আজ রবিবার | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |১৩ই শাবান, ১৪৪৭ হিজরি | রাত ৯:০০

শিরোনাম :

তারেক রহমানকে ‘ভাবী প্রধানমন্ত্রী’ হিসেবে সম্বোধন করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দিয়ে প্রমাণ করুন বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি: তারেক রহমান জটিলতা নিরসনে অনলাইনের পরিবর্তে সাংবাদিকদের ম্যানুয়ালি কার্ড ইস্যুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি) ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত চারজনের মৃত্যু: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিএনপি ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ এবং পদ্মা নদীর ওপরে ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান ভারতের সংসদে বুধবার শ্রদ্ধা জানানো হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গভীর রাতে ঢাকা -১৮ আসনের ধানের শীষ এর কান্ডারি এস এম জাহাঙ্গীরের হাতে প্রতীক তুলে দিলেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান । ভোটকেন্দ্রে কলম ব্যবহার করা যাবে না, কারণ এতে ইচ্ছাকৃতভাবে ভোট নষ্ট করার আশঙ্কা থাকে: ইসি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ নির্বাচনে সশস্ত্রবাহিনী অতীতের মতো এবারো পেশাদারিত্ব, নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে: ড. মুহাম্মদ ইউনূস তারেক রহমান ঢাকা -১৮ আসনের বিশাল নির্বাচনী জনসভায় প্রথমবারের মতো বক্তব্য দিবনে : প্রস্তুতি সভা করেছে বিএনপি

বগুড়ায় টিএমএসএস পরিদর্শনে আরডিএ ও বিআরডিবি’র প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণ : পল্লী উন্নয়নে নতুন দিগন্তের সন্ধান

প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২৫ ৫:৪০ অপরাহ্ণ

​এ কে খান : ​বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ উদ্যোগে আয়োজিত “সংগঠন ও ঋণ ব্যবস্থাপনার মাধ্যমে পল্লী উন্নয়ন” শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে বিআরডিবি’র প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণ ২৯ অক্টোবর বুধবার দেশের স্বনামধন্য শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস’র প্রতিষ্ঠাতা কার্যালয় সরেজমিন পরিদর্শন করেছেন। এই পরিদর্শন কর্মসূচির লক্ষ্য ছিল মাঠপর্যায়ে একটি সফল উন্নয়ন মডেল সম্পর্কে ধারণা নেওয়া।প্রশিক্ষণার্থী কর্মকর্তারা টিএমএসএস কার্যালয়ে পৌঁছালে তাদের উষ্ণ স্বাগত জানান আধুনিক টিএমএসএসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম। এরপর পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক (পল্লী প্রশাসন ও জেন্ডার) শেখ মেহদী মোহাম্মদ-এর নেতৃত্বে সফরকারী প্রতিনিধি দলটি টিএমএসএস’র বিস্তৃত সামাজিক ও মানবিক উন্নয়ন কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন এবং বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কে অবগত হন। পরিদর্শন শেষে সন্ধ্যায় টিএমএসএস বিনোদন জগতের মূল মঞ্চে সংস্থাটির কর্মকর্তাদের সাথে এক আলোচনা ও মতবিনিময় সভায় মিলিত হন সফরকারী কর্মকর্তাগণ। এই সভায় প্রশিক্ষণার্থী কর্মকর্তারা টিএমএসএস’র কাজের ধারা, মাঠ পর্যায়ের বাস্তবায়ন মডেল এবং বিশেষ করে নারী-নেতৃত্বাধীন উন্নয়ন কাঠামো সম্পর্কে গভীর আগ্রহ প্রকাশ করেন এবং বিভিন্ন প্রশ্ন উত্তর করেন। মতবিনিময় সভায় টিএমএসএস’র নির্বাহী পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাকালীন ইতিহাস, দীর্ঘ পথচলার অভিজ্ঞতা, নানা সামাজিক ও মানবিক কর্মসূচি বাস্তবায়নের অভিজ্ঞতা, বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি পল্লী উন্নয়নে অতীতের বিভিন্ন সময়ে আরডিএ এবং বিআরডিবি’র সহযোগিতার কথাও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। পরিদর্শনকারী প্রশিক্ষণার্থী কর্মকর্তারা টিএমএসএস’র এই সফল সামাজিক ও মানবিক কর্মকান্ডের এবং সংস্থার ভবিষ্যৎ কর্ম পরিকল্পনার ভূয়সী প্রশংসা করেন। এ সময় উভয় পরিদর্শনকারী প্রতিষ্ঠান এবং টিএমএসএসের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান উপস্থিত ছিলেন। সব শেষে সফরকারী প্রশিক্ষণার্থীরা ড. এনামুল হক আর্ট এন্ড কালচারাল একাডেমী কর্তৃক আয়োজিত এক শিক্ষানবিশ সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন নির্বাহী পরিচালকের একান্ত সচিব ও ড. এনামুল হক আর্ট এন্ড কালচারাল একাডেমির অধ্যক্ষ মোঃ আঃ হান্নান। এ সময় টিএমএসএসের উর্ধ্বতন কর্মকর্তা, নানা শ্রেণি পেশার মানুষ ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজশাহী

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    জামায়াত আমিরের ‘এক্স অ্যাকাউন্ট’ হ্যাকের দাবি কতটুকু যৌক্তিক প্রশ্ন মাহদি আমিনের

    ঢাকা ১৮ আসনে একাধিক গার্লস স্কুল কলেজ মাদ্রাসা প্রতিষ্ঠা করা হবে : স্বামীর পক্ষে প্রচারণায় রাজিয়া সুলতানা

    নেপালের পোখরায় ভুটানকে গোল বন্যায় ভাসিয়েছে লাল-সবুজের বাংলাদেশ

    মৃতদেহ দেখে প্রচারণা থামালেন আমিনুল হক: অনন্য মানবিক দৃষ্টান্ত

    ফরিদগঞ্জ ও ময়মনসিংহের বেশ কয়েকজন নেতাকে বহিস্কার করলো বিএনপি

    ৫০ নং ওয়ার্ড ব্যাপক গণসংযোগ: বিএনপি সরকার গঠন করতে পারলে জনগণ এর ভাগ্য বদল হবে – এস এম জাহাঙ্গীর

    তারেক রহমানকে ‘ভাবী প্রধানমন্ত্রী’ হিসেবে সম্বোধন করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    ভোট দিয়ে প্রমাণ করুন বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি: তারেক রহমান

    বগুড়ায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের হুইল বিতরণ করলেন তারেক রহমান

    ঢাকা-১৬ আসনে ভোটের দিনে বয়োবৃদ্ধদের জন্য রিকশার ব্যবস্থা থাকবে: আমিনুল হক

    মানবিক ঢাকা ১৮-আসন গড়ার এমন আশাবাদ ব্যক্ত করে উত্তরায় ব্যাপক গণসংযোগ এস এম জাহাঙ্গীরের

    জটিলতা নিরসনে অনলাইনের পরিবর্তে সাংবাদিকদের ম্যানুয়ালি কার্ড ইস্যুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)

    ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত চারজনের মৃত্যু: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

    “বিএনপির প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোয় মুয়াজ্জিনকে অব্যাহতি”- সেই মুয়াজ্জিনের পাশে দাড়ালেন তারেক রহমান

    বিএনপি ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ এবং পদ্মা নদীর ওপরে ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান

    সকল ধর্ম ও বর্ণের মানুষের জন্য একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির সমাজ গড়ে তোলা হবে—- খিলক্ষেতে ধানের শীষের প্রার্থী জাহাঙ্গীর

    ঢাকা -১৬ আসনে ধানের শীষের প্রচারণা তুঙ্গে : স্থায়ী পুনর্বাসন ও সম্প্রীতির সমাজ গড়ার প্রতিশ্রুতি আমিনুল হকের

    ভারতের সংসদে বুধবার শ্রদ্ধা জানানো হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে

    ত্রয়োদশ জাতীয়  সংসদ নির্বাচন : ভোটারদের মধ্যে আস্থার পরিবেশ তৈরিতে মস্তুল, খিলক্ষেত এলাকায় যৌথবাহিনীর টহল শুরু

    ঢাকা–১৪ আসনে নির্বাচনী ইশতেহার ও আচরণবিধি প্রতিপালন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    গভীর রাতে ঢাকা -১৮ আসনের ধানের শীষ এর কান্ডারি এস এম জাহাঙ্গীরের হাতে প্রতীক তুলে দিলেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ।

    ভোটকেন্দ্রে কলম ব্যবহার করা যাবে না, কারণ এতে ইচ্ছাকৃতভাবে ভোট নষ্ট করার আশঙ্কা থাকে: ইসি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ

    নির্বাচনে সশস্ত্রবাহিনী অতীতের মতো এবারো পেশাদারিত্ব, নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে: ড. মুহাম্মদ ইউনূস

    মিরপুরে গণসংযোগে নির্বাচনী অনিয়মের অভিযোগ আমিনুল হকের

    উলিপুরকে স্বনির্ভর করে গড়ে তুলতে আমার একটি স্বপ্ন রয়েছে  এবং আমাদের একটি পরিকল্পনা রয়েছে- তাসভীর উল ইসলাম

    তারেক রহমান ঢাকা -১৮ আসনের বিশাল নির্বাচনী জনসভায় প্রথমবারের মতো বক্তব্য দিবনে : প্রস্তুতি সভা করেছে বিএনপি

    ৪৯ নং ওয়ার্ডেই হাজি ক্যাম্প , হাজীদের সেবা করতে পারলে মনে করতে হবে সারা দেশের মানুষের সেবা করা :এস এম জাহাঙ্গীর

    সাধারণ মানুষের সরব উপস্থিতিই বিএনপির শক্তির প্রমাণ: আমিনুল হক

    এবার সুযোগ এসেছে ধানের শীষের পার্থীকে জয় করে এনে উন্নয়নের জোয়ার বয়ে দেয়ার : দক্ষিণখানে প্রথম নির্বাচনী জনসভায় এস এম জাহাঙ্গীর

    কেরানীগঞ্জ মডেল উপজেলার হযরতপুর ইউনিয়ন বিএনপি’র নেতাকে গুলি করে হত্যা : মির্জা ফখরুল’র নিন্দা, প্রতিবাদ ও শোক বিবৃতি


    • রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৬:২২ পূর্বাহ্ণ
      সূর্যোদয়ভোর ৭:৩৯ পূর্বাহ্ণ
      যোহরদুপুর ১:১২ অপরাহ্ণ
      আছরবিকাল ৪:২২ অপরাহ্ণ
      মাগরিবসন্ধ্যা ৬:৪৫ অপরাহ্ণ
      এশা রাত ৮:০২ অপরাহ্ণ
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।