আজ বুধবার | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |২২শে রমজান, ১৪৪৭ হিজরি | বিকাল ৩:৩৮

ঢাকা, ২৭ আগস্ট ২০২৫ (বুধবার): গতকাল রাতে সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্পের সেক্টর ৩, ৭ ও ৮ এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বুনিয়া সোহেল গ্যাং-এর বিরুদ্ধে একটি যৌথ অভিযান পরিচালনা করে ১১ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। তবে এ সময় দীর্ঘ তল্লাশি করেও বুনিয়া সোহেলকে পাওয়া যায়নি।
অভিযানকালে, বিপুল পরিমাণ মাদক, নগদ অর্থ এবং সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্য হতে ৪ জন মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে এবং শেখ জিলানিসহ ৭ জনকে মোহাম্মদপুর থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে, যাদের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও পূর্ব হত্যাকাণ্ডের মামলা রয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী দেশের শান্তি ও নিরাপত্তা রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ। অবৈধ অস্ত্র, বিস্ফোরক কিংবা সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।সংবাদ বিজ্ঞপ্তি
বুধবার, ১১ মার্চ, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৫৭ |
| সূর্যোদয় | ভোর ৭:১২ |
| যোহর | দুপুর ১:০৮ |
| আছর | বিকাল ৪:৩২ |
| মাগরিব | সন্ধ্যা ৭:০৬ |
| এশা | রাত ৮:২১ |