আজ সোমবার | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |২০শে রমজান, ১৪৪৭ হিজরি | রাত ৯:১০

ঢাকা, ০৫ আগস্ট ২০২৫ (মঙ্গলবার): দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মালসহ সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকান্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী।
এরই ধারাবাহিকতায় অদ্য ০৫ আগস্ট ২০২৫ তারিখে গোপন তথ্যের ভিত্তিতে সিলেট থেকে মাদক (গাঁজা) পরিবহনকালে কসাইবাড়ী, রেলগেট এলাকা হতে ০১ (এক) জন পুরুষ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন মোঃ জাহাঙ্গীর (৩৩) । উক্ত মাদক ব্যবসায়ীর নিকট থেকে কয়েকটি গাঁজার প্যাকেট যার মোট ওজন ৩.৫৬৩ কেজি জব্দ করা হয়। তাকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে এবং পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করার জন্য বিমানবন্দর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
আইন-শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।সংবাদ বিজ্ঞপ্তি
সোমবার, ৯ মার্চ, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৫৮ |
| সূর্যোদয় | ভোর ৭:১৩ |
| যোহর | দুপুর ১:০৯ |
| আছর | বিকাল ৪:৩২ |
| মাগরিব | সন্ধ্যা ৭:০৫ |
| এশা | রাত ৮:২০ |