আজ বুধবার | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |১৫ই রমজান, ১৪৪৭ হিজরি | সকাল ১১:৫৪

শিরোনাম :

ভিআইপি প্রটোকল ছাড়া চলাচল এবং ট্রাফিক সিগন্যাল মেনে চলায় রাজধানীর সড়কে যানবাহনের গতি বেড়েছে কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক ঢাকা ও গাজপুর সিটি করপোরেশনের তিন প্রশাসক সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বাংলাদেশ বিমান বাহিনীর ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (TRADOC) এর উদ্বোধন পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ কুয়েতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা দিয়েছে দূতাবাস কুয়েতে মার্কিন দূতাবাস পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে জাহিদুল ইসলাম রনি সহ তিন সাংবাদিককে প্রধানমন্ত্রী তারেক রহমান’র উপপ্রেস সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার অন্যায়ভাবে কেউ বাদ পড়ে গেলে আমরা নীতিমালার আওতায় অ্যাক্রেডিটেশন কার্ডের সুবিধা দেয়ার উদ্যোগ নেবো: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন

ভেনেজুয়েলার বিপক্ষে আগামী সপ্তাহেই শেষবার আর্জেন্টিনায় খেলবেন মেসি!

প্রকাশ: ২৯ আগস্ট, ২০২৫ ৯:১১ পূর্বাহ্ণ

আর্জেন্টিনার মাটিতে আগামী সপ্তাহে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। মেসি যদিও নিশ্চিত করে কিছু বলেননি, তবে বুঝিয়ে দিয়েছেন নিজ দেশের মাটিতে আর্জেন্টিনার জার্সি গায়ে এটাই তার শেষ ম্যাচ হতে যাচ্ছে। অন্তত বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে শেষ ম্যাচ তো বটেই। ইন্টার মায়ামির হয়ে লিগস কাপের ফাইনালে ওঠার পর বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘আমার জন্য এটা হবে খুব খুব বিশেষ ম্যাচ। কারণ, বাছাইপর্বে (ঘরের মাঠে) এটাই শেষ ম্যাচ।’

২০২৬ বিশ্বকাপে খেলা আগেই নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আগামী ৫ই সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোরে বুয়েনস এইরেসে ভেনেজুয়েলার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। ১০ই সেপ্টেম্বর ইকুয়েডরের মাটিতে নিজেদের শেষ ম্যাচ খেলবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, আগামী বছর বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নেওয়ার ইঙ্গিত এর আগে দিয়েছেন মেসি। এ হিসেবে বিশ্বকাপ শুরুর আগে আর্জেন্টিনা নিজেদের মাটিতে প্রীতি ম্যাচ না খেললে ভেনেজুয়েলা ম্যাচই হতে পারে ঘরের মাঠে জাতীয় দলের জার্সিতে মেসির শেষ ম্যাচ।

আগামী অক্টোবর ও নভেম্বরে প্রীতি ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্র, অ্যাঙ্গোলা, ভারত সফরে যাবে আর্জেন্টিনা দল। আগামী বছরের মার্চে ‘ফিনালিসিমা’ ম্যাচে স্পেনের মুখোমুখি হওয়ার কথা আর্জেন্টিনার। কনমেবল এই ম্যাচের দিন-তারিখ এখনো ঠিক করেনি এবং সম্ভাব্য ভেন্যু মেক্সিকো সিটি। এরপর ২০২৬ বিশ্বকাপে খেলতে নামবে আর্জেন্টিনা, যা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয়। ফলে বিশ্বকাপের আগে আর্জেন্টিনায় আর ম্যাচ নেই দলটির। আর ২০৩০ বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হবে ২০২৭ সালে। তখন মেসির বয়স হবে ৪০ বছর। এর আগেই বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিতে পারেন মেসি।

সবমিলিয়ে মেসির কাছেও বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলা ম্যাচের আবেদন অন্য রকম। তিনি বলেন, ‘জানি না (ভেনেজুয়েলা ম্যাচ) এরপর প্রীতি ম্যাচ কিংবা আরও ম্যাচ থাকবে কি না। কিন্তু এই ম্যাচটা খুবই বিশেষ। তাই আমার সঙ্গে আমার পরিবার সেখানে থাকবে; আমার স্ত্রী, সন্তান, বাবা-মা ও ভাইবোনেরা। আমরা এভাবেই উপভোগ করতে চাই। তারপর কী হবে, জানি না।’

মেসির এ বক্তব্যের পর দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাভ কনমেবলের এক্স হ্যান্ডলে আর্জেন্টিনার জাতীয় দলের জার্সি পরা মেসির একটি ছবি পোস্ট করা হয়। ক্যাপশনের লেখা ইংরেজিতে দাঁড়ায়, ‘হেয়ার কামস দ্য লাস্ট ড্যান্স।’ অর্থাৎ ঘরের মাঠে জাতীয় দলের জার্সিতে মেসির শেষ ম্যাচটি এগিয়ে আসছে!

খেলাধুলা

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    আগামকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল : পরের দিন অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল

    ভিআইপি প্রটোকল ছাড়া চলাচল এবং ট্রাফিক সিগন্যাল মেনে চলায় রাজধানীর সড়কে যানবাহনের গতি বেড়েছে

    কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক

    ঢাকা ও গাজপুর সিটি করপোরেশনের তিন প্রশাসক সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে

    বাংলাদেশ বিমান বাহিনীর ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (TRADOC) এর উদ্বোধন

    পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ

    কুয়েতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা দিয়েছে দূতাবাস

    কুয়েতে মার্কিন দূতাবাস পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে

    জাহিদুল ইসলাম রনি সহ তিন সাংবাদিককে প্রধানমন্ত্রী তারেক রহমান’র উপপ্রেস সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার

    অন্যায়ভাবে কেউ বাদ পড়ে গেলে আমরা নীতিমালার আওতায় অ্যাক্রেডিটেশন কার্ডের সুবিধা দেয়ার উদ্যোগ নেবো: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন

    ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশিদের বিষয়ে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুবকদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল

    কমলাপুর স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা এবং চরম অব্যবস্থাপনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    শহীদ আব্দুল্লাহ’র ক্যান্সার আক্রান্ত ভাই জিসানের চিকিৎসায় আবারো সহায়তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ প্রায় এক দশকেরও বেশি সময় ধরে অকাতরে জীবন দিয়েছে, বিভিন্ন অত্যাচার-নির্যাতন, গুম-খুনের শিকার হয়েছে

    প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি প্রতিনিধি দল ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যুমনায় সৌজন্য সাক্ষাৎ করেছেন

    উত্তরা জোনের দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় সভা করলেন জাহাঙ্গীর হোসেন এমপি

    রাজধানীর উত্তরায় দুটি কিডনিই নষ্ট-অসুস্থ নুসরাতের চিকিৎসায় পাশে দাড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়:তারেক রহমান বলেন, আমরা এই দেশকে আমাদের প্রথম ও শেষ ঠিকানা বলে মনে করি।

    বিএনপি-এর স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানের চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে প্রধানমন্ত্রীর সহকারী

    উত্তরায় অনুষ্ঠিত হলো রাবিয়ান উত্তর এর দোয়া ও ইফতার মাহফিল

    তারেক রহমানের ‘মদিনার সনদ’ বাস্তবায়নের প্রতিফলন দেখাচ্ছেন: শ্রীনগরে ইফতার মাহফিলে মীর সরফত আলী সপু

    প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর বনানীতে জুমার নামাজের পর শিশু-কিশোরদের সঙ্গে কুশল বিনিময়

    তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে

    জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত ইফতার মাহফিলে নারী ও শিশুদের নিয়ে ইফতার করলেন ডা. জুবাইদা রহমান

    রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় শুক্রবার দুপুরে ভূমিকম্প অনুভূত

    নবনিযুক্ত ও বিদায়ী আইজিপির সম্মানে সংবর্ধনা

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গণভোটের ফলাফলে সংশোধন এনে গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।


    • বুধবার, ৪ মার্চ, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৬:০৩
      সূর্যোদয়ভোর ৭:১৮
      যোহরদুপুর ১:১০
      আছরবিকাল ৪:৩২
      মাগরিবসন্ধ্যা ৭:০৩
      এশা রাত ৮:১৮
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।