আজ শুক্রবার | ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি | সকাল ১০:৩০

সখিপুর( টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখিপুরে দুই পরীক্ষার্থীর বাড়িতে শোকের মাতম মায়ের লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে দুই শিক্ষার্থী। উপজেলার হাতিয়া ডিগ্রি কলেজের পরীক্ষার্থী সায়মা আক্তার এবং সানস্টার টেকনিক্যাল ইনস্টিটিউট এন্ড বিএম কলেজে থেকে পরীক্ষার্থী লাবনী আক্তারের মা মারা গেছেন। মা হারানো সায়মা আক্তার সখিপুর সরকারি কলেজ কেন্দ্রে এবং লাবনী আক্তার সখিপুর আবাসিক মহিলা অনার্স কলেজ কেন্দ্র থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টার আগে অশ্রুসিক্ত চোখে আসেন তারা। সহপাঠী ও কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সহযোগিতায় পরীক্ষায় অংশ নেয় তারা। পরিবার ও স্থানীয় লোকজন জানান,উপজেলার হতেয়া গ্রামের মোঃ রায়হান মিয়ার মেয়ে সায়মা আক্তার। সায়মার মা শিল্পী আক্তার (৪০)কিডনি জনিত সমস্যার কারণে ২ জুলাই রাত তিনটার দিকে নিজ বাড়িতেই মারা যান। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। অপরদিকে উপজেলার কচুয়া পশ্চিমপাড়া এলাকার আব্দুল মান্নান মিয়ার মেয়ে লাবনী আক্তার। তার মা সফিরন (৪৫)বুধবার রাত নয়টার দিকে মারা যান। তার তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। উভয় বাড়িতেই শোক নেমে এসেছে। চলছে লাশ দাফনের প্রস্তুতি। মায়ের মৃত্যুর পর সায়মা আক্তার ও লাবনী আক্তার ভেঙ্গে পড়লেও স্বজনদের কথায় এইচএসসি পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা দিতে আসে তারা। লাবনীর মায়ের জানাজা বেলা সাড়ে এগারোটায় অন্যদিকে সায়মার মায়ের জানাজা বাদ জোহর অনুষ্ঠিত হয়। হাতিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ রহিজ উদ্দিন ও সানস্টার টেকনিক্যাল ইনস্টিটিউট এন্ড বিএম কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন বলেন,সায়মা ও লাবনী মেধাবী শিক্ষার্থী। তবে তাদের মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিতে আসা সত্যিই বেদনাদায়ক। মহান আল্লাহ যেন তাদের সহায় হোন।
শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৪৮ |
| সূর্যোদয় | ভোর ৭:০৩ |
| যোহর | দুপুর ১:০৬ |
| আছর | বিকাল ৪:৩২ |
| মাগরিব | সন্ধ্যা ৭:০৯ |
| এশা | রাত ৮:২৫ |