আজ রবিবার | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |১৩ই শাবান, ১৪৪৭ হিজরি | রাত ৯:০৫

শিরোনাম :

তারেক রহমানকে ‘ভাবী প্রধানমন্ত্রী’ হিসেবে সম্বোধন করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দিয়ে প্রমাণ করুন বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি: তারেক রহমান জটিলতা নিরসনে অনলাইনের পরিবর্তে সাংবাদিকদের ম্যানুয়ালি কার্ড ইস্যুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি) ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত চারজনের মৃত্যু: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিএনপি ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ এবং পদ্মা নদীর ওপরে ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান ভারতের সংসদে বুধবার শ্রদ্ধা জানানো হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গভীর রাতে ঢাকা -১৮ আসনের ধানের শীষ এর কান্ডারি এস এম জাহাঙ্গীরের হাতে প্রতীক তুলে দিলেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান । ভোটকেন্দ্রে কলম ব্যবহার করা যাবে না, কারণ এতে ইচ্ছাকৃতভাবে ভোট নষ্ট করার আশঙ্কা থাকে: ইসি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ নির্বাচনে সশস্ত্রবাহিনী অতীতের মতো এবারো পেশাদারিত্ব, নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে: ড. মুহাম্মদ ইউনূস তারেক রহমান ঢাকা -১৮ আসনের বিশাল নির্বাচনী জনসভায় প্রথমবারের মতো বক্তব্য দিবনে : প্রস্তুতি সভা করেছে বিএনপি

ইসি থেকে দেওয়া বৈধ কার্ডধারী সাংবাদিক সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন

জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় নির্বাচনের সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক বা গণমাধ্যমকর্মীদের জন্য গণমাধ্যমকর্মী নীতিমালা- ২০২৫ জারি

প্রকাশ: ২৩ জুলাই, ২০২৫ ২:২৭ অপরাহ্ণ

ঢাকা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় নির্বাচনের সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক বা গণমাধ্যমকর্মীদের জন্য গণমাধ্যমকর্মী নীতিমালা- ২০২৫ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নীতিমালায় বলা হয়েছে, ইসি থেকে দেওয়া বৈধ কার্ডধারী সাংবাদিক সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। ভোটকেন্দ্রে প্রবেশের পর প্রিজাইডিং অফিসারকে অবহিত করে ভোটগ্রহণ কার্যক্রমের তথ্য সংগ্রহ, ছবি তোলা এবং ভিডিও ধারণ করা যাবে। তবে কোনোক্রমেই গোপন কক্ষের ভিতরের ছবি ধারণ করতে পারবেন না গণমাধ্যমকর্মীরা।

আজ বুধবার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের জন্য এ নীতিমালা জারি করা হয়েছে বলে ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক জানিয়েছেন।

নীতিমালায় আরো বলা হয়েছে, ‘একইসাথে দুইয়ের অধিক মিডিয়ার সাংবাদিক একই ভোটকক্ষে প্রবেশ করতে পারবেন না এবং ১০ মিনিটের বেশি ভোটকক্ষে অবস্থান করতে পারবেন না। তারা ভোটকক্ষে নির্বাচনী কর্মকর্তা, নির্বাচনী এজেন্ট বা ভোটারদের সাক্ষাৎকার গ্রহণ করতে পারবেন না। ভোটকক্ষের ভিতর থেকে কোনোভাবেই সরাসরি সম্প্রচার করা যাবে না। তবে ভোটকেন্দ্রের ভিতর থেকে সরাসরি সম্প্রচার করতে হলে ভোটকক্ষ থেকে নিরাপদ দূরত্বে গিয়ে তা করতে হবে। কোনোক্রমেই ভোটগ্রহণ কার্যক্রমে বাধার সৃষ্টি করা যাবে না।’

এছাড়া সাংবাদিকরা ভোটগণনা কক্ষে ভোট গণনা দেখতে পারবেন, ছবি নিতে পারবেন তবে সরাসরি সম্প্রচার করতে পারবেন না। অপরদিকে ভোটকক্ষ থেকে ফেসবুকসহ কোন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি প্রচার করা যাবে না।

একই সাথে গণমাধ্যমকর্মীরা কেন্দ্রের ভোটগ্রহণ কার্যক্রম ব্যাহত হয় এমন সকল কাজ থেকে বিরত থাকবেন। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজে কোনরূপ হস্তক্ষেপ করতে পারবেন না। কোনো প্রকার নির্বাচনী উপকরণ স্পর্শ বা অপসারণ করতে পারবেন না। এছাড়া নির্বাচনী সংবাদ সংগ্রহের সময় প্রার্থী বা কোন রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে যেকোনো ধরনের প্রচারণা বা বিদ্বেষমূলক প্রচারণা থেকে বিরত থাকবেন। নির্বাচন অনুষ্ঠানে সহায়তার জন্য নির্বাচনী আইন ও বিধিবিধান মেনে চলবেন।

এই নীতিমালা নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত জাতীয় সংসদ, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ও উপনির্বাচনের জন্য প্রযোজ্য হবে।

নির্বাচনের এক সপ্তাহ আগে আবেদনের মাধ্যমে সংশ্লিষ্টদের সাংবাদিক পাস কার্ড, গাড়ি ও মোটরসাইকেলের স্টিকার দেবে ইসি সচিবালয় ও রিটার্নিং অফিসার। এছাড়া সাংবাদিকদের যাতায়াতে মোটরসাইকেলও ব্যবহারের অনুমোদন দেওয়া হবে।

এ বিষয়ে নীতিমালায় বলা হয়েছে, ‘সাংবাদিকদের যাতায়াতের জন্য যৌক্তিক সংখ্যক গাড়ির স্টিকার প্রদান করা হবে। প্রয়োজনীয়তার নিরিখে ও বাস্তবতার আলোকে স্থানীয় প্রশাসন সাংবাদিকদেরকে ভোটকেন্দ্রে প্রবেশ করে সংবাদ সংগ্রহের লক্ষ্যে সীমিত পর্যায়ে মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দিতে পারবেন। এক্ষেত্রে সংশ্লিষ্ট সাংবাদিককে স্ব স্ব প্রতিষ্ঠানের নিয়োগপত্র, প্রেস আইডির কপি, এনআইডির কপি এবং যে মোটরসাইকেল ব্যবহার করা হবে সেই মোটরসাইকেলের রেজিস্ট্রেশনের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স এবং প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের নিকট জমা দিলে যাচাই করে রিটার্নিং অফিসার বা রিটার্নিং অফিসার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দেবেন।’

সংসদ ও স্থানীয় নির্বাচনের জন্য এ সাংবাদিক নীতিমালা অনুযায়ী দেশের অনুমোদিত প্রিন্ট, টেলিভিশন, অনলাইন নিউজ পোর্টাল, আইপিটিভি, ফ্রিল্যান্স সাংবাদিক, আন্তর্জাতিক সংস্থা, বিদেশি সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার দেবে।, ২৩ জুলাই, ২০২৫ (বাসস)

এক্সক্লুসিভ জাতীয় নির্বাচনী সংবাদ প্রধান খবর মিডিয়া

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    জামায়াত আমিরের ‘এক্স অ্যাকাউন্ট’ হ্যাকের দাবি কতটুকু যৌক্তিক প্রশ্ন মাহদি আমিনের

    ঢাকা ১৮ আসনে একাধিক গার্লস স্কুল কলেজ মাদ্রাসা প্রতিষ্ঠা করা হবে : স্বামীর পক্ষে প্রচারণায় রাজিয়া সুলতানা

    নেপালের পোখরায় ভুটানকে গোল বন্যায় ভাসিয়েছে লাল-সবুজের বাংলাদেশ

    মৃতদেহ দেখে প্রচারণা থামালেন আমিনুল হক: অনন্য মানবিক দৃষ্টান্ত

    ফরিদগঞ্জ ও ময়মনসিংহের বেশ কয়েকজন নেতাকে বহিস্কার করলো বিএনপি

    ৫০ নং ওয়ার্ড ব্যাপক গণসংযোগ: বিএনপি সরকার গঠন করতে পারলে জনগণ এর ভাগ্য বদল হবে – এস এম জাহাঙ্গীর

    তারেক রহমানকে ‘ভাবী প্রধানমন্ত্রী’ হিসেবে সম্বোধন করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    ভোট দিয়ে প্রমাণ করুন বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি: তারেক রহমান

    বগুড়ায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের হুইল বিতরণ করলেন তারেক রহমান

    ঢাকা-১৬ আসনে ভোটের দিনে বয়োবৃদ্ধদের জন্য রিকশার ব্যবস্থা থাকবে: আমিনুল হক

    মানবিক ঢাকা ১৮-আসন গড়ার এমন আশাবাদ ব্যক্ত করে উত্তরায় ব্যাপক গণসংযোগ এস এম জাহাঙ্গীরের

    জটিলতা নিরসনে অনলাইনের পরিবর্তে সাংবাদিকদের ম্যানুয়ালি কার্ড ইস্যুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)

    ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত চারজনের মৃত্যু: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

    “বিএনপির প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোয় মুয়াজ্জিনকে অব্যাহতি”- সেই মুয়াজ্জিনের পাশে দাড়ালেন তারেক রহমান

    বিএনপি ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ এবং পদ্মা নদীর ওপরে ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান

    সকল ধর্ম ও বর্ণের মানুষের জন্য একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির সমাজ গড়ে তোলা হবে—- খিলক্ষেতে ধানের শীষের প্রার্থী জাহাঙ্গীর

    ঢাকা -১৬ আসনে ধানের শীষের প্রচারণা তুঙ্গে : স্থায়ী পুনর্বাসন ও সম্প্রীতির সমাজ গড়ার প্রতিশ্রুতি আমিনুল হকের

    ভারতের সংসদে বুধবার শ্রদ্ধা জানানো হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে

    ত্রয়োদশ জাতীয়  সংসদ নির্বাচন : ভোটারদের মধ্যে আস্থার পরিবেশ তৈরিতে মস্তুল, খিলক্ষেত এলাকায় যৌথবাহিনীর টহল শুরু

    ঢাকা–১৪ আসনে নির্বাচনী ইশতেহার ও আচরণবিধি প্রতিপালন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    গভীর রাতে ঢাকা -১৮ আসনের ধানের শীষ এর কান্ডারি এস এম জাহাঙ্গীরের হাতে প্রতীক তুলে দিলেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ।

    ভোটকেন্দ্রে কলম ব্যবহার করা যাবে না, কারণ এতে ইচ্ছাকৃতভাবে ভোট নষ্ট করার আশঙ্কা থাকে: ইসি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ

    নির্বাচনে সশস্ত্রবাহিনী অতীতের মতো এবারো পেশাদারিত্ব, নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে: ড. মুহাম্মদ ইউনূস

    মিরপুরে গণসংযোগে নির্বাচনী অনিয়মের অভিযোগ আমিনুল হকের

    উলিপুরকে স্বনির্ভর করে গড়ে তুলতে আমার একটি স্বপ্ন রয়েছে  এবং আমাদের একটি পরিকল্পনা রয়েছে- তাসভীর উল ইসলাম

    তারেক রহমান ঢাকা -১৮ আসনের বিশাল নির্বাচনী জনসভায় প্রথমবারের মতো বক্তব্য দিবনে : প্রস্তুতি সভা করেছে বিএনপি

    ৪৯ নং ওয়ার্ডেই হাজি ক্যাম্প , হাজীদের সেবা করতে পারলে মনে করতে হবে সারা দেশের মানুষের সেবা করা :এস এম জাহাঙ্গীর

    সাধারণ মানুষের সরব উপস্থিতিই বিএনপির শক্তির প্রমাণ: আমিনুল হক

    এবার সুযোগ এসেছে ধানের শীষের পার্থীকে জয় করে এনে উন্নয়নের জোয়ার বয়ে দেয়ার : দক্ষিণখানে প্রথম নির্বাচনী জনসভায় এস এম জাহাঙ্গীর

    কেরানীগঞ্জ মডেল উপজেলার হযরতপুর ইউনিয়ন বিএনপি’র নেতাকে গুলি করে হত্যা : মির্জা ফখরুল’র নিন্দা, প্রতিবাদ ও শোক বিবৃতি


    • রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৬:২২ পূর্বাহ্ণ
      সূর্যোদয়ভোর ৭:৩৯ পূর্বাহ্ণ
      যোহরদুপুর ১:১২ অপরাহ্ণ
      আছরবিকাল ৪:২২ অপরাহ্ণ
      মাগরিবসন্ধ্যা ৬:৪৫ অপরাহ্ণ
      এশা রাত ৮:০২ অপরাহ্ণ
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।