আজ মঙ্গলবার | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |১৪ই রমজান, ১৪৪৭ হিজরি | রাত ১০:৪৩

শিরোনাম :

বাংলাদেশ বিমান বাহিনীর ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (TRADOC) এর উদ্বোধন পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ কুয়েতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা দিয়েছে দূতাবাস কুয়েতে মার্কিন দূতাবাস পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে জাহিদুল ইসলাম রনি সহ তিন সাংবাদিককে প্রধানমন্ত্রী তারেক রহমান’র উপপ্রেস সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার অন্যায়ভাবে কেউ বাদ পড়ে গেলে আমরা নীতিমালার আওতায় অ্যাক্রেডিটেশন কার্ডের সুবিধা দেয়ার উদ্যোগ নেবো: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশিদের বিষয়ে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুবকদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ প্রায় এক দশকেরও বেশি সময় ধরে অকাতরে জীবন দিয়েছে, বিভিন্ন অত্যাচার-নির্যাতন, গুম-খুনের শিকার হয়েছে

জামায়াতকে আমরা ১৯৭১ সালেই দেখেছি, নতুন করে দেখার কিছু নেই -জাতীয়তাবাদী ভার্চুয়াল সাংবাদিক ফোরাম’র আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমিনুল

বর্ণাঢ্য আয়োজনে "বাংলাদেশ জাতীয়তাবাদী ভার্চুয়াল সাংবাদিক ফোরাম" এর আত্মপ্রকাশ: আহবায়ক কামরুল,মনিরুজ্জামান সদস্য সচিব।

প্রকাশ: ১ নভেম্বর, ২০২৫ ৫:১৯ অপরাহ্ণ

বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, জামায়াত ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছে। যারা আমাদের মা–বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে, বুদ্ধিজীবীদের হত্যা করেছে, মুক্তিযোদ্ধাদের ধরে পাক হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে- তাদের আমরা তখনই চিনেছি। এখন নতুন করে তাদের দেখার কিছু নেই।

শনিবার রাজধানীর উত্তরা রাজলক্ষী এলাকায় স্থানীয় একটি হোটেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ভার্চুয়াল সাংবাদিক ফোরাম ( BNVJF) এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, আজকে জামায়াত বিভিন্ন জায়গায় প্রচারণা চালাচ্ছে- আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাইকে দেখেছেন, এবার আমাদের দেখেন। কিন্তু আমরা তাদের আগেই দেখেছি। যে জামায়াত জান্নাতের টিকিট বিক্রি করছে, সে সংগঠনের কথায় বিশ্বাস করলে ঈমান নষ্ট হয়ে যাবে। ইসলাম এমন প্রতারণা অনুমোদন করে না।

তিনি আরও বলেন, আমরা বাংলাদেশি, আমাদের ৯৫ শতাংশ মানুষ মুসলমান, আমরা ধর্মভীরু জাতি। ধর্মীয় স্বাধীনতাকে আমরা সর্বোচ্চ মর্যাদা দিয়ে রাজনীতি করি। কিন্তু আজ একটি সংগঠন প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে- AI প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা ছবি, ভিডিও বানিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে।

বিএনপির নীতির প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি জনগণের দল। আমরা জনগণের মতামত নিয়েই প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন করি। এদেশের মানুষের উন্নয়ন, কল্যাণ ও স্বাধীনতা রক্ষাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।

তিনি আরও যোগ করেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে ৩১ দফার কর্মপরিকল্পনা দিয়েছেন, আমরা সেই নির্দেশনা অনুযায়ী জনগণের সঙ্গে একযোগে কাজ করে যাচ্ছি।

বাংলাদেশ জাতীয়তাবাদী ভার্চুয়াল সাংবাদিক ফোরাম এর আহবায়ক , বিশিষ্ট সাংবাদিক কামরুল হাসান বাবলুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন , এস এম জাহাঙ্গীর হোসেন , এ বি এম এ রাজ্জাক ,গাজী রেজোয়ান উল হোসেন রিয়াজ , মাহবুব আলম মন্টু , কফিল উদ্দিন ,আফাজ উদ্দিন , অন্যতম সদস্য লুৎফর রহমান , আব্দুস সালাম সরকার , জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক এস এ খোকন , উত্তরা পূর্ব থানা বিএনপির আহবায়ক শাহ আলম , তুরাগ থানা বিএনপির আহ্বায়ক হারুন উর রশিদ খোকা ।

এদিকে জাতীয়তাবাদী ভার্চুয়াল সাংবাদিক ফোরাম এর পক্ষথেকে পর্যায়ক্রমে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেলিম কবির , তালহা ইবনে হাসান , সৈয়দ ইদ্রিস আলী , মাহফুজ আলম খোকন , সদস্য যুবায়ের আহম্মেদ ( দপ্তর দায়িত্ব প্রাপ্ত ) ,সদস্য মহসিন দিনু ।

অনুষ্ঠানে সঞ্চালনা ও সাংগঠনিক বক্তব্য রাখেন সংগঠনটির সদস্য সচিব এম মনিরুজ্জামান মনির ।

অনুষ্ঠানে প্রধান অতিথি আমিনুল হক নব গঠিত ২১ সদস্য বিশিষ্ট্য আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দদের নাম ঘোষণা করেন এবং সংগঠনটির অভিবাবক এর দায়িত্ব প্রাপ্ত হন ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভার্চুয়াল সাংবাদিক ফোরাম এর আহ্বায়ক কামরুল হাসান বাবলু ও সদস্য সচিব এর দায়িত্বপ্রাপ্ত হন এম মনিরুজ্জামান মনির ।

২১ সদস্য আহ্বায়ক কমিটির অন্যান্য নেতৃবৃন্দদের মধ্যে রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: সেলিম কবির , যুগ্ম আহ্বায়ক মাকসুদেল হোসেন খান , সৈয়দ ইদ্রিস আলী , তালহা ইবনে হাসান,মাহফুজুল আলম খোকন । সদ্যদের মধ্যে রয়েছেন , যুবায়ের আহম্মেদ ( দপ্তর দায়িত্ব প্রাপ্ত ), ইদ্রিস আলম , স্বপন রানা সোহেল , সাইফুর নূর শুভ , আলমগীর হোসেন , সাদাফ আলী খান , আরিফ হোসেন চৌধুরী , মহসিন দিনু , মেহেদী হাসান রাসেল , মোহাম্মদ রুহুল আমিন , সাকিবুল হাসান , রেজোয়ানুল হক , জাকির হোসেন ও মো: ইব্রাহিম ।

বর্ণাঢ্য আত্মপ্রকাশ এই অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি , অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং উত্তরা প্রেসক্লাব এর সাথে সংশ্লিষ্ট সাংবাদিকবৃন্দ সেই সাথে অন্যান্য জাতীয় ইলেক্ট্রনিক্স , প্রিন্ট ও অনলাইন নিউজ পোর্টাল এর সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।

এক্সক্লুসিভ প্রধান খবর মিডিয়া রাজধানী রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    বাংলাদেশ বিমান বাহিনীর ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (TRADOC) এর উদ্বোধন

    পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ

    কুয়েতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা দিয়েছে দূতাবাস

    কুয়েতে মার্কিন দূতাবাস পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে

    জাহিদুল ইসলাম রনি সহ তিন সাংবাদিককে প্রধানমন্ত্রী তারেক রহমান’র উপপ্রেস সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার

    অন্যায়ভাবে কেউ বাদ পড়ে গেলে আমরা নীতিমালার আওতায় অ্যাক্রেডিটেশন কার্ডের সুবিধা দেয়ার উদ্যোগ নেবো: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন

    ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশিদের বিষয়ে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুবকদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল

    কমলাপুর স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা এবং চরম অব্যবস্থাপনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    শহীদ আব্দুল্লাহ’র ক্যান্সার আক্রান্ত ভাই জিসানের চিকিৎসায় আবারো সহায়তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ প্রায় এক দশকেরও বেশি সময় ধরে অকাতরে জীবন দিয়েছে, বিভিন্ন অত্যাচার-নির্যাতন, গুম-খুনের শিকার হয়েছে

    প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি প্রতিনিধি দল ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যুমনায় সৌজন্য সাক্ষাৎ করেছেন

    উত্তরা জোনের দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় সভা করলেন জাহাঙ্গীর হোসেন এমপি

    রাজধানীর উত্তরায় দুটি কিডনিই নষ্ট-অসুস্থ নুসরাতের চিকিৎসায় পাশে দাড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়:তারেক রহমান বলেন, আমরা এই দেশকে আমাদের প্রথম ও শেষ ঠিকানা বলে মনে করি।

    বিএনপি-এর স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানের চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে প্রধানমন্ত্রীর সহকারী

    উত্তরায় অনুষ্ঠিত হলো রাবিয়ান উত্তর এর দোয়া ও ইফতার মাহফিল

    তারেক রহমানের ‘মদিনার সনদ’ বাস্তবায়নের প্রতিফলন দেখাচ্ছেন: শ্রীনগরে ইফতার মাহফিলে মীর সরফত আলী সপু

    প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর বনানীতে জুমার নামাজের পর শিশু-কিশোরদের সঙ্গে কুশল বিনিময়

    তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে

    জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত ইফতার মাহফিলে নারী ও শিশুদের নিয়ে ইফতার করলেন ডা. জুবাইদা রহমান

    রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় শুক্রবার দুপুরে ভূমিকম্প অনুভূত

    নবনিযুক্ত ও বিদায়ী আইজিপির সম্মানে সংবর্ধনা

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গণভোটের ফলাফলে সংশোধন এনে গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

    সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

    এলাকার মানুষের আসা আকাঙ্খা পূরণে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি :ঢাকা ১৮ আসনের নির্বাচিত এমপি জাহাঙ্গীর হোসেন

    শেখ রেহানার মেয়ে বৃটিশ এমপি টিউলিপ সিদ্দিককে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ

    বিভিন্ন অপরাধে জড়িত মোট ২২ জনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ


    • মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৬:০৪
      সূর্যোদয়ভোর ৭:১৯
      যোহরদুপুর ১:১০
      আছরবিকাল ৪:৩২
      মাগরিবসন্ধ্যা ৭:০২
      এশা রাত ৮:১৭
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।