আজ রবিবার | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |১৩ই শাবান, ১৪৪৭ হিজরি | রাত ৯:০৮

ঢাকা, ০১ অক্টোবর ২০২৫ (বুধবার):দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মালসহ সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকান্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী।
এরই ধারাবাহিকতায় অদ্য ০১ অক্টোবর ২০২৫ তারিখ সুইচ গেট, আব্দুল্লাহপুর এলাকা হতে মোঃ লুৎফর রহমানকে গ্রেপ্তার করা হয় যে নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল বলে মিথ্যা দাবি করেন। সন্দেহভাজন ব্যক্তি জালিয়াতিমূলক কর্মকাণ্ডে জড়িত বলে প্রমাণিত হয়েছে এবং ভুয়া পরিচয় উপস্থাপন করে স্থানীয় বাজারে চাপ প্রয়োগ করেন। এছাড়াও অভিযুক্ত ব্যক্তি স্থানীয়দের কাছ থেকে তাদের ব্যক্তিগত সমস্যা সমাধানের নামে অর্থ সংগ্রহ করতেন এবং উক্ত ভুয়া পরিচয় ব্যবহার করে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় দোকানদারদের কাছ থেকে অর্থ আদায় করতেন।
উল্লেখ্য, উক্ত ব্যক্তি দীর্ঘ দিন যাবত কুয়েতে প্রবাস জীবনে মেকানিক হিসেবে একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করতেন। উক্ত প্রাইভেট কোম্পানিতে চুক্তি ভিত্তিক ভাবে কুয়েত সশস্ত্র বাহিনীর সাথে রিপেয়ার এবং মেইনটেনেন্স এর কাজ করতেন। উল্লেখিত কাজের সুবাদে তাকে কুয়েত সশস্ত্র বাহিনী হতে পরিচয় পত্র প্রদান করা হয় যা তিনি বর্তমানে এলাকাবাসীর নিকট উপস্থাপন করে ভুয়া ব্রিগেডিয়ার জেনারেল এর পরিচয় প্রদান করেন। তাকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করার জন্য উত্তরা পশ্চিম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
আইন-শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:২২ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৩৯ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:১২ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:২২ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৪৫ অপরাহ্ণ |
| এশা | রাত ৮:০২ অপরাহ্ণ |