আজ মঙ্গলবার | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |২১শে রমজান, ১৪৪৭ হিজরি | দুপুর ১:১২

হরতালের নামে কেউ যদি ডেমরায় আগুন-সন্ত্রাস বা ষড়যন্ত্র করতে আসে, তাহলে তাকে গুঁড়িয়ে দেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী।
রবিবার (২০ জুলাই) দুপুর ১২টায় রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টারে বিএনপির আয়োজিত হরতালবিরোধী কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “হরতাল-নাশকতা সৃষ্টিকারীদের ডেমরার মাটিতে কোনো ঠাঁই নেই।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ আজ জনগণের ধিকৃত রাজনৈতিক গোষ্ঠীতে পরিণত হয়েছে। তারা দেশে নতুন করে আগুন-সন্ত্রাস ও আতঙ্কের রাজনীতি ফিরিয়ে আনতে চায়, কিন্তু সেই অপচেষ্টা আর সফল হবে না। জনগণ এখন অনেক বেশি সচেতন ও প্রস্তুত। প্রতিটি গলি-মহল্লায় ষড়যন্ত্রকারীদের প্রতিরোধ করা হবে।”
কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, যা ডেমরা ও রামপুরা সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। মিছিলে বিএনপির নেতাকর্মীরা সরকারবিরোধী বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।
ডেমরা থানা বিএনপির সভাপতি পদপ্রত্যাশী এস এম সেলিম রেজা ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী আনিসুজ্জামান বিক্ষোভে অংশ নিয়ে বলেন, “নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ আওয়ামী লীগের যেকোনো ষড়যন্ত্র-নাশকতা মোকাবেলায় ডেমরা থানা বিএনপি সর্বদা প্রস্তুত রয়েছে। ইনশাল্লাহ, জনগণের অধিকার রক্ষায় আমরা রাজপথে সক্রিয় থাকব।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৫৭ |
| সূর্যোদয় | ভোর ৭:১৩ |
| যোহর | দুপুর ১:০৯ |
| আছর | বিকাল ৪:৩২ |
| মাগরিব | সন্ধ্যা ৭:০৫ |
| এশা | রাত ৮:২০ |