আজ রবিবার | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |১৩ই শাবান, ১৪৪৭ হিজরি | রাত ৮:৪৩

সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :- টাঙ্গাইল-৮( সখিপুর বাসাইল) আসনের সখিপুরে রাজনীতি জমে উঠেছে। একদিকে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান, উপজেলার ৪ নং যাদবপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
তিনি বলেন, এখন রাজনীতি মানে বাহাদুরি করা নয় পদে পদে জনগণের সেবা করা। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোই ৫আগস্টের গণঅভ্যুত্থানের মূল চেতনা। এছাড়া তিনি শারদীয় দূর্গা পূজার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং বিএনপি, অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।
অপরদিকে উপজেলা জামায়াতে ইসলামী পিআরসহ পাঁচ দফা দাবিতে ঐতিহ্যবাহী তালতলা চত্বরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে।পথসভায় বক্তব্য রাখেন, উপজেলার জামায়াতে ইসলামীর সভাপতি অধ্যাপক আলামিন, সেক্রেটারি মনিরুজ্জামান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:২২ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৩৯ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:১২ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:২২ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৪৫ অপরাহ্ণ |
| এশা | রাত ৮:০২ অপরাহ্ণ |