আজ বুধবার | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |২২শে রমজান, ১৪৪৭ হিজরি | ভোর ৫:৪৫

গত ২৫ জুলাই ২০২৫, শুক্রবার রাজশাহীর সপুরা কবরস্থানে সমাহিত বিমান দুর্ঘটনায় নিহত বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ তৌকির ইসলাম এর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি এর পক্ষ থেকে বিমান বাহিনীর প্রতিনিধি দল মরহুমের কবর জিয়ারত করে।
এ সময় বিমান বাহিনী প্রতিনিধি দলের সাথে মরহুমের পরিবারের সদস্যগণসহ স্থানীয় জনসাধারণ এই বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করে।
উল্লেখ্য যে, গত ২২ জুলাই ২৫ তারিখ মঙ্গলবার বিকালে রাজশাহীর সপুরা কবরস্থানে ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ তৌকির ইসলামকে রাষ্টীয় মর্যাদায় সমাহিত করা হয়।
মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৫৭ |
| সূর্যোদয় | ভোর ৭:১৩ |
| যোহর | দুপুর ১:০৯ |
| আছর | বিকাল ৪:৩২ |
| মাগরিব | সন্ধ্যা ৭:০৫ |
| এশা | রাত ৮:২০ |