আজ বৃহস্পতিবার | ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |৩০শে রমজান, ১৪৪৭ হিজরি | রাত ৩:২৮

শিরোনাম :

এ বছরেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যত দ্রুত সম্ভব এই নির্বাচন অনুষ্ঠিত হবে:মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম গুম, খুন ও জুলাই শহীদ পরিবারকে ঈদ উপহার প্রধানমন্ত্রীর ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা। প্রবাসীদের যেকোনো বিপদে ও প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সরকার সবসময় তাদের পাশে থাকবে প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৮ দিনের ২৮ পদক্ষেপের কথা উল্লেখ করে একে ‘এক অভূতপূর্ব কর্মযজ্ঞ’ বলে বর্ণনা করেছেন উপদেষ্টা মাহদী আমিন ঈদযাত্রা সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্ন করতে পুলিশের সব ইউনিটের ফোর্স মাঠে মোতায়েন থাকবে : আইজিপি মো. আলী হোসেন ফকির প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক হলেন অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় মিরপুর এলাকার ৩১৭ জন কোমলমতি শিশুর হাতে পুরস্কার হিসেবে নতুন সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর বিএনপি দিনাজপুর জেলা শাখা আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব তারেক রহমান খালটি চালু হলে কৃষি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়বে: দিনাজপুরে তারেক রহমান

তারেক রহমানের যে সতর্কবার্তা দুর্গাপূজা উপলক্ষে!

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ৬:০৯ পূর্বাহ্ণ

আতিকুর রহমান রুমন ঃ- বাংলাদেশের রাজনীতিতে সংখ্যালঘু সম্প্রদায় আওয়ামী লীগের হাতে বারবারই পরিণত হয়েছে এক ভয়ংকর অস্ত্রে। স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে তারা অরক্ষিত অবস্থায় থাকলেও আওয়ামী লীগের দীর্ঘ শাসনকাল- বিশেষত গত ১৬ বছর (২০০৯-২০২৪) সংখ্যালঘু নির্যাতনকে যেন এক প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল। যখনই বিরোধী রাজনৈতিক শক্তি দৃঢ় অবস্থান নিয়েছে, তখনই সাজানো অভিযোগে সংখ্যালঘুদের ওপর হামলার দায় চাপিয়ে বিরোধীদের দমন করা হয়েছে। কোথাও সংখ্যালঘুদের ঘরবাড়ি জ্বালিয়ে তার দায় বিরোধী দলের কাঁধে চাপানো হয়েছে; আবার কোথাও ধর্মীয় উসকানিকে অজুহাত বানিয়ে বিরোধী কণ্ঠরোধ করা হয়েছে।

ফলে সংখ্যালঘুদের দুর্দশা আওয়ামী লীগের কাছে হয়ে উঠেছে দ্বিমুখী ফায়দার খেলা- একদিকে বিরোধী রাজনীতিকে দমন করা, অন্যদিকে নিজেদের রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করা। বাংলাদেশের সংখ্যালঘুরা ঐতিহাসিকভাবে প্রান্তিক অবস্থানে থেকেছে। কিন্তু আওয়ামী লীগের দীর্ঘ একনায়কতান্ত্রিক শাসনামলে তারা নিছক নিপীড়নের শিকারই হয়নি, বরং সরাসরি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। নির্বাচনের আগে সংখ্যালঘুদের ওপর পরিকল্পিত হামলা, তাদের আতঙ্কিত করে ভোটাধিকার কেড়ে নেওয়া কিংবা দেশত্যাগে বাধ্য করা আওয়ামী লীগের চিরাচরিত কৌশল।

এতে সংখ্যালঘু ভোটব্যাংককে নিয়ন্ত্রণ করা যায়, আবার ভয় ও সন্ত্রাস সৃষ্টি করে বিরোধী শক্তিকে দুর্বল করা যায়। বিগত আওয়ামী শাসনামলে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নানাবিধ নির্যাতনের চিত্র আন্তর্জাতিক মহলকে পর্যন্ত নাড়া দিয়েছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম (USCIRF) থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকরা বারবার প্রতিবেদন প্রকাশ করেছে। তবু আওয়ামী লীগের শাসনামলে সন্ত্রাস, নির্যাতন, জমি দখল, নারী নির্যাতন, মন্দির ভাঙচুর ও হত্যাকাণ্ড অব্যাহত থেকেছে।

সংক্ষিপ্তাকারে নির্যাতনের কয়েকটি ভয়াবহ চিত্র-

২০০৯-২০১১ : দখল ও উচ্ছেদের সূচনাঃ আওয়ামী লীগের প্রথম মেয়াদেই সংখ্যালঘুদের ওপর হামলার ধারাবাহিকতা শুরু হয়। সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধা সুভাষ ঘোষের শত শত বিঘা ঘের দখল করা হয়, দিনাজপুরে উচ্ছেদ হয় ১১৩টি হিন্দু পরিবার, রাজশাহী ও নাটোরে ঘোষাল পরিবারসহ অসংখ্য হিন্দুর জমি দখল হয়। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন জানায়, জমি দখলই তখন সংখ্যালঘু নির্যাতনের প্রধান হাতিয়ার হয়ে ওঠে।

২০১২ : ভয়ের শাসনঃ ঢাকায় ছাত্রলীগের হাতে প্রকাশ্যে খুন হন বিশ্বজিৎ দাস। কক্সবাজারের রামু-উখিয়ায় ফেসবুকের অজুহাতে বৌদ্ধমন্দিরে আগুন দেওয়া হয়, শতাধিক বাড়িঘর ধ্বংস হয়।

তদন্তে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সম্পৃক্ততা পাওয়া যায়। একই সময়ে সিলেট ও বাগেরহাটে হিন্দুবাড়িঘর ও দোকানপাট আক্রান্ত হয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একে আখ্যা দেয়- ‘রাষ্ট্রীয় উদাসীনতার ভয়ংকর নিদর্শন’।
২০১৩ : দেশজুড়ে অগ্নিসংযোগ ঃ নাটোর, বাঁশখালী, কুষ্টিয়া, টাঙ্গাইল, রাজশাহী, মৌলভীবাজার- সবখানেই মন্দির ভাঙচুর, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, নারী নির্যাতনের ঘটনা ঘটে। পাবনার বনগ্রামে সংখ্যালঘু পরিবারের ওপর হামলার সঙ্গে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর নাম উঠে আসে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জানায়, শুধু ২০১৩ সালেই ৫০০টিরও বেশি মন্দির ও ঘরবাড়ি আক্রান্ত হয়।

২০১৪-২০১৫ : নির্বাচনি সহিংসতার বলি সংখ্যালঘুরা: জাতীয় নির্বাচন ঘিরে সংখ্যালঘুরা হয় মূল টার্গেট। পাবনা, যশোর, ঠাকুরগাঁও, নাটোরসহ বহু জেলায় হিন্দুবাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়, নারী লাঞ্ছনার ঘটনা ভয়াবহ আকার নেয়। ইউএসসিআইআরএফের প্রতিবেদনে বলা হয়, ‘বাংলাদেশে নির্বাচনের সময় সংখ্যালঘুরা নিয়মিত রাজনৈতিক প্রতিশোধের শিকার হয়। ’

২০১৬-১৭ : রাষ্ট্রীয় ছত্রছায়ার প্রমাণঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে শতাধিক হিন্দুবাড়িঘর ও মন্দিরে অগ্নিসংযোগ হয়। তদন্তে স্থানীয় আওয়ামী লীগ এমপির সম্পৃক্ততা প্রমাণিত হয়। পার্বত্য জেলাগুলোতে পাহাড়িদের জমি দখল ও ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়। টিআইবি মন্তব্য করে, ‘ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা প্রত্যক্ষভাবে এসব নির্যাতনে জড়িত, অথচ প্রশাসন তাদের আড়াল করে। ’

২০১৮-২০২০ : আতঙ্কের রাজত্ব: ২০১৮ সালের নির্বাচন ঘিরে ফরিদপুর, কুষ্টিয়া, গোপালগঞ্জে সংখ্যালঘু পরিবারে হামলা হয়। ২০১৯ সালে সিলেট ও মৌলভীবাজারে জমি দখল, পাহাড়ে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ওপর হামলা হয়। ২০২০ সালে নোয়াখালীতে হিন্দু নারী লাঞ্ছনার ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত হয়। হিউম্যান রাইটস ওয়াচ মন্তব্য করে ‘বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা ভয়াবহ নিরাপত্তাহীনতায় ভুগছে। ’

২০২১ : ভয়াবহতম সহিংসতা: ২০২১ সালের ২০ অক্টোবর কুমিল্লার পূজামণ্ডপে কোরআন রাখার ঘটনায় নোয়াখালী, চাঁদপুর, রংপুর, ফেনীসহ বহু জেলায় মন্দির ভাঙচুর, বাড়িঘরে আগুন ও প্রাণহানি ঘটে। রাজনৈতিক ফায়দা হাসিলে পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখা হয়েছিল পরিকল্পিতভাবে। তদন্তে প্রমাণিত হয়, আওয়ামী লীগের ছত্রছায়ায় থাকা এক ব্যক্তি ছিলেন সেই নাটকের নায়ক। সে সময় আওয়ামী লীগ সরকার চাইলেই মুহূর্তের মধ্যেই পরিস্থিতি শান্ত করতে পারত কিন্তু অদৃশ্য কারণে তারা তা করেনি। বরং জনগণের চোখে ভয়ের ছায়া আঁকতে দিয়েছে, আর সংখ্যালঘু সম্প্রদায়ের বুক ভেঙেছে ক্ষতচিহ্নে। আন্তর্জাতিক গণমাধ্যম তখন একে আখ্যা দেয় ‘অরগানাইজড পলিটিক্যাল ভায়োলেন্স’। ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এ ঘটনায় জানিয়েছিলেন ‘সাম্প্রদায়িক রং দিয়ে কুমিল্লার পূজামণ্ডপে কোরআন অবমাননা ও পরবর্তী হামলা-অগ্নিসংযোগ পরিকল্পিত ষড়যন্ত্র, দেশে অস্থিতিশীলতা সৃষ্টি ও আন্তর্জাতিক চাপ তৈরির উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে। ’

২০২২-২৩ : অব্যাহত দমননীতিঃ কুষ্টিয়া, রাজশাহী, বরিশাল ও গাইবান্ধায় মন্দির ভাঙচুর, জমি দখল ও নারী লাঞ্ছনা হয়। ২০২৩ সালে গোপালগঞ্জ, ফরিদপুর, নড়াইলে সংখ্যালঘু বাড়িঘরে হামলা হয়, চট্টগ্রাম ও কুমিল্লায় পূজামণ্ডপ ভাঙচুর করা হয়, পার্বত্য এলাকায় প্রাণহানি ঘটে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রিপোর্টে বলা হয় ২০০৯-২০২৩ পর্যন্ত অন্তত চার হাজারের বেশি সংখ্যালঘু পরিবার দেশত্যাগে বাধ্য হয়েছে।

২০২৪ : নির্বাচনের আগুনে পুড়ে যাওয়া জীবন: জাতীয় নির্বাচন ঘিরে কুমিল্লা, যশোর, পাবনা, চট্টগ্রামসহ বহু জেলায় হিন্দুদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। নির্বাচন-পরবর্তী সহিংসতায় ব্যাপক অগ্নিসংযোগ ঘটে। তৈরি হয় এক ধরনের গণহত্যার পরিস্থিতি। ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল জানায়, ‘বাংলাদেশের সংখ্যালঘুরাই সবচেয়ে বেশি রাজনৈতিক সহিংসতার শিকার। ’

শেখ হাসিনার পতন ও পালিয়ে যাওয়াঃ শেখ হাসিনার দীর্ঘ ১৬ বছরের দুঃশাসনে মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায়। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে সর্বস্তরের জনগণ রাজপথে নেমে আসে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীরা নির্বিচারে গুলি চালিয়ে প্রায় দেড় হাজার মানুষকে হত্যা করে। তবু শেষ রক্ষা হয়নি শেখ হাসিনার। ৫ আগস্ট, ২০২৪ কাপুরুষের মতো তিনি ভারতে পালিয়ে গেলে অবসান হয় দীর্ঘ স্বৈরশাসনের। কিন্তু লজ্জাজনক পলায়নের পরও আওয়ামী লীগের নেতা-কর্মীদের হৃদয়ে এতটুকু অনুশোচনার জন্ম হয়নি বরং তারা প্রতিশোধপরায়ণ হয়ে উঠেছেন। ৫ আগস্ট পতনের পর থেকেই আওয়ামী লীগ রয়েছে প্রতিশোধের আশায়। বর্তমানে তারা বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। নয়াদিল্লির লুটিয়েন্স বাংলো জোনে বসে এবং প্রতিবেশী সরকারের সহায়তায় নতুন করে ষড়যন্ত্রের কারখানা চালু করেছে সিআরআই (সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনোভেশন)। অভিযোগ উঠেছে, এই কার্যালয় থেকেই বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির নানা কর্মপরিকল্পনা পরিচালিত হচ্ছে। বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দেশকে অস্থিতিশীল করতে দেশে অবস্থান করা আওয়ামী লীগের নেতা-কর্মী ও ভাড়া করা লোক দিয়ে ঝটিকা মিছিল থেকে শুরু করে ছিনতাই-ডাকাতিসহ আরও নানাবিধ অপকর্ম সংঘটিত করছে। এসব অপকর্মে নেতৃত্ব দিচ্ছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক পরিচালক পদ থেকে সদ্য অব্যাহতি পাওয়া শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। বিশেষত জাতীয় নির্বাচনের আগে নির্বাচন বানচালে এবারের দুর্গাপূজা উপলক্ষে হিন্দুমন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুর, হিন্দু নারীদের লাঞ্ছনা ও ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার টার্গেট নিয়েছে আওয়ামী লীগ।

তারেক রহমানের দূরদৃষ্টি ও সতর্কবার্তাঃ পৃথিবীতে অনেক দূরদর্শী মানুষ আছে, যারা অভিজ্ঞতা ও প্রজ্ঞার আলোকে ভবিষ্যতের ঘটনাপ্রবাহ অনুমান করতে পারে। বাংলাদেশের রাজনীতিতে সেই বিরল ও কৌশলী নেতার নাম তারেক রহমান। ১৭ সেপ্টেম্বর এক বিবৃতিতে তারেক রহমান বলেন, ‘ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা চুপচাপ বসে নেই; বরং ভারতের প্রত্যক্ষ সহায়তায় আবারও অবৈধভাবে ক্ষমতায় ফেরার ষড়যন্ত্রে লিপ্ত আছেন। ’ তিনি সতর্ক করে বলেন, ‘জাতীয় নির্বাচন ঘিরে অতীতের মতোই বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা হবে। আর সেই ষড়যন্ত্রের মূল লক্ষ্য হতে পারে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। জনগণের বিশ্বাস ও আবেগকে ঘিরে এমন নোংরা রাজনৈতিক খেলায় আওয়ামী লীগের ইতিহাস নতুন নয়। ঐতিহ্যগতভাবে সবার সহযোগিতায় শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদ্যাপনের মাধ্যমে এ দেশে ধর্মীয় সম্প্রীতির অনুপম দৃষ্টান্ত সুপ্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু অতীতে দেখা গেছে, পলাতক স্বৈরশাসনের সুবিধাভোগীরা এই উৎসব ঘিরে অসৎ রাজনৈতিক উদ্দেশ্যে অপকর্ম চালিয়েছে। ’ তিনি আরও বলেন, ‘স্বৈরাচারের পতন হলেও তাদের ষড়যন্ত্রের অবসান হয়নি। তাই এবারের দুর্গোৎসবকে কেন্দ্র করে যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্কতা ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। ’ দীর্ঘ ১৬ বছরের আওয়ামী শাসন প্রমাণ করেছে, সংখ্যালঘু নির্যাতন ছিল না কোনো তাৎক্ষণিক উত্তেজনা বা বিচ্ছিন্ন ঘটনা; এটি ছিল ক্ষমতাসীনদের পরিকল্পিত রাজনৈতিক কৌশল। শেখ হাসিনা পালিয়ে গেছেন, কিন্তু তার ষড়যন্ত্র এখনো সক্রিয়। তাই বাংলাদেশের গণতন্ত্র, সামাজিক সম্প্রীতি ও বহুত্ববাদ রক্ষায় এখনই সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।

অতীতে যেভাবে সংখ্যালঘুদের টার্গেট করে রাজনৈতিক ফায়দা লুটেছে আওয়ামী লীগ, সেই ষড়যন্ত্র এবারও এই দুর্গাপূজায় ঘটতে পারে। তাই শুধু প্রশাসন নয়, সাধারণ জনগণকেও ঐক্যবদ্ধ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ঘিরে কোনো ধরনের অপতৎপরতা ঘটতে দেওয়া যাবে না।

লেখক : সিনিয়র সাংবাদিক, আহ্বায়ক, আমরা বিএনপি পরিবার ও সদস্য, বিএনপি মিডিয়া সেল

এক্সক্লুসিভ বাংলাদেশ রাজনীতি লেখকের কলাম

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    বগুড়ায় সড়ক দূর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    রাজনীতি শুধুমাত্র জনগণের কল্যাণের জন্য: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

    এ বছরেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যত দ্রুত সম্ভব এই নির্বাচন অনুষ্ঠিত হবে:মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

    গুম, খুন ও জুলাই শহীদ পরিবারকে ঈদ উপহার প্রধানমন্ত্রীর

    বিদ্যানন্দের “১ টাকায় ঈদের বাজার” উদ্বোধন করলেন ত্রানমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।

    বড়ুয়া খাল পুন:খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু

    রাজধানীতে ফোর্টিস হাসপাতালের উদ্যোগে স্বাস্থ্য বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিল

    কুড়িগ্রাম প্রেসক্লাবে কার্যকরী কমিটিতে দুই বছরের জন্য যুগ্ম সম্পাদক নির্বাচিত হলেন আশরাফুল হক রুবেল

    ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা।

    প্রবাসীদের যেকোনো বিপদে ও প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সরকার সবসময় তাদের পাশে থাকবে

    প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৮ দিনের ২৮ পদক্ষেপের কথা উল্লেখ করে একে ‘এক অভূতপূর্ব কর্মযজ্ঞ’ বলে বর্ণনা করেছেন উপদেষ্টা মাহদী আমিন

    চা বিক্রেতা নানী-নাতনী’র কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ঈদযাত্রা সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্ন করতে পুলিশের সব ইউনিটের ফোর্স মাঠে মোতায়েন থাকবে : আইজিপি মো. আলী হোসেন ফকির

    ওএসডি হাতিয়া উপজেলা ইউএনও মো. আলাউদ্দিন:নারীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক হলেন অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল

    পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় মিরপুর এলাকার ৩১৭ জন কোমলমতি শিশুর হাতে পুরস্কার হিসেবে নতুন সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর

    নড়াইলে খাল খননের কাজের উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

    বিএনপি দিনাজপুর জেলা শাখা আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব তারেক রহমান

    খালটি চালু হলে কৃষি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়বে: দিনাজপুরে তারেক রহমান

    আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকাল ৮টায় ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত

    বস্তুনিষ্ঠ বুলেটিন ও তথ্য পরিবেশনে সংসদ গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে —–ডেপুটি স্পীকার

    শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি হওয়ার ন্যূনতম যোগ্যতা নির্ধারণ,বেস লাইন হবে স্নাতক পাস : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

    ‘সংস্কার পরিষদ’ নামে কোনো কিছুর অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    প্রধানমন্ত্রী তারেক রহমান সকল ধর্মের মানুষের জন্য শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার করেছেন

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ৫ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসকরা

    প্রতিটি ওয়ার্ডে ফুটসাল খেলার সুবিধা নিশ্চিত করা হবে, যেন সব বয়সের মানুষ সহজেই খেলার সুযোগ পায়: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    শুধু বগুড়া নয় দেশের প্রত্যেকটি জেলার উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সব পরিকল্পনা করে রেখেছেন:আতিকুর রহমান রুমন

    উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোকে মা, শিশু ও নবজাতকদের স্বাস্থ্যসেবার মূল কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে : জুবাইদা রহমান

    চবির সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের ইফতার মাহফিলে ছাত্রদলের নবীন- প্রবীণ নেতাদের মিলনমেলা

    ইউজিসির নীতিমালায় নিয়োগ প্রক্রিয়ায় তিন ধাপ পেরিয়ে শিক্ষক নিয়োগ: শেকৃবি


    • বুধবার, ১৮ মার্চ, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৫০
      সূর্যোদয়ভোর ৭:০৫
      যোহরদুপুর ১:০৭
      আছরবিকাল ৪:৩২
      মাগরিবসন্ধ্যা ৭:০৯
      এশা রাত ৮:২৪
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।