আজ সোমবার | ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |৩০শে রজব, ১৪৪৭ হিজরি | ভোর ৫:১৮

শিরোনাম :

বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ১৯ জানুয়ারী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে মির্জা ফখরুল এর বাণী দেশের ভবিষ্যতের চাবি এখন জনগণের হাতে: রাঙ্গামাটিতে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সংবিধান যেন কেউ বিকৃত করতে না পারে, সেজন্যই এ পরিবর্তন : খাগড়াছড়িতে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা রাজধানীর উত্তরায় সাত তলা একটি বাড়িতে আগুন লেগে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে ,অন্তত ১৩ জন আহত প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ একটি বিশেষ রাজনৈতিক দল তাদের স্বার্থ হাসিল করার জন্য ধর্মীয় অনুভূতির ক্রমাগত অপব্যবহার চালিয়ে যাচ্ছে: নির্বাচন পরিচালনা কমিটি মুখপাত্র মাহ্দী আমিন প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটে রাজনৈতিক কৌশল করে বিএনপির প্রতীককে ভিতরে রাখা হয়েছে: নজরুল ইসলাম খান বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় পৌঁছেছেন

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে হওয়া মামলায় এ পর্যন্ত ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ

প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৫ ৫:১৫ অপরাহ্ণ

ঢাকা : মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে হওয়া মামলার আজ সোমবার পর্যন্ত ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়েছে।

আজ এই মামলায় ৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে-১ আগামী বুধবার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। এর আগে ৪ দিনে এই মামলায় ৯ জনের সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়।

ট্রাইব্যুনালে এই মামলায় প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এস এইচ তামিম শুনানি করেন। এসময় অপর প্রসিকিউটররা উপস্থিত ছিলেন। পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন। আর এই মামলায় গ্রেফতার হয়ে ট্রাইব্যুনালে হাজির হওয়া আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের পক্ষে ছিলেন আইনজীবী যায়েদ বিন আমজাদ।

মানবতাবিরোধী অপরাধের এই মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে গত ১০ জুলাই অভিযোগ গঠন করে বিচার কাজ শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এছাড়া এই মামলায় দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদঘাটনে (অ্যাপ্রোভার) রাজসাক্ষী হতে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল।

গত ১৬ জুন ট্র্যাইব্যুনাল-১ পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে হাজির হতে একটি বাংলা ও একটি ইংরেজি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন এবং পরদিন দুটি পত্রিকায় শেখ হাসিনা ও কামালকে ৭ দিনের মধ্যে আত্মসমর্পণ করতে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তবে বিজ্ঞপ্তি দেওয়ার পরেও পলাতক দুই আসামি ট্রাইব্যুনালে হাজির না হওয়ায় তাদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী দিয়ে এই মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য করেন। সে অনুযায়ী শুনানি শেষে গত ১০ জুলাই এই মামলায় অভিযোগ গঠন করে আদেশ দেন ট্র্যাইব্যুনাল-১।

গত বছরের জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে গত ১ জুন আনুষ্ঠানিক অভিযোগ (ফর্মাল চার্জ) আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। শেখ হাসিনার পাশাপাশি এই মামলায় অভিযুক্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগে মানবতাবিরোধী অপরাধের ৫টি অভিযোগ এনে অভিযোগ গঠনের আবেদন করে প্রসিকিউশন।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালে গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে প্রথম মামলাটি হয় শেখ হাসিনার বিরুদ্ধে।

এ মামলাটি ছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে গুম-খুনের ঘটনায় তাকে আসামি করা হয়েছে। অন্য মামলাটি হয়েছে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায়।

গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকার, দলীয় ক্যাডার ও সরকারের অনুগত প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করে বলে একের পর এক অভিযোগ জমা পড়ে। দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব অপরাধের বিচার কাজ চলছে।  (বাসস)

আইন/আদালত এক্সক্লুসিভ জাতীয় প্রধান খবর

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

    বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে কর্মসূচি

    ১৯ জানুয়ারী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে মির্জা ফখরুল এর বাণী

    দেশের ভবিষ্যতের চাবি এখন জনগণের হাতে: রাঙ্গামাটিতে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

    তারেক রহমানের নির্বাচনী কার্যক্রম জোরদারে ঢাকা-১৭ আসনে ৫৬ সদস্য বিশিষ্ট মিডিয়া কমিটি ঘোষণা

    কাজী অনিকের পাশে দাঁড়ানোর আশ্বাস তারেক রহমানের

    শীতার্তদের মাঝে লালমনিরহাট জেলা পুলিশের শীতবস্ত্র বিতরণ

    নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না হার্ট অ্যাটাক করেছেন

    সংবিধান যেন কেউ বিকৃত করতে না পারে, সেজন্যই এ পরিবর্তন : খাগড়াছড়িতে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

    রাজধানীর উত্তরায় সাত তলা একটি বাড়িতে আগুন লেগে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে ,অন্তত ১৩ জন আহত

    প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

    ছন্দে ফিরছে ঝিনাইদহ জেলা, একযুগ পর ঝিনাইদহ পেল সফল জেলা প্রশাসক

    একটি বিশেষ রাজনৈতিক দল তাদের স্বার্থ হাসিল করার জন্য ধর্মীয় অনুভূতির ক্রমাগত অপব্যবহার চালিয়ে যাচ্ছে: নির্বাচন পরিচালনা কমিটি মুখপাত্র মাহ্দী আমিন

    প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটে রাজনৈতিক কৌশল করে বিএনপির প্রতীককে ভিতরে রাখা হয়েছে: নজরুল ইসলাম খান

    প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার দারুস-সালাম থানা বিএনপির আহ্বায়ক এস এ সিদ্দিক সাজু

    সাভার ও আশুলিয়ার বিএনপি জয়ের জন্য নির্বাচনী প্রচারনায় এগিয়ে

    ঝিনাইদহে চাকরীর প্রলোভন দেখিয়ে ৬ লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র, বিপাকে ভুক্তভোগী পরিবার, থানায় অভিযোগ

    লালমনিরহাটে নেতার বাড়িতে দাওয়াত না খেয়েও ফেঁসে গেলেন ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লাহ

    শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম মাসুদকে দল থেকে বহিষ্কার

    ডাবলুকে নির্যাতন করে হত্যা করা দেশের প্রচলিত আইনের প্রতি চরম অবমাননা: মির্জা ফখরুল

    বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় পৌঁছেছেন

    গ্রাম-বাংলার মানুষের সুখ-দুঃখ ও ভবিষ্যৎ নিয়ে কাজ করছেন তারেক রহমান—মীর শাহে আলম

    রাষ্ট্র গঠনের মহাযাত্রায় এই বিশ্বস্ত সহচররা হয়ে ওঠেন আদর্শ, সাহস ও মানবিকতার প্রতিচ্ছবি

    ১৫ লাখ টাকার চুক্তিতে এই হত্যাকাণ্ডের দায়িত্ব নেন মুছাব্বিরের ঘনিষ্ঠ সহযোগী মো. বিল্লাল, গ্রেপ্তার চারজন

    বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্য মনোনীত প্রার্থী মাহমুদুর রহমান মান্নার প্রার্থিতা ফিরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন

    কুমিল্লা বরুড়া উপজেলা আ.লীগ’র সাধারণ সম্পাদকের সঙ্গে কুসিক প্রশাসকের ছবি ভাইরাল!

    বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কুষ্টিয়ার আইলচারা ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল

    চ্যালেঞ্জ করে বললাম ,বাংলাদেশে গত ১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার আমার বিরুদ্ধে হয়েছে :উপদেষ্টা প্রফেসর ড. আসিফ নজরুল

    নির্বাচনী ইস্তেহারে শিক্ষার সুস্পষ্ট রূপরেখা চাই

    কিছু কিছু ছেলেপেলে উস্কানিমূলক কথাবার্তা বলছেন,কখনও আমার বিরুদ্ধে, কখনও বিএনপির বিরুদ্ধে : মির্জা আব্বাস


    • রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৬:২৪ পূর্বাহ্ণ
      সূর্যোদয়ভোর ৭:৪৩ পূর্বাহ্ণ
      যোহরদুপুর ১:০৯ অপরাহ্ণ
      আছরবিকাল ৪:১৪ অপরাহ্ণ
      মাগরিবসন্ধ্যা ৬:৩৫ অপরাহ্ণ
      এশা রাত ৭:৫৪ অপরাহ্ণ
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।