আজ বৃহস্পতিবার | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | সকাল ৮:৩৪

শিরোনাম :

দুই উপদেষ্টার পদত্যাগপত্র প্রধান উপদেষ্টার কাছে জমা : নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই এই পদত্যাগ পত্র কার্যকর সাবেক সেনা কর্মকর্তার কাছে দুঃখ প্রকাশ করলেন তারেক রহমান গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩ জন মারা গেছেন : মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০১ জনে তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ থেকে বিরত থাকার আহ্বান অন্তর্বর্তীকালীন সরকার’র ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ২ লাখ ৭৫ হাজার ৭৫ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন কাল বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় কিংবা ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করবে কমিশন ‘আগামী ১০ ডিসেম্বর সিইসি বিটিভি ও বেতারের জন্য তফসিল-সংক্রান্ত একটি ভাষণ রেকর্ড করবেন ৮১টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি) ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে সম্পূর্ণ প্রস্তুত কমিশন : সিইসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে : ইসি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ

ছাত্র সমন্বয়ক পরিচয়ে উত্তরার ত্রাস নানা অপকর্ম ও সন্ত্রাসী চক্রের মূল হোতা আকাশসহ আরো দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে উত্তরা আর্মি ক্যাম্প

আকাশসহ তার সহযোগীরা অপরাধ স্বীকার করেছেন এবং উত্তরা পশ্চিম থানা পুলিশের নিকট হস্তান্তর।

প্রকাশ: ৪ অক্টোবর, ২০২৫ ৬:০৮ অপরাহ্ণ

ছবি: মধ্যখানে আকাশ , দুই দিকে দুই সহযোগী

ঢাকা, ০৪ অক্টোবর ২০২৫ (শনিবার) : দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল সহ সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকান্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্য যৌথবাহিনী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে আসছে।

এরই ধারাবাহিকতায়, অদ্য ০৪ অক্টোবর ২০২৫ তারিখ ভোর রাতে গোপন তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী কর্তৃক সমন্বয়ক পরিচয়ে সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত চাঁদাবাজ ও কিশোর গ্যাংদের পরিচালক আসাদুর রহমান আকাশ (২৪) এবং তার সহযোগী মোঃ ফরিদ উদ্দিন (২৬) ও মোঃ রবিনকে (২৫) উত্তরার দক্ষিনখান এর মধ্যে আজমপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সন্ত্রাসী চক্রের প্রধান আসাদুর রহমান আকাশসহ তার সহযোগীরা গত আগস্ট ২০২৪ এরপর থেকে মামলা বানিজ্য, চাঁদাবাজি এবং জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে বিভিন্ন বেআইনি কার্যক্রমের সাথে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে সাংবাদিকদের উপর হামলা, ভয়ভীতি প্রদর্শনকরে টাকা আদায় এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আসাদুর রহমান আকাশের নেতৃত্বে একাধিক কিশোর গ্যাং পরিচালনা এবং নিরীহ মানুষকে মারধর করার ঘটনায় উত্তরা পশ্চিম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এ ঘটনায়, সিসিটিভি ফুটেজে আকাশ ও তার সহযোগীদের সাংবাদিকদের ওপর হামলার দৃশ্য স্পষ্টভাবে ধরা পড়ে। বিশেষ করে, সাংবাদিক একজন সাংবাদিককে গলা টিপে ধরা এবং একের পর এক ঘুষি-লাথি মারার দৃশ্য ফুটেজে ক্যাপচার হয়। গ্রেফতারকৃতদেরকে জিজ্ঞাসাবাদে জুলাই গণঅভ্যূত্থান এর পর থেকে আজ অব্দি বিভিন্ন ধরণের অপরাধমূলক কর্মকান্ডে এবং সমন্বয়ক পরিচয়ের আড়ালে ব্যাপক চাঁদাবাজি প্রমাণ এবং যোগ সূত্র মেলে। এছাড়াও তারা স্বীকার করে যে, তারা বিগত একবছর যাবৎ উত্তরা এলাকায় বিভিন্ন দোকান পাঠ থেকে ভয় ভীতি প্রর্দশন এর মাধ্যমে বিপুল পরিমান চাঁদা আদায় করে আসছে।

বিস্তারিত জিজ্ঞাসাবাদ এবং স্বীকারুক্তির মাধ্যমে জানা যায় আসাদুর রহমান আকাশ জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে বিভিন্ন সমস্যা সমাধানের নাম করে চাঁদাবাজিতে লিপ্ত হয়। আরও জানা যায় যে, তিনি সমন্বয়কের ব্যানারে থাকা আরো কিছু ব্যক্তিবর্গের সাথে মিলে মামলা ব্যবসায়ে জড়িত ছিলেন। বিভিন্ন মানুষের নামে দায়ের করা মামলা উঠিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা আত্নসাৎ করে। তিনি বিভিন্ন জায়গায় উদ্দেশ্য প্রনোদিত মব সৃষ্টি করে নিরহ মানুষদের মারধর করে, বাজার দখল করে টাকা আত্নসাৎ এবং কিশোর গ্যাংয়ের মাধ্যমে বিভিন্ন সন্ত্রাসমূলক কার্যক্রম পরিচালনা করে থাকেন।

আসাদুর রহমান আকাশসহ তার সহযোগীরা অপরাধ স্বীকার করেছেন এবং পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করার জন্য উত্তরা পশ্চিম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

আইন-শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অপরাধ রাজধানী

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    গত ১৭ বছর ধরে দেশের মানুষ যে নির্বাচনের অপেক্ষা করছে, তাকে কোনোভাবে বিতর্কিত করা যাবে না: সাইফুল হক

    আমার স্বপ্ন স্বনির্ভর কুড়িগ্রাম প্রতিষ্ঠা করা- সোহেল হোসনাইন কায়কোবাদ

    দুই উপদেষ্টার পদত্যাগপত্র প্রধান উপদেষ্টার কাছে জমা : নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই এই পদত্যাগ পত্র কার্যকর

    সাবেক সেনা কর্মকর্তার কাছে দুঃখ প্রকাশ করলেন তারেক রহমান

    কারওয়ান বাজার এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযান: ০১ টি বিদেশী পিস্তল ও ০৩ রাউন্ড এ্যামোনিশন উদ্ধার

    গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩ জন মারা গেছেন : মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০১ জনে

    বিএনপি ক্ষমতায় গেলে শ্রমিকদের অধিকার রক্ষায় কাজ করবে–অধ্যক্ষ দুলু

    অপহরণের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে অপহৃত ভিকটিমকে উদ্ধার: অপহরণ চক্রের সাত সদস্যকে গ্রেফতার খিলক্ষেত থানা পুলিশ

    বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৭ জনকে গ্রেফতার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ

    তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ থেকে বিরত থাকার আহ্বান অন্তর্বর্তীকালীন সরকার’র

    ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ২ লাখ ৭৫ হাজার ৭৫ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন

    কাল বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় কিংবা ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করবে কমিশন

    লালমনিরহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

    ‘আগামী ১০ ডিসেম্বর সিইসি বিটিভি ও বেতারের জন্য তফসিল-সংক্রান্ত একটি ভাষণ রেকর্ড করবেন

    ৮১টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)

    চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা দলের যুগ্ম আহবায়ক ,সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান ঢালীর মৃত্যুতে মির্জা ফখরুল’র শোকবার্তা

    লালমনিরহাটে রত্নাই নদীতে স্বেচ্ছাশ্রমে যুবদলের উদ্যোগে সেতু নির্মাণ

    দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন শাহাদাত হোসেন সেলিম :নিশ্চিত হলো ধানের শীষের প্রতীকের প্রার্থীতাও

    নানা প্রজাতির বাহারি রঙের বিদেশি পাখি শখের বসে পাখি পালন করতে গিয়ে এখন খামারী রাণীশংকৈলের মোশাররফ

    উলিপুরের মন্ডলহাট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষায় গাইড বই অনুকরণ করে প্রশ্নপত্র তৈরি \ শিক্ষার্থী অভিভাবকদের মাঝে ক্ষোভ

    কুড়িগ্রামে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ উদ্বোধন

    নওগাঁর পত্নীতলায় এমএমএস বিষয়ক প্রশিক্ষণ ও স্বাস্থ্য সহায়ক উপকরণ বিতরণ

    দক্ষতার সাথে দায়িত্ব পালন করে প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন আন্তর্জাতিক বিমানবন্দরের অফিসার ইন চার্জ “তাসলিমা”

    ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে সম্পূর্ণ প্রস্তুত কমিশন : সিইসি

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে : ইসি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ

    কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের

    কুড়িগ্রামের রাজারহাটে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

    জিয়াউর রহমানের মাজারে স্থগিতাদেশ প্রত্যাহার করা ড্যাব নেতাদের শ্রদ্ধা নিবেদন

    “গণতান্ত্রিক সংস্কার জোট” এর নামে এনসিপিসহ ৩টি দল রাজনৈতিক দলের জোট গঠনের ঘোষণা

    বিএফইউজের সাবেক সভাপতি সাংবাদিক শওকত মাহমুদ আটক হয়েছেন


    • বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৬:১০ পূর্বাহ্ণ
      সূর্যোদয়ভোর ৭:৩০ পূর্বাহ্ণ
      যোহরদুপুর ১২:৫২ অপরাহ্ণ
      আছরবিকাল ৩:৫৩ অপরাহ্ণ
      মাগরিবসন্ধ্যা ৬:১৩ অপরাহ্ণ
      এশা রাত ৭:৩৩ অপরাহ্ণ
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।