আজ বৃহস্পতিবার | ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |৩০শে রমজান, ১৪৪৭ হিজরি | রাত ৩:১২

সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখিপুর উপজেলার পৌরএলাকার কাঁচাবাজার এলাকায় এক মাছ ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে।এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়েী করেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর)ভুক্তভোগী জানায়,দুপুর আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।অভিযুক্ত ব্যক্তি মাছ ব্যবসার পাশাপাশি নিজ উদ্যোগে একটি এনজিও পরিচালনা করে।গত ৭ মাস আগে ভুক্তভোগীকে এনজিওর কাজে নিয়োগ দেয়।কিন্তু তারপর থেকে এনজিও মালিক, ছদ্মনাম বীথি আক্তার (২২)কে নানা সময়ে কু-প্রস্তাব দিয়ে আসছিল। যার কারণে কিছু দিন আগে সে এনজিওর চাকরি ছেড়ে দেয়।অভিযুক্ত কাদের ভূইয়া (৪০) বহেড়াতৈল ইউনিয়নের বেতুয়া গ্রামের হাকি ভূইয়ার ছেলে।ভুক্তভোগী জানায়, ঘটনার দিন দুপুরে এনজিও মালিক তাঁকে ২টি সঞ্চয়ী বইসহ হিসাব বুঝে দেওয়ার তাগিদ দেয়।পরে তার স্বামী সোহেলকে নিয়ে কাঁচাবাজার এনজিও অফিসে আসে বীথি,সোহেলকে কৌশলে ঐ মালিক সঞ্চয়ী বইয়ের কথা বলে বাড়িতে পাঠিয়ে দেয়। এ সুযোগে বীথিকে একা পেয়ে এনজিও মালিক গলা টিপে ধরে জোর পূর্বক ধর্ষণ করে।এনজিওর মালিক কাদের এ ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেয়।পরে ভুক্তভোগী তার স্বামী সোহেলকে মোবাইল ফোনে জানালে,দ্রুত সময়ে থানায় উপস্থিত হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করে।এ বিষয়ে সখিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূইয়া জানান,ঘটনা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বুধবার, ১৮ মার্চ, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৫০ |
| সূর্যোদয় | ভোর ৭:০৫ |
| যোহর | দুপুর ১:০৭ |
| আছর | বিকাল ৪:৩২ |
| মাগরিব | সন্ধ্যা ৭:০৯ |
| এশা | রাত ৮:২৪ |