আজ রবিবার | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |১৩ই শাবান, ১৪৪৭ হিজরি | রাত ৮:৫৮

বিডি দিনকাল ডেস্ক : বিশ্বব্যাপী বিভাজন নিরসন ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সমবেদনা, কূটনীতি এবং সংহতির সমন্বয় অপরিহার্য বলে মন্তব্য করেছেন বিএনপি ঢাকা মহানগর উত্তর-এর যুগ্ম আহবায়ক, রশিদ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর, আরভিটিশন-০১-এর চেয়ারম্যান ও বাংলাদেশ ক্লাবের সভাপতি এম কফিল উদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে বস্ত্র প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুফ্ট) মডেল জাতিসংঘ-২০২৫-এর প্রারম্ভিক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, “দীর্ঘস্থায়ী শান্তি ও বিশ্বব্যাপী নিরাপত্তা নিশ্চিত করতে হলে আমাদের একে অপরের প্রতি সহানুভূতিশীল হতে হবে, কূটনৈতিক সমাধানকে প্রাধান্য দিতে হবে এবং পারস্পরিক সংহতি বজায় রাখতে হবে।”
সকাল ১১টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশনা এবং জুলাই বিপ্লবের শহীদ ও মাইলস্টোন ট্র্যাজেডির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোর্ড অফ ট্রাস্টিজ বুফ্ট-এর চেয়ারম্যান ফারুক হাসান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. আইয়ুব নবী খান, জিপি ক্যাপ্টেন এ. এন. এম. রফিকুল আলম (অব.), এনডিসি, পিএসসি, এবং ছাত্র কল্যাণ পরিচালক।
এ সময় আমন্ত্রিত অতিথিদের ফুলের তোড়া দিয়ে সম্মাননা প্রদান করা হয়।
রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:২২ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৩৯ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:১২ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:২২ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৪৫ অপরাহ্ণ |
| এশা | রাত ৮:০২ অপরাহ্ণ |