আজ মঙ্গলবার | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |২১শে রমজান, ১৪৪৭ হিজরি | রাত ৩:২৯

ঢাকা : বাংলাদেশ বিমান বাহিনীর এফ- ৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমানটি ১ টা ৬ মিনিটে উড্ডয়ন করে।
সন্ধ্যা সাড়ে ৭টায় আইএসপিআর জানায়, আকস্মিক এই বিমান দুর্ঘটনায় বিমানের পাইলট ফ্লাইট লেফটেনেন্ট মো. তৌকির ইসলামসহ ২০ জন নিহত ও ১৭১ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে কুয়েত মৈত্রী হাসপাতালে আটজন, বার্ন ইনস্টিটিউটের ৭০ জন, ঢাকা মেডিকেলে তিনজন, ঢাকা সিএমএইচে ১৭ জন, কুর্মিটোলায় একজন, উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টারে ১১ জন, উত্তরা আধুনিক হসপিটালে ৬০ জন এবং উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে একজন চিকিৎসাধীন রয়েছেন বলে আইএসপিআর জানায়। (বাসস)
সোমবার, ৯ মার্চ, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৫৮ |
| সূর্যোদয় | ভোর ৭:১৩ |
| যোহর | দুপুর ১:০৯ |
| আছর | বিকাল ৪:৩২ |
| মাগরিব | সন্ধ্যা ৭:০৫ |
| এশা | রাত ৮:২০ |