আজ বৃহস্পতিবার | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |২৩শে রমজান, ১৪৪৭ হিজরি | সকাল ৮:০৭

নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ঃ আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় মহাসড়কের পাশ থেকে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রুস্তম আলী নামক (৪০) যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করছে পুলিশ।
পুলিশ ও ঘটনাস্থল সুত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে আশুলিয়ার পলাশবাড়ী এলাকার নবীনগর- চন্দ্রা মহাসড়কে মহাসড়কে চলাচলরত পথচারীরা এক যুবকের মরদেহ পরে থাকতে দেখে। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দেন তারা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল এসে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল করে। পরে নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহত রুস্তম আলী নীলফামারী জলঢাকা থানার বাসিন্দা বলে জানা গেছে।
আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, প্রাথমিক ভাবে ধারনা করছে এই কর্মকর্তা হত্যাকারীরা ওই যুবককে অন্য স্থানে হত্যা করে মহাসড়কের পাশে ফেলে রেখে যায়। তবে নিহতের গলায় একটি গুলির চিহ্ন রয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি প্রস্তুতি চলছে।
বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৫৬ |
| সূর্যোদয় | ভোর ৭:১১ |
| যোহর | দুপুর ১:০৮ |
| আছর | বিকাল ৪:৩২ |
| মাগরিব | সন্ধ্যা ৭:০৬ |
| এশা | রাত ৮:২১ |