আজ রবিবার | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |১৩ই শাবান, ১৪৪৭ হিজরি | রাত ৯:০৮

শিরোনাম :

তারেক রহমানকে ‘ভাবী প্রধানমন্ত্রী’ হিসেবে সম্বোধন করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দিয়ে প্রমাণ করুন বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি: তারেক রহমান জটিলতা নিরসনে অনলাইনের পরিবর্তে সাংবাদিকদের ম্যানুয়ালি কার্ড ইস্যুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি) ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত চারজনের মৃত্যু: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিএনপি ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ এবং পদ্মা নদীর ওপরে ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান ভারতের সংসদে বুধবার শ্রদ্ধা জানানো হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গভীর রাতে ঢাকা -১৮ আসনের ধানের শীষ এর কান্ডারি এস এম জাহাঙ্গীরের হাতে প্রতীক তুলে দিলেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান । ভোটকেন্দ্রে কলম ব্যবহার করা যাবে না, কারণ এতে ইচ্ছাকৃতভাবে ভোট নষ্ট করার আশঙ্কা থাকে: ইসি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ নির্বাচনে সশস্ত্রবাহিনী অতীতের মতো এবারো পেশাদারিত্ব, নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে: ড. মুহাম্মদ ইউনূস তারেক রহমান ঢাকা -১৮ আসনের বিশাল নির্বাচনী জনসভায় প্রথমবারের মতো বক্তব্য দিবনে : প্রস্তুতি সভা করেছে বিএনপি

প্রথমবারের মত পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ ক্রিকেট দল

প্রকাশ: ২২ জুলাই, ২০২৫ ৫:১৬ অপরাহ্ণ

ঢাকা : বোলারদের দারুণ নৈপুন্যে প্রথমবারের মত পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ ক্রিকেট দল।

আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৮ রানে হারিয়েছে পাকিস্তানকে। সিরিজে প্রথম ম্যাচ ৭ উইকেটে জিতেছিল টাইগাররা। ফলে এক ম্যাচ বাকী থাকতে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করল লিটন দাসের দল। এই প্রথম ১’এর বেশি ম্যাচের সিরিজে পাকিস্তানকে হারাল বাংলাদেশ। ২০১৫ সালে এক ম্যাচের সিরিজে পাকিস্তানকে হারিয়েছিল টাইগাররা।

জাকের আলির লড়াকু হাফ-সেঞ্চুরিতে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৩৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ১টি চার ও ৫টি ছক্কায় ৪৮ বলে ৫৫ রান করেন জাকের। ১৩৪ রানের টার্গেট ছুঁড়ে দিয়ে ১৫ রানে পাকিস্তানের ৫ উইকেট তুলে নিয়ে বাংলাদেশের জয়ের পথ তৈরি করেছিলেন বোলাররা। শেষ পর্যন্ত ১৯.২ ওভারে ১২৫ রানে অলআউট হয় পাকিস্তান।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বিপদে পড়ে বাংলাদেশ। পাওয়ার প্লেতে ২৯ রানে ৪ উইকেট হারায় টাইগাররা।

ইনিংসের দ্বিতীয় ওভারে পেসার ফাহিম আশরাফের বলে স্কুপ করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন তানজিদ হাসানের জায়গায় একাদশে সুযোগ পাওয়া ওপেনার মোহাম্মদ নাইম।৭ বলে ৩ রান করেন তিনি।

দলীয় ৫ রানে নাইম ফেরার পর বাংলাদেশের রানের চাকা সচল করে ৪ ওভারে দলের রান ২৫’এ নেন আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন ও অধিনায়ক লিটন দাস। পঞ্চম ওভারের শুরুতে সালমান মির্জার বলে ডিপ মিড উইকেটে হাসান নাওয়াজকে ক্যাচ দেন লিটন। ১টি বাউন্ডারিতে ৯ বলে ৮ রান করেন তিনি।

একই ওভারে সাজঘরের পথ ধরেন লিটনের বিদায়ে ক্রিজে আসা তাওহিদ হৃদয়। মিড অফে বল পাঠিয়ে রান নিতে গিয়ে রান আউট হন ৩ বল খেলে রানের খাতা খুলতে না পারা হৃদয়।

পাওয়ার প্লের এক বল বাকী থাকতে বাংলাদেশের বিপদ বাড়িয়ে দেন আগের ম্যাচে ৩৯ বলে ৫৬ রান করে সেরা খেলোয়াড় হওয়া পারভেজ। অভিষিক্ত পেসার আহমেদ দানিয়ালের বলে ফাহিমের ক্যাচে পরিণত হন ১টি করে চার-ছক্কায় ১৪ বলে ১৩ রান করা পারভেজ।

২৮ রানে চতুর্থ উইকেট পতনে ধুঁকতে থাকা বাংলাদেশকে লড়াইয়ে ফেরান পাঁচ নম্বরে নামা জাকের ও মাহেদি হাসান। দশম ওভারে মাহেদির ব্যাটে ১টি করে চার-ছক্কায় ১২ রান আসায় হাফ-সেঞ্চুরিতে পৌঁছায় বাংলাদেশের স্কোর।

১৪তম ওভারের পঞ্চম বলে স্পিনার মোহাম্মদ নাওয়াজের বলে স্লগ সুইপে লং অনের উপর দিয়ে ছক্কা মেরে জাকেরের সাথে জুটিতে পঞ্চাশ পূর্ণ করেন মাহেদি। পরের ডেলিভারিতে বিদায় ঘন্টা বাজে মাহেদির। ক্রিজ ছেড়ে ছক্কা মারতে গিয়ে লং অফে হাসানকে ক্যাচ দেন তিনি। ২টি করে চার-ছক্কায় ২৫ বলে ৩৩ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন মাহেদি।

পঞ্চম উইকেটে জাকেরের সাথে ৪৯ বলে ৫৩ রান যোগ করেন মাহেদি। টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে পঞ্চম উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি।

দলীয় ৮১ রানে মাহেদি ফেরার পর বাংলাদেশের রানের চাকা একাই ঘুড়িয়েছেন জাকের। পেসার আব্বাস আফ্রিদির করা ইনিংসের শেষ ওভারের চতুর্থ বলে ছক্কা মেরে টি-টোয়েন্টিতে তৃতীয় হাফ-সেঞ্চুরি তুলে নেন ৪৬ বল খেলা জাকের।

শেষ পর্যন্ত জাকেরের লড়াকু হাফ-সেঞ্চুরিতে ২০ ওভার খেলে সব উইকেট হারিয়ে ১৩৩ রান করে বাংলাদেশ। ১ চার ও ৫ ছক্কায় ৪৮ বলে ৫৫ রান করেন জাকের।

সালমান-দানিয়েল ও আব্বাস ২টি করে উইকেট নেন।

১৩৪ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারের শেষ বলে উইকেট হারায় পাকিস্তান। ১ রান করে রান আউট হন সাইম আইয়ুব। পরের ওভারে মোহাম্মদ হারিসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন পেসার শরিফুল ইসলাম। গোল্ডেন ডাকে মারেন হারিস। দ্বিতীয় ওভারে ৯ রানে ২ উইকেট হারায় পাকিস্তান।

তৃতীয় ওভার বিপদ ছাড়া কাটলেও পরের দুই ওভারে ৩ উইকেট হারায় পাকিস্তান। চতুর্থ ওভারে দ্বিতীয় উইকেটের দেখা পান শরিফুল। ৮ রান করা ফখর জামানকে থামান তিনি।

পঞ্চম ওভারে প্রথমবারের মত আক্রমণে এসেই জোড়া উইকেট শিকার করেন তানজিম হাসান সাকিব।

ওভারের তৃতীয় বলে হাসান নাওয়াজ ও পরের ডেলিভারিতে মোহাম্মদ নাওয়াজকে বিদায় দেন তানজিম।

উইকেটরক্ষক লিটনকে ক্যাচ দিয়ে শূন্য হাতে প্যাভিলিয়নে ফিরেন দুই নাওয়াজ। এতে ৪.৪ ওভারে ১৫ রানে ৫ উইকেট হারিয়ে লজ্জার রেকর্ডের মালিক হয় পাকিস্তান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে কম রানে ৫ উইকেট হারাল তারা। এর আগে গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬ রানে ৫ উইকেট হারিয়েছিল পাকিস্তান। এছাড়া সবচেয়ে কম রানে প্রতিপক্ষের ৫ উইকেট শিকারের রেকর্ডও গড়ল বাংলাদেশ।

ষষ্ঠ উইকেটে জুটি বেঁেধ পাকিস্তানের উইকেট পতন ঠেকান অধিনায়ক সালমান আঘা ও খুশদিল শাহ। ২৮ বলে ১৫ রানের জুটি গড়ে মাহেদির শিকার হন সালমান ও খুশদিল।

সালমান ২৩ বলে ৯ এবং খুশদিল ১৩ রানে আউট হন।

৪৭ রানে পাকিস্তানের ৭ উইকেট তুলে নিয়ে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে বাংলাদেশ। কিন্তু অষ্টম উইকেটে ২৭ বলে ৪১ রানের জুটিতে পাকিস্তানকে লড়াইয়ে ফেরান ফাহিম আশরাফ ও আব্বাস। ২টি চার ও ১টি ছক্কায় ১৩ বলে ১৯ রান করা আব্বাসকে বোল্ড করে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন শরিফুল।

৮৮ রানে অষ্টম উইকেট পতনের পর ক্রিজে ফাহিমের সঙ্গী হন দানিয়েল। ১১ বলে ১৮ রানের জুটি গড়ে শেষ ওভারে ২ ওভারে জয়ের সমীকরণ ২৮ রানে নামিয়ে আনেন ফাহিম ও দানিয়েল। স্পিনার রিশাদ হোসেনের করা ১৯তম ওভারের প্রথম ৫ বল থেকে ২টি চার ও ১টি ছক্কায় ১৫ রান তুলেন ফাহিম ও দানিয়েল। ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করেন রিশাদ।
েশষ ওভারে ১৩ রানের প্রয়োজনে মুস্তাফিজের প্রথম বলে চার মারেন দানিয়েল। পরের ডেলিভারিতে মিড উইকেটে শামিমের ক্যাচে দানিয়েল আউট হলে, ১২৫ রানে গুটিয়ে যায় পাকিস্তান।

৪টি করে চার-ছক্কায় ফাহিম ৩২ বলে ৫১ ও দানিয়েল ১১ বলে ১৭ রান করেন।

শরিফুল ১৭ রানে ৩টি, মাহেদি-তানজিম ২টি করে এবং মুস্তাফিজ ও রিশাদ ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন জাকের।

আগামী ২৪ জুলাই মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে দু’দল।(বাসস)

এক্সক্লুসিভ খেলাধুলা জাতীয় প্রধান খবর বাংলাদেশ

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    জামায়াত আমিরের ‘এক্স অ্যাকাউন্ট’ হ্যাকের দাবি কতটুকু যৌক্তিক প্রশ্ন মাহদি আমিনের

    ঢাকা ১৮ আসনে একাধিক গার্লস স্কুল কলেজ মাদ্রাসা প্রতিষ্ঠা করা হবে : স্বামীর পক্ষে প্রচারণায় রাজিয়া সুলতানা

    নেপালের পোখরায় ভুটানকে গোল বন্যায় ভাসিয়েছে লাল-সবুজের বাংলাদেশ

    মৃতদেহ দেখে প্রচারণা থামালেন আমিনুল হক: অনন্য মানবিক দৃষ্টান্ত

    ফরিদগঞ্জ ও ময়মনসিংহের বেশ কয়েকজন নেতাকে বহিস্কার করলো বিএনপি

    ৫০ নং ওয়ার্ড ব্যাপক গণসংযোগ: বিএনপি সরকার গঠন করতে পারলে জনগণ এর ভাগ্য বদল হবে – এস এম জাহাঙ্গীর

    তারেক রহমানকে ‘ভাবী প্রধানমন্ত্রী’ হিসেবে সম্বোধন করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    ভোট দিয়ে প্রমাণ করুন বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি: তারেক রহমান

    বগুড়ায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের হুইল বিতরণ করলেন তারেক রহমান

    ঢাকা-১৬ আসনে ভোটের দিনে বয়োবৃদ্ধদের জন্য রিকশার ব্যবস্থা থাকবে: আমিনুল হক

    মানবিক ঢাকা ১৮-আসন গড়ার এমন আশাবাদ ব্যক্ত করে উত্তরায় ব্যাপক গণসংযোগ এস এম জাহাঙ্গীরের

    জটিলতা নিরসনে অনলাইনের পরিবর্তে সাংবাদিকদের ম্যানুয়ালি কার্ড ইস্যুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)

    ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত চারজনের মৃত্যু: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

    “বিএনপির প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোয় মুয়াজ্জিনকে অব্যাহতি”- সেই মুয়াজ্জিনের পাশে দাড়ালেন তারেক রহমান

    বিএনপি ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ এবং পদ্মা নদীর ওপরে ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান

    সকল ধর্ম ও বর্ণের মানুষের জন্য একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির সমাজ গড়ে তোলা হবে—- খিলক্ষেতে ধানের শীষের প্রার্থী জাহাঙ্গীর

    ঢাকা -১৬ আসনে ধানের শীষের প্রচারণা তুঙ্গে : স্থায়ী পুনর্বাসন ও সম্প্রীতির সমাজ গড়ার প্রতিশ্রুতি আমিনুল হকের

    ভারতের সংসদে বুধবার শ্রদ্ধা জানানো হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে

    ত্রয়োদশ জাতীয়  সংসদ নির্বাচন : ভোটারদের মধ্যে আস্থার পরিবেশ তৈরিতে মস্তুল, খিলক্ষেত এলাকায় যৌথবাহিনীর টহল শুরু

    ঢাকা–১৪ আসনে নির্বাচনী ইশতেহার ও আচরণবিধি প্রতিপালন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    গভীর রাতে ঢাকা -১৮ আসনের ধানের শীষ এর কান্ডারি এস এম জাহাঙ্গীরের হাতে প্রতীক তুলে দিলেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ।

    ভোটকেন্দ্রে কলম ব্যবহার করা যাবে না, কারণ এতে ইচ্ছাকৃতভাবে ভোট নষ্ট করার আশঙ্কা থাকে: ইসি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ

    নির্বাচনে সশস্ত্রবাহিনী অতীতের মতো এবারো পেশাদারিত্ব, নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে: ড. মুহাম্মদ ইউনূস

    মিরপুরে গণসংযোগে নির্বাচনী অনিয়মের অভিযোগ আমিনুল হকের

    উলিপুরকে স্বনির্ভর করে গড়ে তুলতে আমার একটি স্বপ্ন রয়েছে  এবং আমাদের একটি পরিকল্পনা রয়েছে- তাসভীর উল ইসলাম

    তারেক রহমান ঢাকা -১৮ আসনের বিশাল নির্বাচনী জনসভায় প্রথমবারের মতো বক্তব্য দিবনে : প্রস্তুতি সভা করেছে বিএনপি

    ৪৯ নং ওয়ার্ডেই হাজি ক্যাম্প , হাজীদের সেবা করতে পারলে মনে করতে হবে সারা দেশের মানুষের সেবা করা :এস এম জাহাঙ্গীর

    সাধারণ মানুষের সরব উপস্থিতিই বিএনপির শক্তির প্রমাণ: আমিনুল হক

    এবার সুযোগ এসেছে ধানের শীষের পার্থীকে জয় করে এনে উন্নয়নের জোয়ার বয়ে দেয়ার : দক্ষিণখানে প্রথম নির্বাচনী জনসভায় এস এম জাহাঙ্গীর

    কেরানীগঞ্জ মডেল উপজেলার হযরতপুর ইউনিয়ন বিএনপি’র নেতাকে গুলি করে হত্যা : মির্জা ফখরুল’র নিন্দা, প্রতিবাদ ও শোক বিবৃতি


    • রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৬:২২ পূর্বাহ্ণ
      সূর্যোদয়ভোর ৭:৩৯ পূর্বাহ্ণ
      যোহরদুপুর ১:১২ অপরাহ্ণ
      আছরবিকাল ৪:২২ অপরাহ্ণ
      মাগরিবসন্ধ্যা ৬:৪৫ অপরাহ্ণ
      এশা রাত ৮:০২ অপরাহ্ণ
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।