আজ বুধবার | ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |২৯শে রমজান, ১৪৪৭ হিজরি | সকাল ১০:৪৩

শিরোনাম :

ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা। প্রবাসীদের যেকোনো বিপদে ও প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সরকার সবসময় তাদের পাশে থাকবে প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৮ দিনের ২৮ পদক্ষেপের কথা উল্লেখ করে একে ‘এক অভূতপূর্ব কর্মযজ্ঞ’ বলে বর্ণনা করেছেন উপদেষ্টা মাহদী আমিন ঈদযাত্রা সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্ন করতে পুলিশের সব ইউনিটের ফোর্স মাঠে মোতায়েন থাকবে : আইজিপি মো. আলী হোসেন ফকির প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক হলেন অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় মিরপুর এলাকার ৩১৭ জন কোমলমতি শিশুর হাতে পুরস্কার হিসেবে নতুন সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর বিএনপি দিনাজপুর জেলা শাখা আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব তারেক রহমান খালটি চালু হলে কৃষি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়বে: দিনাজপুরে তারেক রহমান বস্তুনিষ্ঠ বুলেটিন ও তথ্য পরিবেশনে সংসদ গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে —–ডেপুটি স্পীকার শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি হওয়ার ন্যূনতম যোগ্যতা নির্ধারণ,বেস লাইন হবে স্নাতক পাস : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের পদ্ধতি বিষয়ে অধিকাংশ দল একমত

দ্বিতীয় পর্যায়ের ১৫ তম দিনের আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফকালে অধ্যাপক আলী রীয়াজ

প্রকাশ: ২০ জুলাই, ২০২৫ ৫:০১ অপরাহ্ণ

ঢাকা : তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের পদ্ধতি বিষয়ে অধিকাংশ দল একমত বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

আজ ঢাকায় ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ১৫ তম দিনের আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফকালে অধ্যাপক আলী রীয়াজ এসব কথা বলেন।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে ১৫তম দিনের আলোচনার প্রথমার্ধে তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনা করে ঐকমত্য কমিশন। উক্ত আলোচনার প্রেক্ষিতে বিভিন্ন দলের মতামতের আলোকে কমিশন সভা করে দল সমূহের নিকট পুনরায় একটি সংশোধিত সমন্বিত প্রস্তাব দেয়।

তিনি বলেন, প্রস্তাবটিতে বিস্তারিতভাবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে এবং এই প্রস্তাবের অধিকাংশ বিষয়ে দলগুলো একমত হয়েছে। এই খসড়া প্রস্তাবটির উপর ভাষাগত ও খুঁটিনাটি দিক পর্যালোচনা করে রাজনৈতিক দলগুলোর আগামীকালের মতামত প্রদানের প্রেক্ষিতে মঙ্গলবার এই বিষয়ে সিদ্ধান্ত দেবে কমিশন।

উচ্চকক্ষ প্রতিষ্ঠা নিয়ে কোনো ভিন্নমত নেই উল্লেখ করে কমিশনের সহ-সভাপতি বলেন, উচ্চকক্ষ কীভাবে হবে তা নিয়ে দুটি ভিন্ন প্রস্তাব আছে। রাজনৈতিক দলগুলো এ ব্যাপারে কমিশনের কাছে দায়িত্ব অর্পণ করার মতামত দিয়েছে। কমিশন ইতোমধ্যে উচ্চকক্ষ বিষয়ে বৈঠক করেছে। উচ্চকক্ষ কীভাবে হবে তা নিয়ে কমিশন আরেকটু সময় নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা ও সহানুভূতি প্রকাশ করে অধ্যাপক আলী রীয়াজ বলেন, এই মানববন্ধন কর্মসূচির সাথে আমরা সংহতি প্রকাশ করছি।

একটি জাতীয় সনদ তৈরির লক্ষ্যে গত ১৫ ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করেছে ঐকমত্য কমিশন। রাজনৈতিক দলগুলোর সাথে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের আলোচনার মধ্য দিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছে এবং বাকী দিনগুলোর আলোচনায়ও আরও কিছু মৌলিক বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হবে।

তিনি জানান, এই প্রক্রিয়া চলমান থাকলে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে।

আলোচনায় কমিশনের সদস্য হিসেবে বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আজকের আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। (বাসস)

এক্সক্লুসিভ জাতীয় প্রধান খবর প্রশাসন

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা।

    প্রবাসীদের যেকোনো বিপদে ও প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সরকার সবসময় তাদের পাশে থাকবে

    প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৮ দিনের ২৮ পদক্ষেপের কথা উল্লেখ করে একে ‘এক অভূতপূর্ব কর্মযজ্ঞ’ বলে বর্ণনা করেছেন উপদেষ্টা মাহদী আমিন

    চা বিক্রেতা নানী-নাতনী’র কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ঈদযাত্রা সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্ন করতে পুলিশের সব ইউনিটের ফোর্স মাঠে মোতায়েন থাকবে : আইজিপি মো. আলী হোসেন ফকির

    ওএসডি হাতিয়া উপজেলা ইউএনও মো. আলাউদ্দিন:নারীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক হলেন অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল

    পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় মিরপুর এলাকার ৩১৭ জন কোমলমতি শিশুর হাতে পুরস্কার হিসেবে নতুন সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর

    নড়াইলে খাল খননের কাজের উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

    বিএনপি দিনাজপুর জেলা শাখা আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব তারেক রহমান

    খালটি চালু হলে কৃষি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়বে: দিনাজপুরে তারেক রহমান

    আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকাল ৮টায় ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত

    বস্তুনিষ্ঠ বুলেটিন ও তথ্য পরিবেশনে সংসদ গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে —–ডেপুটি স্পীকার

    শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি হওয়ার ন্যূনতম যোগ্যতা নির্ধারণ,বেস লাইন হবে স্নাতক পাস : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

    ‘সংস্কার পরিষদ’ নামে কোনো কিছুর অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    প্রধানমন্ত্রী তারেক রহমান সকল ধর্মের মানুষের জন্য শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার করেছেন

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ৫ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসকরা

    প্রতিটি ওয়ার্ডে ফুটসাল খেলার সুবিধা নিশ্চিত করা হবে, যেন সব বয়সের মানুষ সহজেই খেলার সুযোগ পায়: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    শুধু বগুড়া নয় দেশের প্রত্যেকটি জেলার উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সব পরিকল্পনা করে রেখেছেন:আতিকুর রহমান রুমন

    উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোকে মা, শিশু ও নবজাতকদের স্বাস্থ্যসেবার মূল কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে : জুবাইদা রহমান

    চবির সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের ইফতার মাহফিলে ছাত্রদলের নবীন- প্রবীণ নেতাদের মিলনমেলা

    ইউজিসির নীতিমালায় নিয়োগ প্রক্রিয়ায় তিন ধাপ পেরিয়ে শিক্ষক নিয়োগ: শেকৃবি

    প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকার ও ইলেকট্রনিক্স ডিভাইসহ ১ জনকে আটক করেছে শাহজালাল এয়ারপোর্ট আর্মড পুলিশ

    মার্কিন হামলায় আগুনে জ্বলছে ইরানের খার্গ দ্বীপ ‘অরফান পার্ল’:দ্বীপটি দখলের বিবেচনায় যুক্তরাষ্ট্র

    ইরান যুদ্ধে অংশ নিতে ২,৫০০ জন মার্কিন স্থলসেনা ইতিমধ্যে যাত্রা শুরু করেছে

    মির্জা আব্বাসকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন করেন

    সরকারের সমালোচনা করতে বিরোধী দলকে সব বিষয়ে ছাড় দেওয়া হবে: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিন

    লালমনিরহাটে ত্রাণমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

    রাজধানীর কূর্মিটোলা ক্যাম্প এলাকায় বিশুদ্ধ পানির কল উদ্বোধন করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক


    • বুধবার, ১৮ মার্চ, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৫০
      সূর্যোদয়ভোর ৭:০৫
      যোহরদুপুর ১:০৭
      আছরবিকাল ৪:৩২
      মাগরিবসন্ধ্যা ৭:০৯
      এশা রাত ৮:২৪
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।