আজ বৃহস্পতিবার | ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |৩০শে রমজান, ১৪৪৭ হিজরি | ভোর ৫:১৭

(আজ ৮ অক্টোবর ২০২৫) বুধবার রাত ১১ টায় রাজধানীর শেরেবাংলা নগরস্থ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে পৌঁছান সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র গাড়ী বহর। সেখানে গাড়ীতে বসেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করেন বেগম খালেদা জিয়া। এসময় বেগম খালেদা জিয়ার সঙ্গে ছিলেন ম্যাডামের ছোট ভাই মেজর অবসরপ্রাপ্ত মরহুম সাঈদ এসকান্দারের সহধর্মিণী ও ছোট ভাই প্রকৌশলী শামীম এসকান্দারের সহধর্মিণী সহ পরিবারের অন্যান্য সদস্যরা সঙ্গে ছিলেন।
এছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা এ জেড এম জাহিদ হোসেন, ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক ডা এ এফ এম সিদ্দিকী, অধ্যাপক ডা জাফর আহমেদ, চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার, চেয়ারপার্সনের নিরাপত্তা সমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড. শামসুল ইসলাম, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য বেলায়েত হোসেন মৃধা, এডভোকেট মেহেদুল ইসলাম, চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
বুধবার, ১৮ মার্চ, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৫০ |
| সূর্যোদয় | ভোর ৭:০৫ |
| যোহর | দুপুর ১:০৭ |
| আছর | বিকাল ৪:৩২ |
| মাগরিব | সন্ধ্যা ৭:০৯ |
| এশা | রাত ৮:২৪ |