আজ সোমবার | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ |১লা জিলহজ, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৬:২৭

শিরোনাম :

সৌদি আরবে আটক বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নবনিযুক্ত হবিগঞ্জ জেলা প্রশাসক আহম্মেদ আলী মুকিব জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়া হবে– তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্বাচিত হয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করছি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রথম বিভাগ ব্যাডমিন্টন লীগ-২০২৬ উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক পার্বত্য অঞ্চলে টেকসই খাদ্য নিরাপত্তা ও যুবকদের দক্ষ করতে ডব্লিউএফপি-এর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি কৃষিখাতে সম্পদের অপচয় রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের সভাপতি নেজেমেদ্দিন বিলাল এরদোয়ানের সৌজন্য সাক্ষাৎ : দেশীয় খেলাধুলার প্রসারে যৌথ উদ্যোগের আহ্বান জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে: এলজিআরডি মন্ত্রী সমুদ্রসৈকতে পর্যটকদের জীবনের নিরাপত্তা নিশ্চিতে হেলথ সেন্টার স্থাপনের পরিকল্পনা করছি আমরা

দুই ইউনিয়নের সম্মেলন না হওয়ায় জেলা বিএনপি’র দলীয় কার্যালয় ঘেরাও

প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৫ ১:৪৯ অপরাহ্ণ

কুষ্টিয়া অফিস ॥কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সম্মেলনের তারিখ নির্ধারণ হলেও কাউন্সিল হয়নি হরিনারায়ণপুর ও আব্দালপুর ইউনিয়ন ইউনিটের। এ অবস্থায় সোমবার দুপুরে ওই দুই ইউনিয়নের নেতাকর্মীরা কুষ্টিয়া শহরের কোর্ট স্টেশন সংলগ্ন জেলা বিএনপির কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন। তারা বলছেন, জেলা বিএনপির নেতারা ষড়যন্ত্র করছেন তাদের ভোট থেকে দূরে রাখার। এ অন্যায় কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

বিক্ষোভে নেতৃত্ব দেওয়া হরিনারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াজ বলেন, সদর উপজেলার ১১টি ইউনিয়নের সম্মেলন হলেও দুটি ইউনিয়নের সম্মেলন হতে দেওয়া হচ্ছে না। জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের ষড়যন্ত্রে আমাদের হরিনারায়ণপুর ও আব্দালপুর ইউনিয়নের সম্মেলন স্থগিত হয়ে গেছে।

আব্দালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী বিশ্বাস বলেন, গত রোববার ৭ সেপ্টেম্বর আমাদের দুটি ইউনিয়নে সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু রহস্যজনকভাবে ওই সম্মেলন স্থগিত করা হয়েছে। এতে আমরা সদর উপজেলা বিএনপির সম্মেলনে ভোট দিতে পারব না। এটা গণতান্ত্রিক কোনো পন্থা হতে পারে না। এজন্য আমাদের দাবি, অবশ্যই আগে হরিনারাণপুর ও আব্দালপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন হতে হবে। পরে হবে সদর উপজেলা বিএনপির সম্মেলন।

আগামী ১১ সেপ্টেম্বর কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সম্মেলনের তারিখ নির্ধারিত হয়েছে। এ নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে দলটির নেতাকর্মীদের মধ্যে। এরমধ্যে দুটি ইউনিয়নের নেতাকর্মীরা ভোট দিতে না পারার হতাশায় রয়েছেন। বিক্ষোভে অংশ নেন আব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক ইউসুফ আলী বিশ্বাস, হরিনারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যাপক সিরাজ উদ্দিন, আব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সার্চ কমিটির সদস্য এমদাদুল হকসহ থানা বিএনপির নেতৃবৃন্দ।

এদিকে ওই দুই ইউনিয়নের সম্মেলন না হওয়ার বিষয়ে পরস্পরকে দুষছেন জেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন সরকার ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন। জানতে চাইলে জাকির হোসেন সরকার বলেন, ওই এলাকা কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিনের। এজন্য কেন্দ্র থেকে তাকেই ওই দুটি ইউনিয়নের সম্মেলন করার দায়িত্ব দিয়েছেন। ৭ তারিখ সম্মেলনের ঘোষণাও ছিল। কিন্তু কেন তারা সম্মেলন করছেন না সেটা আমার জানা নেই।

সম্মেলন করতে দেওয়া হচ্ছে না বলে দাবি সোহরাব উদ্দিনের। তিনি বলেন, আমরা সম্মেলন করার চেষ্টা করেছি। কিন্তু ষড়যন্ত্রের মাধ্যমে সম্মেলন আটকে দেওয়া হয়েছে। এজন্য জেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে দায়ী করেন তিনি।

অভিযোগের বিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, এখানে ষড়যন্ত্রের কিছু নেই। ওই দুটি ইউনিয়নের সম্মেলনের দায়িত্ব কেন্দ্র থেকে সোহরাব উদ্দিনের ওপর দেওয়া। সেখানকার বিবাদমান দুটি পক্ষের কারণে সম্ভবত উনি তার দায়িত্ব পালন করতে পারেননি। আমরাও চেষ্টা করছি সমস্যা সমাধানের। আশা করি, আজ সন্ধ্যায় সবাই মিলে বসে একটা সমাধান দিতে পারব।

ইউনিয়নের আগে সদর উপজেলা বিএনপির সম্মেলন হবে কিনা, এ বিষয়ে কুতুব উদ্দিন বলেন, উপজেলা পর্যায়ে সম্মেলনের তারিখ বিভাগীয় নেতৃবৃন্দ ঠিক করে থাকেন। এখানে আমাদের তেমন একটা হাত নেই।

খুলনা

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    সৌদি আরবে আটক বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নবনিযুক্ত হবিগঞ্জ জেলা প্রশাসক আহম্মেদ আলী মুকিব

    ঢাকা বিমানবন্দরে এয়ারপোর্ট এপিবিএন কর্তৃক অজ্ঞান পার্টির মূলহোতা আটক

    জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও কায়সার হামিদের কন্যা কারিনা কায়সারের মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক।

    জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়া হবে– তথ্য ও সম্প্রচার মন্ত্রী

    দেশে সুস্থ্য প্রতিযোগিতার বিকাশ হোক, উন্নত প্রযুক্তিবান্ধব ও নিরাপদ পর্যটন শহর গড়ে তুলতে হবে: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

    নির্বাচিত হয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করছি: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন

    ৩০ (ত্রিশ) পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব কুষ্টিয়া

    অতিবৃষ্টির কারণে কুড়িগ্রামে ধান কেটে দিলেন ভিডিপি সদস্যরা

    মিজানুর রহমান সিনহার মৃত্যুতে আব্দুস সালাম আজাদ এমপি,কামরুজ্জামান রতন এমপি এবং মীর সরফত আলী সপুর শোকবার্তা

    নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই:রাঙামাটিতে পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান

    খাল খনন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে- আসাদুল হাবিব দুলু এমপি

    প্রথম বিভাগ ব্যাডমিন্টন লীগ-২০২৬ উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক

    অপরাধীদের ক্রাইম জোন: টঙ্গীতে ছিনতাইকারীর কবলে সাংবাদিক বুলবুল

    সিরাজগঞ্জের এতিম রায়হান-রোহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গফরগাঁওয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

    গবেষণায় সফলতাকে স্বর্ণপদক ও পদোন্নতিতে বিশেষ মূল্যায়ন করা হবে :মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

    ৫০ নং ওয়ার্ড আজমপুর এলাকার রাস্তা সংস্কার কাজ পরিদর্শনে ঢাকা ১৮ আসনের এমপি জাহাঙ্গীর হোসেন : কাজের ধীর গতিতে অসন্তোষ

    পার্বত্য অঞ্চলে টেকসই খাদ্য নিরাপত্তা ও যুবকদের দক্ষ করতে ডব্লিউএফপি-এর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি

    কৃষিখাতে সম্পদের অপচয় রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

    যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের সভাপতি নেজেমেদ্দিন বিলাল এরদোয়ানের সৌজন্য সাক্ষাৎ : দেশীয় খেলাধুলার প্রসারে যৌথ উদ্যোগের আহ্বান

    জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে: এলজিআরডি মন্ত্রী

    হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক উত্তরায় : “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা

    সমুদ্রসৈকতে পর্যটকদের জীবনের নিরাপত্তা নিশ্চিতে হেলথ সেন্টার স্থাপনের পরিকল্পনা করছি আমরা

    সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) পদ থেকে সড়ে দাড়িয়েছেন আঞ্জুমান আরা লিমা

    হামে আক্রান্ত ৬ মাসের শিশু নূর নাহারের পাশে দাঁড়ালেন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘সুরভি’র অন্যতম সংগঠক ডা. জুবাইদা রহমান

    বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অধিকার সুরক্ষা এবং তাদের জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আশুলিয়ায় জিয়াউর রহমানের খননকৃত খাল পুনঃখনন কাজের উদ্বোধন

    সরকার ৩৪ হাজার ৪৯৭ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ‘পদ্মা ব্যারাজ (প্রথম পর্যায়)’ প্রকল্প গ্রহণ করেছে


    • সোমবার, ১৮ মে, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৪:৫১
      সূর্যোদয়ভোর ৬:১৫
      যোহরদুপুর ১২:৫৫
      আছরবিকাল ৪:১৭
      মাগরিবসন্ধ্যা ৭:৩৫
      এশা রাত ৮:৫৯
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।