আজ বৃহস্পতিবার | ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |৩০শে রমজান, ১৪৪৭ হিজরি | রাত ২:০৮

শিরোনাম :

এ বছরেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যত দ্রুত সম্ভব এই নির্বাচন অনুষ্ঠিত হবে:মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম গুম, খুন ও জুলাই শহীদ পরিবারকে ঈদ উপহার প্রধানমন্ত্রীর ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা। প্রবাসীদের যেকোনো বিপদে ও প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সরকার সবসময় তাদের পাশে থাকবে প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৮ দিনের ২৮ পদক্ষেপের কথা উল্লেখ করে একে ‘এক অভূতপূর্ব কর্মযজ্ঞ’ বলে বর্ণনা করেছেন উপদেষ্টা মাহদী আমিন ঈদযাত্রা সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্ন করতে পুলিশের সব ইউনিটের ফোর্স মাঠে মোতায়েন থাকবে : আইজিপি মো. আলী হোসেন ফকির প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক হলেন অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় মিরপুর এলাকার ৩১৭ জন কোমলমতি শিশুর হাতে পুরস্কার হিসেবে নতুন সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর বিএনপি দিনাজপুর জেলা শাখা আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব তারেক রহমান খালটি চালু হলে কৃষি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়বে: দিনাজপুরে তারেক রহমান

বিএনপি কখনোই মবকে প্রশ্রয় দেয় না : আমিনুল হক

প্রকাশ: ২৩ জুন, ২০২৫ ২:০৪ অপরাহ্ণ

“বিএনপি কখনোই মব জাস্টিসকে প্রশ্রয় দেয় না, ভবিষ্যতেও দিবে না”— এমন কঠোর মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।

সোমবার দুপুরে খিলক্ষেতে আয়োজিত ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “স্বৈরাচারের আজ্ঞাবহ সাবেক প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার ঘটনাকে কেন্দ্র করে কিছু ব্যক্তি মব জাস্টিস করতে চেয়েছিল, কিন্তু বিএনপি এই সংস্কৃতির ঘোর বিরোধী। আমাদের দল আইনের শাসনে বিশ্বাসী, এবং সেই ধারাবাহিকতাতেই আমরা সংগ্রাম চালিয়ে যাচ্ছি।”

তিনি বলেন, “গ্রেফতার হওয়া দুই সাবেক প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা ও আব্দুল আউয়াল রাতের আঁধারে ভোট করে স্বৈরাচারকে ক্ষমতায় বসিয়েছিল। নাটকীয় ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে স্বৈরাচারদের এমপি বানিয়েছিল তারা।”

আমিনুল হক বলেন, “যারা ১৭ বছর ধরে জনগণের ভোটের অধিকার হরণ করেছে, তাদের প্রতি কোনো মায়াকান্না দেখানোর সুযোগ নেই। কিছু অন্তর্বর্তী সরকার উপদেষ্টা এইসব দোসরদের নিয়ে সহানুভূতি প্রকাশ করছেন—এটা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা।”

তিনি আরও বলেন, “আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে।”

সাধারণ মানুষের ঘরে ঘরে যেতে হবে উল্লেখ করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ‘ডোর টু ডোর’ প্রচারণার ওপর গুরুত্ব দিয়ে আমিনুল হক বলেন, “বিএনপি হচ্ছে জনগণের দল, জনগণের সঙ্গে মিশে থাকা আমাদের দায়িত্ব। বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মপরিকল্পনার লিফলেটটি প্রত্যেকের ঘরে পৌঁছে দিতে হবে।”

তিনি সতর্ক করে বলেন, “দলের সদস্য নবায়নের ক্ষেত্রে যেন কোনো আওয়ামী লীগের লোক না ঢুকে, সেদিকে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। নতুন ভালো মানুষদের আমরা দলে স্বাগত জানাবো, তবে পুরাতন ত্যাগীদের মূল্যায়ন অবশ্যই করতে হবে।”

চাঁদাবাজি ও দখলদারির বিষয়ে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “দলের ভেতরে কেউ যদি এমন কাজে জড়িত হয়, তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোঃ মোস্তফা জামান। তিনি বলেন, “৫ আগস্টের পরে যারা বিএনপিতে এসেছেন, তাদের একটি অংশ চাঁদাবাজি ও দখলদারিতে লিপ্ত হয়েছে। আমরা চাই ভালো এবং আদর্শ মানুষ বিএনপিতে আসুক।”

কর্মসূচিতে বক্তব্য রাখেন, মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত), আকতার হোসেন, আতাউর রহমান চেয়ারম্যান, এম কফিল উদ্দিন আহমেদ, মুহাম্মদ আফাজ উদ্দিন, তহিরুল ইসলাম তুহিন, মহানগর উত্তর এর সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, সদস্য এজিএম শামসুল হক, আলী আকবর আলী, মোতালেব হোসেন রতন, রফিকুল ইসলাম খান, জাহেদ পারভেজ চৌধুরী, ইব্রাহিম খলিল, মনিরুল ইসলাম রাহিমী, খিলক্ষেত থানা বিএনপি আহবায়ক এসএম ফজলুল হক, যুগ্মআহবায়ক সোহরাব খান, মোবারক হোসেন দেওয়ান, সিএম আনোয়ার হোসেন, খিলক্ষেত থানা ৪৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি দিদার আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রমুখ।

বিকেলে ভাটারায় আরেকটি সদস্য ফরম নবায়ন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমিনুল হক।

রাজধানী রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    বগুড়ায় সড়ক দূর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    রাজনীতি শুধুমাত্র জনগণের কল্যাণের জন্য: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

    এ বছরেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যত দ্রুত সম্ভব এই নির্বাচন অনুষ্ঠিত হবে:মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

    গুম, খুন ও জুলাই শহীদ পরিবারকে ঈদ উপহার প্রধানমন্ত্রীর

    বিদ্যানন্দের “১ টাকায় ঈদের বাজার” উদ্বোধন করলেন ত্রানমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।

    বড়ুয়া খাল পুন:খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু

    রাজধানীতে ফোর্টিস হাসপাতালের উদ্যোগে স্বাস্থ্য বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিল

    কুড়িগ্রাম প্রেসক্লাবে কার্যকরী কমিটিতে দুই বছরের জন্য যুগ্ম সম্পাদক নির্বাচিত হলেন আশরাফুল হক রুবেল

    ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা।

    প্রবাসীদের যেকোনো বিপদে ও প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সরকার সবসময় তাদের পাশে থাকবে

    প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৮ দিনের ২৮ পদক্ষেপের কথা উল্লেখ করে একে ‘এক অভূতপূর্ব কর্মযজ্ঞ’ বলে বর্ণনা করেছেন উপদেষ্টা মাহদী আমিন

    চা বিক্রেতা নানী-নাতনী’র কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ঈদযাত্রা সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্ন করতে পুলিশের সব ইউনিটের ফোর্স মাঠে মোতায়েন থাকবে : আইজিপি মো. আলী হোসেন ফকির

    ওএসডি হাতিয়া উপজেলা ইউএনও মো. আলাউদ্দিন:নারীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক হলেন অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল

    পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় মিরপুর এলাকার ৩১৭ জন কোমলমতি শিশুর হাতে পুরস্কার হিসেবে নতুন সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর

    নড়াইলে খাল খননের কাজের উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

    বিএনপি দিনাজপুর জেলা শাখা আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব তারেক রহমান

    খালটি চালু হলে কৃষি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়বে: দিনাজপুরে তারেক রহমান

    আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকাল ৮টায় ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত

    বস্তুনিষ্ঠ বুলেটিন ও তথ্য পরিবেশনে সংসদ গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে —–ডেপুটি স্পীকার

    শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি হওয়ার ন্যূনতম যোগ্যতা নির্ধারণ,বেস লাইন হবে স্নাতক পাস : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

    ‘সংস্কার পরিষদ’ নামে কোনো কিছুর অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    প্রধানমন্ত্রী তারেক রহমান সকল ধর্মের মানুষের জন্য শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার করেছেন

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ৫ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসকরা

    প্রতিটি ওয়ার্ডে ফুটসাল খেলার সুবিধা নিশ্চিত করা হবে, যেন সব বয়সের মানুষ সহজেই খেলার সুযোগ পায়: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    শুধু বগুড়া নয় দেশের প্রত্যেকটি জেলার উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সব পরিকল্পনা করে রেখেছেন:আতিকুর রহমান রুমন

    উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোকে মা, শিশু ও নবজাতকদের স্বাস্থ্যসেবার মূল কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে : জুবাইদা রহমান

    চবির সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের ইফতার মাহফিলে ছাত্রদলের নবীন- প্রবীণ নেতাদের মিলনমেলা

    ইউজিসির নীতিমালায় নিয়োগ প্রক্রিয়ায় তিন ধাপ পেরিয়ে শিক্ষক নিয়োগ: শেকৃবি


    • বুধবার, ১৮ মার্চ, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৫০
      সূর্যোদয়ভোর ৭:০৫
      যোহরদুপুর ১:০৭
      আছরবিকাল ৪:৩২
      মাগরিবসন্ধ্যা ৭:০৯
      এশা রাত ৮:২৪
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।