আজ বৃহস্পতিবার | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | বিকাল ৪:২১

চুয়াডাঙ্গায় কিশোর গবেষক ও ‘সায়েন্টিস্ট এসোসিয়েশনে’ অংশগ্রহণ করে দর্শনা সরকারী কলেজে এইচএসসি অধ্যায়নরত ছাত্র মোঃ জিহাদ ওয়ার্ল্ড ইনভেনশন কম্পেটিশন এন্ড এক্সিবিশন-২০২৫ ‘গোল্ড ম্যাডেল’ অর্জন করেছে।
মোঃ জিহাদের মেধাভিত্তিক উৎকর্ষ বৃদ্ধিতে তার পাশে থাকবেন— বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমান।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে— আগামীকাল শনিবার দুপুরে (১১ অক্টোবর ২০২৫) চুয়াডাঙ্গায় কিশোর গবেষক ও উদ্ভাবক মোঃ জাহিদের গ্রামের বাড়িতে যাবে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।
‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে মোঃ জাহিদের সাক্ষাৎ করবেন সংগঠনটির উপদেষ্টাবৃন্দ ও সদস্যরা উপস্থিত থাকবেন।
সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করে আমরা বিএনপি পরিবার সদস্য সচিব কৃষিবিদ মোঃ মোকছেদুল মোমিন মিথুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান হয়।
ঠিকানা : পরানপুর গ্রাম, দর্শনা পৌরসভার (৫ নং ওয়ার্ড), চুয়াডাঙ্গা।
সময় : দুপুর ২.০০ ঘটিকা
তারিখ : ১১ অক্টোবর ২০২৫।
প্রয়োজনে যোগাযোগ :মোঃ জিহাদ – সেল : +880 1942-262298
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:১০ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৩০ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১২:৫২ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৩:৫৩ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১৩ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৩৩ অপরাহ্ণ |