিট ঈদের দিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন মহাসচিবসহ স্হায়ী কমিটি সদস্য ও সিনিয়র নেতৃবৃন্দ।
ঈদের দিন রাতে চেয়ারপার্সন-এর সাথে মহাসচিবসহ স্হায়ী কমিটি সদস্যগণ ঈদের শুভেচ্ছা বিনিময় করবার কথা রয়েছে গুলশান বাস ভবনে ।
উল্লেখ্য সিনিয়র নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া গুরুতর অসুস্থ হয়ে বাসায় আছেন।
লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মাহবুবুর রহমান অসুস্থ বাসায় নামাজ আদায় করবেন।
বেগম সারোয়ারী রহমান অসুস্থ বাসায় নামাজ আদায় করবেন।
এছাড়াও একমাত্র ভাইস-চেয়ারম্যান ডক্টর উসমান ফারুক ও আইসিটি সম্পাদক ডক্টর ওয়াহিদুজ্জামান আমেরিকায় ঈদের নামাজ আদায় করবে।
মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৫১ |
| সূর্যোদয় | ভোর ৭:০৬ |
| যোহর | দুপুর ১:০৭ |
| আছর | বিকাল ৪:৩২ |
| মাগরিব | সন্ধ্যা ৭:০৮ |
| এশা | রাত ৮:২৩ |