আজ রবিবার | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ |১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি | বিকাল ৪:২৭

উত্তরা, ঢাকা, ০৮ অক্টোবর ২০২৫ (মঙ্গলবার): দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মালসহ সার্বিক নিরাপত্তা ও আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকান্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।
এরই ধারাবাহিকতায় গত ০৮ অক্টোবর রাত ০২০০ ঘটিকা হতে ০৬০০ ঘটিকা পর্যন্ত দিয়াবাড়ি আর্মি ক্যাম্প কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর-১২ এর সিরামিক বস্তিতে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে সেলিম ও জাকিরসহ মোট ৩ জন মাদক ব্যবসায়ী এবং ৩ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও ১টি ডেমো পিস্তল, ১২০ পিস ইয়াবা, নগদ ৩৬,৩৪৫.০০ টাকা, গাঁজা, ৫ বোতল মদ ও কিছু সংখ্যাক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের মিরপুর পল্লবী থানায় হস্তান্তর করা হয়।
আইন-শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক সকল প্রকার অভিযান অব্যাহত থাকবে।
রবিবার, ৩১ মে, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৪:৪৫ |
| সূর্যোদয় | ভোর ৬:১১ |
| যোহর | দুপুর ১২:৫৬ |
| আছর | বিকাল ৪:১৬ |
| মাগরিব | সন্ধ্যা ৭:৪১ |
| এশা | রাত ৯:০৭ |