আজ বুধবার | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |২২শে রমজান, ১৪৪৭ হিজরি | দুপুর ১২:৫৮

শিরোনাম :

ভোটারদের হাতের আঙ্গুলের কালি এখনো শুকায়নি, ক্ষমতা গ্রহণের মাত্র ২১ দিনের মধ্যেই বাস্তবায়ন শুরু হলো বিএনপি’র আমরা সংবিধান মেনে চলছি এবং সামনেও সংবিধান মেনে চলার আশা রাখি-স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে জাকাত ব্যবস্থাপনাকে কীভাবে আরও কার্যকর ও সুশৃঙ্খল করা যায় সেই সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি হত্যার প্রধান অভিযুক্তের সঙ্গে দেখা করতে কনস্যুলার এক্সেস চেয়েছে বাংলাদেশ পরিবারের নারী প্রধানের নামে ‘ফ্যামিলি কার্ড’ প্রদানের যুগান্তকারী কর্মসূচী উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী:অর্থ মন্ত্রী আমির খুসরু কৃচ্ছ্রসাধনের উদ্দেশ্যে এবার ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধে নিহত মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার আহম্মেদ আলীর মরদেহ গ্রহণ ঘরমুখো মানুষের নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এতিম শিশু এবং ওলামা-মাশায়েখদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গণতন্ত্র ফেরাতে দ্রুত নির্বাচন চায় বিএনপি: আমির খসরু

প্রকাশ: ১৬ জুন, ২০২৫ ১১:৩৫ পূর্বাহ্ণ

স্টাফ করেসপন্ডেন্ট,-ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি গণতান্ত্রিক পথেই এগিয়ে যাবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে জনগণের যে ত্যাগ, সেই পথেই দেশ অগ্রসর হবে।

সোমবার (১৬ জুন) দুপুরে লন্ডন থেকে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের মানুষ গত ২০ বছর ধরে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এবং নতুন প্রজন্মও ভোট দিতে পারেনি। তাই তাঁরা দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র উত্তরণ চান। এটিই ছিল আন্দোলনের মূল প্রত্যাশা।

তিনি মনে করেন, জাতির মালিকানা ফিরিয়ে দেওয়ার বিষয়টি তাঁরা বাস্তবায়ন করতে পারবেন।

প্রধান উপদেষ্টার মতো বিএনপিও রোজার আগে বিচার ও সংস্কারের অগ্রগতি চায় কিনা, এমন প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, সংস্কারের বিষয়টি ঐকমত্যের ওপর নির্ভরশীল। এ বিষয়ে ড. ইউনূস, তারেক রহমান এবং বিএনপির সকল নেতৃবৃন্দ আগেই বলেছেন।

তিনি মনে করেন, ঐকমত্য হতে এক থেকে দেড় মাসের বেশি সময় লাগার কথা নয়।

বিচার প্রক্রিয়া প্রসঙ্গে আমির খসরু বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া এবং বিচার বিভাগের ওপর নির্ভর করে। বিচার বিভাগ বিচার করবে এবং বিচারের আওতায় আনারও বিষয় আছে। যারা বিচারের আওতায় আসবে, তার জন্য আরও প্রায় ছয় মাস সময় আছে। আর যারা এর মধ্যে আসবে না, তাদের জন্য তো আগামী সরকার আছে।

তিনি আরও বলেন, আগামী সরকারের অনেককেও বিচারের আওতায় আনতে হতে পারে। তাই এটি একটি চলমান প্রক্রিয়া এবং বিচার করবে বিচার বিভাগ। তিনি মনে করেন না যে এগুলো কোনো সমস্যা।

সরকারের কি এখন নির্বাচনমুখী কর্মকাণ্ডের দিকে এগিয়ে যাওয়া দরকার আছে, এমন প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, নির্বাচন ছাড়া গণতান্ত্রিক, রাজনৈতিক এবং জনগণের সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেওয়ার আর কোনো পথ নেই। এ বিষয়ে তাঁরা সবাই ঐকমত্য পোষণ করছেন।

জামায়াত ও এনসিপির অভিযোগ, একটি রাজনৈতিক দলের সঙ্গে সরকার বিশেষ সম্পর্ক করছে – বিএনপি বিষয়টি কীভাবে দেখছে, জানতে চাইলে তিনি বলেন, আমি একটা জিনিস মনে করি আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি তাহলে এখানে সবার মতামত নেয়ার সুযোগ আছে। সুতরাং সবাই তার মতামত দিতে পারে। আমার মনেহয় এটাই আমাদের গণতন্ত্রের বড় পাওয়া, সবাই তার নিজের মতামত দিবে। এর মধ্য আমাদেরও এগিয়ে যেতে হবে।

বিএনপি এত দিন ডিসেম্বরে নির্বাচনের কথা বললেও এখন কেন ফেব্রুয়ারিতে গেল, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের জন্য ফেব্রুয়ারি পর্যন্ত অনেক সময় এবং এতটুকু সময়ও লাগার কোনো কারণ নেই। বিএনপি আগেই ডিসেম্বরের মধ্যেই এসব সমস্যার সমাধান করে নির্বাচনের কথা বলেছেন। সুতরাং, ফেব্রুয়ারি আরও দীর্ঘ সময়। তবে যদি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হয়, তাতেও কোনো সমস্যা নেই।

আমির খসরু বলেন, আমি আগেও বলেছি যত বেশি ঐক্যমতের মাধ্যমে আমরা নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিতে পারব সেটা জাতির জন্য তত ভালো। আমরা যে ঐক্যমতের মধ্যে এসেছি এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়।

তিনি আরো বলেন, ঐক্য মত থাকার ফলেই আমরা স্বৈরাচার ফ্যাসিস্ট কে বিদায় করতে পেরেছি। সুতরাং আমরা চেষ্টা করব যেখানেই সম্ভব ঐক্যমতের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেব।

তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার ওয়ান-টু-ওয়ান বৈঠকে নির্বাচনের নিরপেক্ষতার বিষয়ে কোনো আলোচনা বা বার্তা আছে কিনা, জানতে চাইলে তিনি বলেন, যখনই নির্বাচন শুরু হবে, তখনই সরকার নিরপেক্ষতার বিষয়টি নিশ্চিত করবে। কেয়ারটেকার গভর্নমেন্টের ধারণা হলো একটি নিরপেক্ষ সরকার। সুতরাং, নির্বাচনে সেই নিরপেক্ষতা সরকার নিশ্চিত করবে বলে আমরা বিশ্বাস করি।

বৈঠকে সংস্কারের বিষয়ে কোনো সুনির্দিষ্ট আলোচনা হয়েছে কিনা, জানতে চাইলে আমির খসরু বলেন, ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমান বলেছেন, এখানে যতটুকু ঐকমত্য হবে, সংস্কারও ততটুকুই হবে। বাকি অংশটা নির্বাচনের মাধ্যমে জাতির কাছে নিয়ে যেতে হবে।

তিনি বলেন, সংস্কার তো চলমান প্রক্রিয়া এবং এটি এখানেই শেষ হয়ে যাচ্ছে না, নির্বাচনের পরেও এটি চলমান থাকবে।

প্রধান খবর রাজধানী রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    ভোটারদের হাতের আঙ্গুলের কালি এখনো শুকায়নি, ক্ষমতা গ্রহণের মাত্র ২১ দিনের মধ্যেই বাস্তবায়ন শুরু হলো বিএনপি’র

    আমরা সংবিধান মেনে চলছি এবং সামনেও সংবিধান মেনে চলার আশা রাখি-স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান

    প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে জাকাত ব্যবস্থাপনাকে কীভাবে আরও কার্যকর ও সুশৃঙ্খল করা যায় সেই সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন

    গুম, খুন ও জুলাই শহীদ-আহত পরিবারের সাথে ব্যতিক্রমী ইফতার করেছে শেকৃবি’র বৃহত্তর বগুড়া সমিতি

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি হত্যার প্রধান অভিযুক্তের সঙ্গে দেখা করতে কনস্যুলার এক্সেস চেয়েছে বাংলাদেশ

    দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

    সাবেক পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়ার বিরুদ্ধে দেওয়া বরখাস্তের আদেশ প্রত্যাহার করেছে সরকার।

    পরিবারের নারী প্রধানের নামে ‘ফ্যামিলি কার্ড’ প্রদানের যুগান্তকারী কর্মসূচী উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী:অর্থ মন্ত্রী আমির খুসরু

    কৃচ্ছ্রসাধনের উদ্দেশ্যে এবার ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধে নিহত মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার আহম্মেদ আলীর মরদেহ গ্রহণ

    ঘরমুখো মানুষের নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

    দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করাই বড় চ্যালেঞ্জ : বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান

    বিএনপি মিডিয়া সেল কমিটির বৈঠক শেষে ইফতার ও দোয়া অনুষ্ঠিত

    এতিম শিশু এবং ওলামা-মাশায়েখদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    এই সময়ে যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবিত থাকতেন, তাহলে তিনি সবচেয়ে বেশি আনন্দিত হতেন: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

    রাজধানীতে গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    শনিবার ছুটির দিনেও অফিস করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ :কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

    অতীতের নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এবং কারচুপির ধরণটাই ছিল আলাদা:মিয়া গোলাম পরওয়ার

    সংসদ অধিবেশনকে সামনে রেখে দলীয় সাংসদদের প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি

    চব্বিশের গণঅভ্যুত্থান–গাজীপুরে পুলিশের গুলিতে আহত হোসেনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আনুষ্ঠানিক বদলির নির্দেশ জারির ১৪ মাস পরও বার্লিনে অবস্থতি বাংলাদেশ দূতাবাস ছাড়েননি এক বিতর্কিত কূটনীতিক তানভীর কবির

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি ও হরমুজ প্রণালী বন্ধের কারণে গ্যাস ও অন্যান্য জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার নির্দেশ দিয়ে জরুরি বিজ্ঞপ্তি জারি

    ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন সমাজকল্যাণ বিভাগের সভাপতি ড. আসমা সাদিয়া রুনা

    প্রধানমন্ত্রীর দুই রাজনৈতিক উপদেষ্টা সহ আটজন প্রতিমন্ত্রীর দায়িত্ব ও দপ্তর পুনর্বণ্টন

    আমরা জানি অর্ধশতাব্দীর এই বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তন ঘটে নাই: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

    মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে সব দেশের জন্য হরমুজ প্রণালি বন্ধ করলেও শুধুমাত্র চীনা জাহাজ চলাচল করতে পারবে

    ভারত মহাসাগরে মার্কিন টর্পেডো হামলায় ডুবল ইরানি যুদ্ধজাহাজ, নিহত ৮০


    • বুধবার, ১১ মার্চ, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৫৭
      সূর্যোদয়ভোর ৭:১২
      যোহরদুপুর ১:০৮
      আছরবিকাল ৪:৩২
      মাগরিবসন্ধ্যা ৭:০৬
      এশা রাত ৮:২১
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।