আজ মঙ্গলবার | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |২১শে রমজান, ১৪৪৭ হিজরি | দুপুর ১:০৮

স্টাফ রিপোর্টার:দলীয় শৃঙ্খলা ভঙের অভিযোগে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (ড্যাব)-এর ৮ চিকিৎসককে অব্যাহতি দিয়েছে দলটি।
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবসহ দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রাথমিক সদস্যসহ কোনো পর্যায়ের পদে আট চিকিৎসকের কোনো সংশ্লিষ্টতা থাকবে না বলে জানিয়েছে বিএনপি।
এই আট চিকিৎসক হলেন—ডা. খায়রুল ইসলাম, ডা. রফিকুল কবির লাবু, ডা. মো. ফারুক হোসেন, ডা. মাহবুব আরেফীন রেজানুর রঞ্জু, ডা. এম এ কামাল, ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ, ডা. শাওন বিন রহমান ও ডা. রাকিব উজ জামান।
মঙ্গলবার (২৯ জুলাই) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ড্যাব হচ্ছে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন।
বিএনপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি কার্যকলাপের জন্য এই ৮ চিকিৎসকের ড্যাবসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রাথমিক সদস্যসহ কোনো পর্যায়ের পদে তাদের সংশ্লিষ্টতা থাকবে না। ওই চিকিৎসকদের কোনো সংগঠন অন্তর্ভুক্ত করলে সেইসব সংগঠনের দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
জানা গেছে, ড্যাবের আসন্ন কাউন্সিল ঘিরে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে এই আট চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিল বিএনপি।
নির্বাচনী তপশিল অনুযায়ী—ড্যাবের সভাপতি, মহাসচিব, সিনিয়র সহসভাপতি, কোষাধ্যক্ষ এবং সিনিয়র যুগ্ম মহাসচিব পদে আগামী ৯ আগস্ট ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।AMENDMENT-BNP PRESS RELEASE-29-07-25
মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৫৭ |
| সূর্যোদয় | ভোর ৭:১৩ |
| যোহর | দুপুর ১:০৯ |
| আছর | বিকাল ৪:৩২ |
| মাগরিব | সন্ধ্যা ৭:০৫ |
| এশা | রাত ৮:২০ |