আজ রবিবার | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |১৩ই শাবান, ১৪৪৭ হিজরি | রাত ৮:৩৭

নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়া (ঢাকা) : শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি বাসা বাড়ি থেকে এক শিশু সন্তান সহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আশুলিয়ার নরসিংহপুর হা-মীম গ্রæপের ৩নং গেট এলাকার আবুল হোসেনের ভাড়াবাড়ির একটি কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলো- স্বামী রুবেল আহমেদ (৩৫), তার স্ত্রী সোনিয়া (২৮) এবং তাদের কন্যা সন্তান জামিলা (৬)। প্রাথমিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের গ্রামের বাড়ি বগুড়া জেলায় বলে জানা যায়। রুবেল রাজমিস্ত্রির কাজ করতেন এবং তার স্ত্রী পোশাক শ্রমিক ছিলেন।
স্থানীয়রা জানান, সকাল থেকে তারা কেউ তাদের ঘরের দরজা খুলেনি। পরে বিকেলে পাশের ঘরের এক ভাড়াটিয়া ওই ঘরের জানালা দিয়ে ওকি দিলে একজনের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে আশপশের লোকজন এসে আশুলিয়া থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ওই ঘরের দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে স্বামী রুবেল আহমেদের লাশ ঝুলন্ত অবস্থায় এবং মেয়ে ও স্ত্রীর লাশ খাটের উপর পড়ে থাকতে দেখে। পরে পুলিশ প্রাথমিক সূরতহাল শেষ করে লাশ তিনটি থানায় নিয়ে যায়।
আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী তার স্ত্রী ও সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছে। তবে অস্বাভাবিক মৃত্যু হওয়ায় মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এছাড়া ঘটনাস্থলে সিআইডির ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। সেই সাথে এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:২২ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৩৯ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:১২ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:২২ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৪৫ অপরাহ্ণ |
| এশা | রাত ৮:০২ অপরাহ্ণ |