আজ বুধবার | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |১৫ই রমজান, ১৪৪৭ হিজরি | বিকাল ৩:৪২

শিরোনাম :

ভিআইপি প্রটোকল ছাড়া চলাচল এবং ট্রাফিক সিগন্যাল মেনে চলায় রাজধানীর সড়কে যানবাহনের গতি বেড়েছে কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক ঢাকা ও গাজপুর সিটি করপোরেশনের তিন প্রশাসক সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বাংলাদেশ বিমান বাহিনীর ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (TRADOC) এর উদ্বোধন পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ কুয়েতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা দিয়েছে দূতাবাস কুয়েতে মার্কিন দূতাবাস পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে জাহিদুল ইসলাম রনি সহ তিন সাংবাদিককে প্রধানমন্ত্রী তারেক রহমান’র উপপ্রেস সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার অন্যায়ভাবে কেউ বাদ পড়ে গেলে আমরা নীতিমালার আওতায় অ্যাক্রেডিটেশন কার্ডের সুবিধা দেয়ার উদ্যোগ নেবো: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন

জুলাই বিপ্লব আমাদের সাম্য, মৈত্রী ও মানবিক অধিকার প্রতিষ্ঠা করেছে- পার্বত্য উপদেষ্টা

প্রকাশ: ১৬ জুলাই, ২০২৫ ১২:৩৭ অপরাহ্ণ

ঢাকা : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) জনাব সুপ্রদীপ চাকমা বলেছেন, জুলাই বিপ্লব আমাদের সাম্য, মৈত্রী, মানবিক অধিকার প্রতিষ্ঠা করেছে। তিনি বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে আমাদের সকলকে এগুতে হবে। জুলাই শহীদ বিপ্লবের আজকের এ পরিবর্তন আমাদের নতুনভাবে চলার প্রেরণা যুগিয়েছে।

আজ বুধবার (১৬ জুলাই) ঢাকার বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স ভবন অডিটোরিয়ামে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মন্ত্রণালয় ও এর অধীনস্থ সংস্থাসমূহের কর্মকর্তাদের সমন্বয়ে জুলাই শহীদ দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এসব কথা বলেন।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরও বলেন, বৈষম্যহীন, দুর্নীতি ও স্বৈরাচারমুক্ত পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার স্বপ্ন ছিল জুলাই শহীদদের মনে। বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে ২০২৪ সালের এই জুলাই বিপ্লব। জুলাই বিপ্লবের অগ্রযাত্রায় থেকে যারা শহীদ হয়েছেন তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি আমরা। আমরা সরকারের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করেছি। উপদেষ্টা সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচার সরকারকে উৎখাত করার আন্দোলনে জীবন দানকারী সকল শহীদকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। দেশের মঙ্গলের জন্য যারা জীবনের মায়া ত্যাগ করেছেন ও যারা চির পঙ্গুত্ব বরণ করেছেন দেশবাসী তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করে যাবে। উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরও বলেন, জুলাই বিপ্লব শুধু স্বৈরাচারি শাসনামলের অবসানই নয়, একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা উপহার দিয়েছে। তিনি বলেন, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে এই জুলাই বিপ্লব। আজ আমি উপদেষ্টা হয়েছি এই জুলাই বিপ্লবের শহীদদের বদৌলতেই। তাদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া সুন্দর বাংলাদেশের প্রতিটি প্রান্তে উন্নয়নের জোয়ারের কাজে নিজেদের নিবেদন করে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন পার্বত্য উপদেষ্টা।

শহীদদের স্মরণে আগামী ২৭ জুলাই পার্বত্য তিন জেলায় ১৫ হাজার বৃক্ষ রোপণ, যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ফুটবল, ক্রিকেট ও হকি টুর্নামেন্টসহ নানা ক্রীড়া কর্মসূচি ঘোষণা করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব জনাব আব্দুল খালেক। তিনি বলেন, “জুলাই বিপ্লবের সূচনালগ্নেই সমাজে মেধা, সততা ও স্বচ্ছতা প্রতিষ্ঠার প্রত্যয় গঠিত হয়েছিল। ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরের আবু সাঈদ শহীদ হওয়ার পর থেকেই গণঅভ্যুত্থানের ভিত্তির সূচনা হয়।

অনুষ্ঠান শেষে জুলাই শহীদদের স্মরণে মাগফিরাত কামনায় দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। এতে মন্ত্রণালয় ও এর অধীনস্থ সংস্থাসমূহের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই, খাগড়াছড়ি জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. রাশিদা ফেরদৌস, অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত সচিব প্রদীপ কুমার মহোত্তম এনডিসি, যুগ্ম সচিব কংকন চাকমা, যুগ্মসচিব অতুল সরকার, যুগ্ম সচিব মো. মমিনুর রহমানসহ মন্ত্রণালয় ও এর সংস্থাসমূহের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম প্রধান খবর রাজধানী

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    আগামকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল : পরের দিন অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল

    ভিআইপি প্রটোকল ছাড়া চলাচল এবং ট্রাফিক সিগন্যাল মেনে চলায় রাজধানীর সড়কে যানবাহনের গতি বেড়েছে

    কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক

    ঢাকা ও গাজপুর সিটি করপোরেশনের তিন প্রশাসক সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে

    বাংলাদেশ বিমান বাহিনীর ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (TRADOC) এর উদ্বোধন

    পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ

    কুয়েতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা দিয়েছে দূতাবাস

    কুয়েতে মার্কিন দূতাবাস পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে

    জাহিদুল ইসলাম রনি সহ তিন সাংবাদিককে প্রধানমন্ত্রী তারেক রহমান’র উপপ্রেস সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার

    অন্যায়ভাবে কেউ বাদ পড়ে গেলে আমরা নীতিমালার আওতায় অ্যাক্রেডিটেশন কার্ডের সুবিধা দেয়ার উদ্যোগ নেবো: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন

    ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশিদের বিষয়ে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুবকদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল

    কমলাপুর স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা এবং চরম অব্যবস্থাপনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    শহীদ আব্দুল্লাহ’র ক্যান্সার আক্রান্ত ভাই জিসানের চিকিৎসায় আবারো সহায়তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ প্রায় এক দশকেরও বেশি সময় ধরে অকাতরে জীবন দিয়েছে, বিভিন্ন অত্যাচার-নির্যাতন, গুম-খুনের শিকার হয়েছে

    প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি প্রতিনিধি দল ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যুমনায় সৌজন্য সাক্ষাৎ করেছেন

    উত্তরা জোনের দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় সভা করলেন জাহাঙ্গীর হোসেন এমপি

    রাজধানীর উত্তরায় দুটি কিডনিই নষ্ট-অসুস্থ নুসরাতের চিকিৎসায় পাশে দাড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়:তারেক রহমান বলেন, আমরা এই দেশকে আমাদের প্রথম ও শেষ ঠিকানা বলে মনে করি।

    বিএনপি-এর স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানের চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে প্রধানমন্ত্রীর সহকারী

    উত্তরায় অনুষ্ঠিত হলো রাবিয়ান উত্তর এর দোয়া ও ইফতার মাহফিল

    তারেক রহমানের ‘মদিনার সনদ’ বাস্তবায়নের প্রতিফলন দেখাচ্ছেন: শ্রীনগরে ইফতার মাহফিলে মীর সরফত আলী সপু

    প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর বনানীতে জুমার নামাজের পর শিশু-কিশোরদের সঙ্গে কুশল বিনিময়

    তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে

    জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত ইফতার মাহফিলে নারী ও শিশুদের নিয়ে ইফতার করলেন ডা. জুবাইদা রহমান

    রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় শুক্রবার দুপুরে ভূমিকম্প অনুভূত

    নবনিযুক্ত ও বিদায়ী আইজিপির সম্মানে সংবর্ধনা

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গণভোটের ফলাফলে সংশোধন এনে গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।


    • বুধবার, ৪ মার্চ, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৬:০৩
      সূর্যোদয়ভোর ৭:১৮
      যোহরদুপুর ১:১০
      আছরবিকাল ৪:৩২
      মাগরিবসন্ধ্যা ৭:০৩
      এশা রাত ৮:১৮
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।