আজ রবিবার | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |১৩ই শাবান, ১৪৪৭ হিজরি | রাত ৯:১০

শিরোনাম :

তারেক রহমানকে ‘ভাবী প্রধানমন্ত্রী’ হিসেবে সম্বোধন করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দিয়ে প্রমাণ করুন বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি: তারেক রহমান জটিলতা নিরসনে অনলাইনের পরিবর্তে সাংবাদিকদের ম্যানুয়ালি কার্ড ইস্যুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি) ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত চারজনের মৃত্যু: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিএনপি ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ এবং পদ্মা নদীর ওপরে ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান ভারতের সংসদে বুধবার শ্রদ্ধা জানানো হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গভীর রাতে ঢাকা -১৮ আসনের ধানের শীষ এর কান্ডারি এস এম জাহাঙ্গীরের হাতে প্রতীক তুলে দিলেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান । ভোটকেন্দ্রে কলম ব্যবহার করা যাবে না, কারণ এতে ইচ্ছাকৃতভাবে ভোট নষ্ট করার আশঙ্কা থাকে: ইসি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ নির্বাচনে সশস্ত্রবাহিনী অতীতের মতো এবারো পেশাদারিত্ব, নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে: ড. মুহাম্মদ ইউনূস তারেক রহমান ঢাকা -১৮ আসনের বিশাল নির্বাচনী জনসভায় প্রথমবারের মতো বক্তব্য দিবনে : প্রস্তুতি সভা করেছে বিএনপি

যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি চিফ অফ দ্য মিশন মেগান বোল্ডিনের সৌজন্য সাক্ষাৎ স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে

বাংলাদেশের নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ: ১০ জুলাই, ২০২৫ ৪:০৫ অপরাহ্ণ

ঢাকা : বাংলাদেশের নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র উপদেষ্টা আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে তার অফিস কক্ষে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি চিফ অফ দ্য মিশন মেগান বোল্ডিনের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে দু’দেশের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু, সন্ত্রাসবাদ দমন, মামলার প্রসিকিউশন, তরুণীদের অনলাইনে যৌন হয়রানি প্রতিরোধসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকের শুরুতে স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের ঘনিষ্ঠ মিত্র। দেশটি শুরু থেকেই বাংলাদেশে সন্ত্রাসবাদ দমন ও নিরাপত্তা খাতে ঘনিষ্ঠ অংশীদার হয়ে কাজ করে আসছে। যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণ ও সরঞ্জাম সহযোগিতায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসি (কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) ইউনিটকে আধুনিক ও সক্ষম করে গড়ে তোলা সম্ভব হয়েছে। সেজন্য উপদেষ্টা ডেপুটি চিফ অফ দ্য মিশনকে আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ খাতে সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ করেন।

বাংলাদেশের নিরাপত্তা খাতে সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করে ডেপুটি চিফ অফ দ্য মিশন বলেন, প্রতিটি দেশই কমবেশি সন্ত্রাসবাদ ও জঙ্গি হামলার ঝুঁকিতে থাকে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। যদিও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অনেক রাজনৈতিক নির্যাতন ও নিপীড়নের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে জঙ্গিবাদ বলে অভিহিত করা হয়েছিল। তারপরও বাংলাদেশকে এ বিষয়ে সতর্ক থাকা উচিত।

জবাবে উপদেষ্টা বলেন, বাংলাদেশে বর্তমানে কোনো জঙ্গিবাদ নেই। তবে মাঝেমধ্যে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল মিটিং-মিছিলের চেষ্টা করে- যা আইনশৃঙ্খলা বাহিনী কঠোরভাবে প্রতিহত করছে।

তিনি বলেন, শুধু সন্ত্রাসবাদ নয়, যেকোনো ধরনের অপরাধ মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং তাদেরকে সে অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনাও দেয়া হয়েছে। তিনি বলেন, ঢাকার বারিধারা ডিপ্লোমেটিক এরিয়ার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিয়মিত নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সেখানে কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে।

যুক্তরাষ্ট্র দূতাবাসের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণের জন্য উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে ডেপুটি চিফ অফ দ্য মিশন বলেন, যেকোনো দেশের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতকরণে এ সংক্রান্ত এজেন্সিগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ, সমন্বয় ও তথ্য শেয়ারকরণ অত্যন্ত জরুরি বিষয়। বাংলাদেশের নিয়মিত পুলিশ ফোর্স, গোয়েন্দা সংস্থা (এনএসআই, এসবি), সিটিটিসি (কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম), এটিইউ (অ্যান্টি টেরোরিজম ইউনিট) প্রভৃতি এজেন্সিগুলোর মধ্যেও একইভাবে পারস্পরিক সংযুক্তি ও তথ্য আদান-প্রদান করা উচিত। তবেই বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী ও সুসংহত হবে।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও আইসিটি) খন্দকার মো. মাহাবুবুর রহমান, যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল ও ইকোনমিক কাউন্সিলর এরিক গিলান পলিটিক্যাল মিলিটারি অ্যাফেয়ার্স অফিসার জোশ পোপ প্রমুখ উপস্থিত ছিলেন।(বাসস)

এক্সক্লুসিভ জাতীয় প্রধান খবর প্রশাসন

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    জামায়াত আমিরের ‘এক্স অ্যাকাউন্ট’ হ্যাকের দাবি কতটুকু যৌক্তিক প্রশ্ন মাহদি আমিনের

    ঢাকা ১৮ আসনে একাধিক গার্লস স্কুল কলেজ মাদ্রাসা প্রতিষ্ঠা করা হবে : স্বামীর পক্ষে প্রচারণায় রাজিয়া সুলতানা

    নেপালের পোখরায় ভুটানকে গোল বন্যায় ভাসিয়েছে লাল-সবুজের বাংলাদেশ

    মৃতদেহ দেখে প্রচারণা থামালেন আমিনুল হক: অনন্য মানবিক দৃষ্টান্ত

    ফরিদগঞ্জ ও ময়মনসিংহের বেশ কয়েকজন নেতাকে বহিস্কার করলো বিএনপি

    ৫০ নং ওয়ার্ড ব্যাপক গণসংযোগ: বিএনপি সরকার গঠন করতে পারলে জনগণ এর ভাগ্য বদল হবে – এস এম জাহাঙ্গীর

    তারেক রহমানকে ‘ভাবী প্রধানমন্ত্রী’ হিসেবে সম্বোধন করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    ভোট দিয়ে প্রমাণ করুন বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি: তারেক রহমান

    বগুড়ায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের হুইল বিতরণ করলেন তারেক রহমান

    ঢাকা-১৬ আসনে ভোটের দিনে বয়োবৃদ্ধদের জন্য রিকশার ব্যবস্থা থাকবে: আমিনুল হক

    মানবিক ঢাকা ১৮-আসন গড়ার এমন আশাবাদ ব্যক্ত করে উত্তরায় ব্যাপক গণসংযোগ এস এম জাহাঙ্গীরের

    জটিলতা নিরসনে অনলাইনের পরিবর্তে সাংবাদিকদের ম্যানুয়ালি কার্ড ইস্যুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)

    ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত চারজনের মৃত্যু: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

    “বিএনপির প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোয় মুয়াজ্জিনকে অব্যাহতি”- সেই মুয়াজ্জিনের পাশে দাড়ালেন তারেক রহমান

    বিএনপি ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ এবং পদ্মা নদীর ওপরে ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান

    সকল ধর্ম ও বর্ণের মানুষের জন্য একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির সমাজ গড়ে তোলা হবে—- খিলক্ষেতে ধানের শীষের প্রার্থী জাহাঙ্গীর

    ঢাকা -১৬ আসনে ধানের শীষের প্রচারণা তুঙ্গে : স্থায়ী পুনর্বাসন ও সম্প্রীতির সমাজ গড়ার প্রতিশ্রুতি আমিনুল হকের

    ভারতের সংসদে বুধবার শ্রদ্ধা জানানো হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে

    ত্রয়োদশ জাতীয়  সংসদ নির্বাচন : ভোটারদের মধ্যে আস্থার পরিবেশ তৈরিতে মস্তুল, খিলক্ষেত এলাকায় যৌথবাহিনীর টহল শুরু

    ঢাকা–১৪ আসনে নির্বাচনী ইশতেহার ও আচরণবিধি প্রতিপালন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    গভীর রাতে ঢাকা -১৮ আসনের ধানের শীষ এর কান্ডারি এস এম জাহাঙ্গীরের হাতে প্রতীক তুলে দিলেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ।

    ভোটকেন্দ্রে কলম ব্যবহার করা যাবে না, কারণ এতে ইচ্ছাকৃতভাবে ভোট নষ্ট করার আশঙ্কা থাকে: ইসি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ

    নির্বাচনে সশস্ত্রবাহিনী অতীতের মতো এবারো পেশাদারিত্ব, নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে: ড. মুহাম্মদ ইউনূস

    মিরপুরে গণসংযোগে নির্বাচনী অনিয়মের অভিযোগ আমিনুল হকের

    উলিপুরকে স্বনির্ভর করে গড়ে তুলতে আমার একটি স্বপ্ন রয়েছে  এবং আমাদের একটি পরিকল্পনা রয়েছে- তাসভীর উল ইসলাম

    তারেক রহমান ঢাকা -১৮ আসনের বিশাল নির্বাচনী জনসভায় প্রথমবারের মতো বক্তব্য দিবনে : প্রস্তুতি সভা করেছে বিএনপি

    ৪৯ নং ওয়ার্ডেই হাজি ক্যাম্প , হাজীদের সেবা করতে পারলে মনে করতে হবে সারা দেশের মানুষের সেবা করা :এস এম জাহাঙ্গীর

    সাধারণ মানুষের সরব উপস্থিতিই বিএনপির শক্তির প্রমাণ: আমিনুল হক

    এবার সুযোগ এসেছে ধানের শীষের পার্থীকে জয় করে এনে উন্নয়নের জোয়ার বয়ে দেয়ার : দক্ষিণখানে প্রথম নির্বাচনী জনসভায় এস এম জাহাঙ্গীর

    কেরানীগঞ্জ মডেল উপজেলার হযরতপুর ইউনিয়ন বিএনপি’র নেতাকে গুলি করে হত্যা : মির্জা ফখরুল’র নিন্দা, প্রতিবাদ ও শোক বিবৃতি


    • রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৬:২২ পূর্বাহ্ণ
      সূর্যোদয়ভোর ৭:৩৯ পূর্বাহ্ণ
      যোহরদুপুর ১:১২ অপরাহ্ণ
      আছরবিকাল ৪:২২ অপরাহ্ণ
      মাগরিবসন্ধ্যা ৬:৪৫ অপরাহ্ণ
      এশা রাত ৮:০২ অপরাহ্ণ
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।