আজ বৃহস্পতিবার | ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |৩০শে রমজান, ১৪৪৭ হিজরি | রাত ১২:১৮

শিরোনাম :

এ বছরেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যত দ্রুত সম্ভব এই নির্বাচন অনুষ্ঠিত হবে:মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম গুম, খুন ও জুলাই শহীদ পরিবারকে ঈদ উপহার প্রধানমন্ত্রীর ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা। প্রবাসীদের যেকোনো বিপদে ও প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সরকার সবসময় তাদের পাশে থাকবে প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৮ দিনের ২৮ পদক্ষেপের কথা উল্লেখ করে একে ‘এক অভূতপূর্ব কর্মযজ্ঞ’ বলে বর্ণনা করেছেন উপদেষ্টা মাহদী আমিন ঈদযাত্রা সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্ন করতে পুলিশের সব ইউনিটের ফোর্স মাঠে মোতায়েন থাকবে : আইজিপি মো. আলী হোসেন ফকির প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক হলেন অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় মিরপুর এলাকার ৩১৭ জন কোমলমতি শিশুর হাতে পুরস্কার হিসেবে নতুন সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর বিএনপি দিনাজপুর জেলা শাখা আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব তারেক রহমান খালটি চালু হলে কৃষি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়বে: দিনাজপুরে তারেক রহমান

মেয়েকে আনতেই স্কুলে গিয়েছিলেন কুষ্টিয়ার রজনী:মেয়েকে নিয়ে ফেরা হলোনা মায়ের ?

প্রকাশ: ২৩ জুলাই, ২০২৫ ৮:৫৭ পূর্বাহ্ণ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহত রজনী ইসলাম (৩৬) এর দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সাদিপুর গ্রামের কবরস্থানে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়। রজনী একই এলাকার জহুরুল ইসলামের স্ত্রী। ব্যবসার কারণে জহুরুল ইসলাম তার পরিবার নিয়ে ঢাকার উত্তরায় থাকেন। তাদের দুই ছেলে ও এক মেয়ে। বড় ছেলে এস এম রুবাই ইসলাম (১৭) এ বছর এইচএসসি পরীক্ষা দিচ্ছে। অপর ছেলে এস এম রোহান ইসলাম (১২) উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী এবং ছোট মেয়ে এস এম ঝুমঝুম ইসলাম (১০) একই প্রতিষ্ঠানে পঞ্চম শ্রেণিতে পড়ে।

জানা যায়, মেয়েকে আনতেই স্কুলে গিয়েছিলেন রজনী। তবে মেয়ের স্কুল ছুটি হওয়ার পরপরই ক্যান্টিনে চলে যাওয়ায় দুর্ঘটনা থেকে সে প্রাণে বেঁচে যায়। মা স্কুল ক্যাম্পাসে গিয়ে মেয়েকে না পেয়ে ফেরার সময় বিধ্বস্ত বিমানের লোহার টুকরোর আঘাতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সামরিক হাসপাতাল সিএমএইচে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে, অসুস্থ থাকার কারণে ঘটনার দিন ছেলে এস এম রোহান ইসলামের স্কুলে যাওয়া হয়নি। এর আগে নিহত রজনীর মরদেহ ঢাকার সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে রাত সাড়ে ৯টার দিকে পরিবারের কাছে হস্তান্তর করা হলে মঙ্গলবার ভোরে মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাওট গ্রামে বাবার বাড়িতে নেয়া হয় মরদেহ। সেখানে কিছুক্ষণ রাখার পর সকাল ৭টার দিকে দৌলতপুর উপজেলার সাদিপুর গ্রামে শ্বশুরবাড়িতে নিয়ে আসা হয়। এ সময় লাশবাহী এম্বুলেন্সের সঙ্গে পরিবারের সদস্যরা ছিলেন। গ্রামের বাড়িতে তার মরদেহ পৌঁছালে স্থানীয়রা একনজর দেখার জন্য ভিড় করেন। এ সময় নিহতের স্বজনরা কান্নায় ভেঙে পড়লে সেখানে শোকের ছায়া নেমে আসে।

মরদেহ প্রথম শনাক্তকারী জহুরুল ইসলামের ভাগ্নে বুলবুল ইসলাম জানান, প্রায় ২৫ বছর ধরে জহুরুল ইসলাম ঢাকায় থাকেন। তিনি গার্মেন্টস ব্যবসার সঙ্গে যুক্ত। দুর্ঘটনার দিন দুপুর ১টার দিকে ক্লাস শেষ করে ঝুমঝুম ক্যান্টিনে ছিল। স্কুলে মায়ের সঙ্গে তার দেখা হয়নি, কথাও হয়নি। বিমান দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঝুমঝুমের খোঁজে পরিবারের সদস্যরা স্কুলে ছুটে যান।

নিহতের স্বামী জহুরুল ইসলাম জানান, তিনি ব্যবসার কাজে চট্টগ্রাম ছিলেন। বিমান দুর্ঘটনার খবর জানার পর দ্রুত প্লেনে ঢাকায় ফিরে আসি। পরিবারের সদস্যরা মেয়েকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। কিন্তু তার মায়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন হাসপাতালে খোঁজ করার একপর্যায়ে ভাগ্নে ফোন করে জানায় রজনীর মরদেহ সামরিক হাসপাতালে রয়েছে। দ্রুত সেখানে ছুটে যাই। একটু দূর থেকে শাড়ি দেখে চিনতে পারি স্ত্রীর মরদেহ। তিনি আরও বলেন, যতটুকু দেখেছি তাতে রজনীর মাথার পেছনে আঘাত রয়েছে। শরীরের কোথাও পোড়া বা আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, বিমান দুর্ঘটনার সময় বিমানের কোনো অংশ তার মাথায় আঘাত করে। এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। মেনে নেয়া কষ্টকর বলেই তিনি কান্নায় ভেঙে পড়েন।

দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হাই সিদ্দিকী বলেন, বিমান বিধ্বস্তের ঘটনায় আজ সারা দেশে রাষ্ট্রীয় শোক চলছে। ঘটনায় নিহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে। সকাল সাড়ে ৯টার দিকে লাশ দাফন হয়েছে।

খুলনা বাংলাদেশ রাজধানী

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    রাজনীতি শুধুমাত্র জনগণের কল্যাণের জন্য: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

    এ বছরেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যত দ্রুত সম্ভব এই নির্বাচন অনুষ্ঠিত হবে:মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

    গুম, খুন ও জুলাই শহীদ পরিবারকে ঈদ উপহার প্রধানমন্ত্রীর

    বিদ্যানন্দের “১ টাকায় ঈদের বাজার” উদ্বোধন করলেন ত্রানমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।

    বড়ুয়া খাল পুন:খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু

    রাজধানীতে ফোর্টিস হাসপাতালের উদ্যোগে স্বাস্থ্য বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিল

    কুড়িগ্রাম প্রেসক্লাবে কার্যকরী কমিটিতে দুই বছরের জন্য যুগ্ম সম্পাদক নির্বাচিত হলেন আশরাফুল হক রুবেল

    ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা।

    প্রবাসীদের যেকোনো বিপদে ও প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সরকার সবসময় তাদের পাশে থাকবে

    প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৮ দিনের ২৮ পদক্ষেপের কথা উল্লেখ করে একে ‘এক অভূতপূর্ব কর্মযজ্ঞ’ বলে বর্ণনা করেছেন উপদেষ্টা মাহদী আমিন

    চা বিক্রেতা নানী-নাতনী’র কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ঈদযাত্রা সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্ন করতে পুলিশের সব ইউনিটের ফোর্স মাঠে মোতায়েন থাকবে : আইজিপি মো. আলী হোসেন ফকির

    ওএসডি হাতিয়া উপজেলা ইউএনও মো. আলাউদ্দিন:নারীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক হলেন অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল

    পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় মিরপুর এলাকার ৩১৭ জন কোমলমতি শিশুর হাতে পুরস্কার হিসেবে নতুন সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর

    নড়াইলে খাল খননের কাজের উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

    বিএনপি দিনাজপুর জেলা শাখা আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব তারেক রহমান

    খালটি চালু হলে কৃষি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়বে: দিনাজপুরে তারেক রহমান

    আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকাল ৮টায় ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত

    বস্তুনিষ্ঠ বুলেটিন ও তথ্য পরিবেশনে সংসদ গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে —–ডেপুটি স্পীকার

    শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি হওয়ার ন্যূনতম যোগ্যতা নির্ধারণ,বেস লাইন হবে স্নাতক পাস : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

    ‘সংস্কার পরিষদ’ নামে কোনো কিছুর অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    প্রধানমন্ত্রী তারেক রহমান সকল ধর্মের মানুষের জন্য শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার করেছেন

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ৫ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসকরা

    প্রতিটি ওয়ার্ডে ফুটসাল খেলার সুবিধা নিশ্চিত করা হবে, যেন সব বয়সের মানুষ সহজেই খেলার সুযোগ পায়: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    শুধু বগুড়া নয় দেশের প্রত্যেকটি জেলার উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সব পরিকল্পনা করে রেখেছেন:আতিকুর রহমান রুমন

    উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোকে মা, শিশু ও নবজাতকদের স্বাস্থ্যসেবার মূল কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে : জুবাইদা রহমান

    চবির সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের ইফতার মাহফিলে ছাত্রদলের নবীন- প্রবীণ নেতাদের মিলনমেলা

    ইউজিসির নীতিমালায় নিয়োগ প্রক্রিয়ায় তিন ধাপ পেরিয়ে শিক্ষক নিয়োগ: শেকৃবি

    প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকার ও ইলেকট্রনিক্স ডিভাইসহ ১ জনকে আটক করেছে শাহজালাল এয়ারপোর্ট আর্মড পুলিশ


    • বুধবার, ১৮ মার্চ, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৫০
      সূর্যোদয়ভোর ৭:০৫
      যোহরদুপুর ১:০৭
      আছরবিকাল ৪:৩২
      মাগরিবসন্ধ্যা ৭:০৯
      এশা রাত ৮:২৪
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।