আজ বৃহস্পতিবার | ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |৩০শে রমজান, ১৪৪৭ হিজরি | রাত ১:৫২

শিরোনাম :

এ বছরেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যত দ্রুত সম্ভব এই নির্বাচন অনুষ্ঠিত হবে:মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম গুম, খুন ও জুলাই শহীদ পরিবারকে ঈদ উপহার প্রধানমন্ত্রীর ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা। প্রবাসীদের যেকোনো বিপদে ও প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সরকার সবসময় তাদের পাশে থাকবে প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৮ দিনের ২৮ পদক্ষেপের কথা উল্লেখ করে একে ‘এক অভূতপূর্ব কর্মযজ্ঞ’ বলে বর্ণনা করেছেন উপদেষ্টা মাহদী আমিন ঈদযাত্রা সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্ন করতে পুলিশের সব ইউনিটের ফোর্স মাঠে মোতায়েন থাকবে : আইজিপি মো. আলী হোসেন ফকির প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক হলেন অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় মিরপুর এলাকার ৩১৭ জন কোমলমতি শিশুর হাতে পুরস্কার হিসেবে নতুন সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর বিএনপি দিনাজপুর জেলা শাখা আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব তারেক রহমান খালটি চালু হলে কৃষি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়বে: দিনাজপুরে তারেক রহমান

বিএনপি সরকার গঠন করলে ক্লাস ফোর থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে :বরিশাল আউটডোর স্টেডিয়ামে আমিনুল হকে

প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০২৫ ২:১৪ অপরাহ্ণ

বিডি দিনকাল ডেস্ক : বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক অভিযোগ করেছেন, অন্তবর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা দেশের খেলাধুলায় অযাচিত হস্তক্ষেপ করছেন। বিশেষ করে ক্রিকেটে ষড়যন্ত্র, পদ বণ্টনে প্রভাব বিস্তার এবং কাউন্সিলর নির্ধারণের মাধ্যমে সরাসরি প্রভাব খাটানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি দৃঢ় কণ্ঠে বলেন, আমরা কখনোই চাই না কেউ দেশের ক্রীড়াঙ্গনকে ব্যক্তিগত আধিপত্য বিস্তারের জায়গা বানাক। ক্রিকেটসহ যেকোনো খেলায় এ ধরনের অযাচিত প্রভাব খাটানো হলে বিএনপি তা প্রতিহত করবে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল জেলা আউটডোর স্টেডিয়ামে বরিশাল মহানগর বিএনপির আয়োজনে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় করে আমিনুল হক বলেন, দেশের সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনের মাধ্যমেই আগামী প্রজন্মকে মাঠমুখী করে একটি সুস্থ ও মননশীল জাতি গড়ে তোলা সম্ভব। তিনি স্মরণ করেন আশির দশকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগে ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠান চালুর কথা, যেখান থেকে অসংখ্য প্রতিভা উঠে এসেছিল।

তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শিগগিরই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম চালু করা হবে। এর মাধ্যমে সারা দেশের প্রতিটি জেলা ও বিভাগ থেকে ট্যালেন্ট হান্ট করে প্রতিভাবান ক্রীড়াবিদদের রাষ্ট্রীয় খরচে পড়াশোনা ও খেলাধুলার দায়িত্ব নেওয়া হবে।

তারেক রহমানের নির্দেশনায় ইতোমধ্যেই বিভিন্ন ক্রীড়া আসর সফলভাবে আয়োজন করা হয়েছে জানিয়ে আমিনুল হক বলেন, জিয়া ক্রিকেট টুর্নামেন্ট, আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শেষ হয়েছে। আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের ফাইনালও সামনে। একইভাবে সারা দেশে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ফুটবল-ক্রিকেটসহ জনপ্রিয় খেলাধুলার আসর চলছে।

তিনি আরও বলেন, গত ১৭ বছরে স্বৈরাচারী আওয়ামী সরকার তরুণদের মাঠ থেকে সরিয়ে মাদকের দিকে ঠেলে দিয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে দেশব্যাপী মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে।

শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক খেলাধুলা জানিয়ে বিএনপি নেতা ঘোষণা দেন, আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করতে পারলে দেশের প্রত্যেকটি স্কুলে ক্লাস ফোর থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে। এর মাধ্যমে শারীরিকভাবে সুস্থ প্রজন্ম গড়ে তোলার পাশাপাশি জাতীয় দলে প্রতিভাবান খেলোয়াড় তৈরি করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

স্বাধীন গণমাধ্যমের নিশ্চয়তা দিয়ে আওয়ামী শাসন আমলে গণমাধ্যমের কণ্ঠরোধের অভিযোগ তুলে আমিনুল হক বলেন, দীর্ঘ ১৭ বছর গণমাধ্যম সত্য বলতে পারেনি। বিএনপি সরকার গঠন করলে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারবে এবং কর্মীরা ভয়ের বাইরে থেকে নিজেদের মত প্রকাশ করতে পারবে।

অনুষ্ঠানে লাল ও সবুজ দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাকে কেন্দ্র করে বরিশাল জেলা আউটডোর স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বরিশাল মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ স্থানীয় নেতা-কর্মী এবং বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

খেলাধুলা বরিশাল রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    বগুড়ায় সড়ক দূর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    রাজনীতি শুধুমাত্র জনগণের কল্যাণের জন্য: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

    এ বছরেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যত দ্রুত সম্ভব এই নির্বাচন অনুষ্ঠিত হবে:মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

    গুম, খুন ও জুলাই শহীদ পরিবারকে ঈদ উপহার প্রধানমন্ত্রীর

    বিদ্যানন্দের “১ টাকায় ঈদের বাজার” উদ্বোধন করলেন ত্রানমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।

    বড়ুয়া খাল পুন:খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু

    রাজধানীতে ফোর্টিস হাসপাতালের উদ্যোগে স্বাস্থ্য বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিল

    কুড়িগ্রাম প্রেসক্লাবে কার্যকরী কমিটিতে দুই বছরের জন্য যুগ্ম সম্পাদক নির্বাচিত হলেন আশরাফুল হক রুবেল

    ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা।

    প্রবাসীদের যেকোনো বিপদে ও প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সরকার সবসময় তাদের পাশে থাকবে

    প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৮ দিনের ২৮ পদক্ষেপের কথা উল্লেখ করে একে ‘এক অভূতপূর্ব কর্মযজ্ঞ’ বলে বর্ণনা করেছেন উপদেষ্টা মাহদী আমিন

    চা বিক্রেতা নানী-নাতনী’র কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ঈদযাত্রা সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্ন করতে পুলিশের সব ইউনিটের ফোর্স মাঠে মোতায়েন থাকবে : আইজিপি মো. আলী হোসেন ফকির

    ওএসডি হাতিয়া উপজেলা ইউএনও মো. আলাউদ্দিন:নারীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক হলেন অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল

    পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় মিরপুর এলাকার ৩১৭ জন কোমলমতি শিশুর হাতে পুরস্কার হিসেবে নতুন সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর

    নড়াইলে খাল খননের কাজের উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

    বিএনপি দিনাজপুর জেলা শাখা আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব তারেক রহমান

    খালটি চালু হলে কৃষি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়বে: দিনাজপুরে তারেক রহমান

    আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকাল ৮টায় ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত

    বস্তুনিষ্ঠ বুলেটিন ও তথ্য পরিবেশনে সংসদ গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে —–ডেপুটি স্পীকার

    শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি হওয়ার ন্যূনতম যোগ্যতা নির্ধারণ,বেস লাইন হবে স্নাতক পাস : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

    ‘সংস্কার পরিষদ’ নামে কোনো কিছুর অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    প্রধানমন্ত্রী তারেক রহমান সকল ধর্মের মানুষের জন্য শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার করেছেন

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ৫ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসকরা

    প্রতিটি ওয়ার্ডে ফুটসাল খেলার সুবিধা নিশ্চিত করা হবে, যেন সব বয়সের মানুষ সহজেই খেলার সুযোগ পায়: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    শুধু বগুড়া নয় দেশের প্রত্যেকটি জেলার উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সব পরিকল্পনা করে রেখেছেন:আতিকুর রহমান রুমন

    উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোকে মা, শিশু ও নবজাতকদের স্বাস্থ্যসেবার মূল কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে : জুবাইদা রহমান

    চবির সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের ইফতার মাহফিলে ছাত্রদলের নবীন- প্রবীণ নেতাদের মিলনমেলা

    ইউজিসির নীতিমালায় নিয়োগ প্রক্রিয়ায় তিন ধাপ পেরিয়ে শিক্ষক নিয়োগ: শেকৃবি


    • বুধবার, ১৮ মার্চ, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৫০
      সূর্যোদয়ভোর ৭:০৫
      যোহরদুপুর ১:০৭
      আছরবিকাল ৪:৩২
      মাগরিবসন্ধ্যা ৭:০৯
      এশা রাত ৮:২৪
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।